বুধবার, জুলাই ২২, ২০২৬
26.2 C
Dhaka

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের মহাপরিচালকের সাথে ই-ক্যাবের যৌথসভা

টেকভিশন২৪ ডেস্ক: আজ ২০ জুন ২০২১ রবিবার, বেলা ১১টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সভাকক্ষে ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সাথে এক যৌথসভা অনুষ্ঠিত হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা’র সভাপতিত্বে ই-কমার্স সেক্টরের ভোক্তাদের অধিকার, বিভিন্ন সমস্যা ও সমাধানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় ই-ক্যাবের ৭ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ই-ক্যাবের অর্থ-সম্পাদক আব্দুল হক অনু।

বাবলু কুমার সাহা বলেন, আমরা ভোক্তার অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। কিন্তু তার মানে এই নয় যে, উদ্যোক্তা বা ব্যবসায়ীর বিপক্ষে আমরা কাজ করছি। আমরা চাই দেশে নতুন উদ্যোক্তা তৈরী হোক এবং দেশ অর্থনৈতিক ভাবে স্বাবলম্বি হোক। কিন্তু কোনো অপেশাদার ব্যক্তিকে ক্রেতার অধিকার লুণ্ঠন করার সুযোগ দেয়া হবে না। তিনি এ ব্যাপারে ই-ক্যাবের সহযোগিতা কামনা করেন।

মোহাম্মদ আব্দুল হক অনু বলেন, আমরা চাই ই-কমার্স সেবার মান উন্নয়ন হোক। ক্রেতা ও ভোক্তার সম্পর্ক উন্নয়ন এর মাধ্যমে এই খাতে জনসাধারণের আস্থা অর্জন করতে হবে। সেজন্য একদিকে যেমন ক্ষুদ্র উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি করা দরকার অন্যদিকে জনসাধারণের সচেতনতা বাড়ানো প্রয়োজন। তিনি ই-কমার্স খাতে সমস্যা কমিয়ে আনতে ই-ক্যাবের পক্ষ থেকে ৩ দফা প্রস্তাবনা পেশ করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক শামীম আল মামুন বলেন, ব্যবসার ক্ষেত্রে স্থায়ী বুনিয়াদ গড়তে হলে ক্রেতার আস্থাকে গুরুত্ব দিতে হবে এর কোনো বিকল্প নেই। ই-কমার্স সেক্টরে কি ধরনের অভিযোগ আসে। শীর্ষ কোম্পানীসমূহের অভিযোগ এবং তা সমাধানের ক্ষেত্রে তাদের কেমন সাড়া এই বিষয়ে একটি প্রতিবেদন তুলে ধরেন।

ই-ক্যাবের ডিরেক্টর জিয়া আশরাফ বলেন, ই-কমার্স খাতের উদ্যোক্তারা এখনো নতুন। অনেক সময় অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে কিছু সমস্যা তৈরী হয়। যেটা পেন্ডামিকের সময় আমাদের হয়েছে। কিন্তু আমরা বর্তমানে দক্ষতা এবং সক্ষমতা অর্জন করছি। ফলে সমস্যা কমে এসেছে এবং সমস্যাগুলো আমরা দ্রুত সমাধান করতে পারি।

ই-ক্যাবের জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম শোভন গ্রাহকের সমস্যা সমাধানে ই-ক্যাবের গৃহিত বিভিন্ন পদক্ষেপসমূহ তুলে ধরেন।

ই-ক্যাবের কমপ্লেইন এন্ড লিগ্যাল স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট হাসান শাহরিয়ার, মোহাম্মদ আব্দুর রহমান শাওন, শেখ নূরুল হুদা ও মোহাম্মদ আফসার হোসেন তিতাস ই-ক্যাবের পক্ষ থেকে বিভিন্ন বিষয় আলোচনা তুলে ধরেন।

সভায় উপস্থিত ছিলেন, উপপরিচালক হাসান শাহরিয়ার, আতিয়া সুলতানা, মাসুম আরেফিন, আফরোজা রহমান, সহকারী পরিচালক শাহনাজ সুলতানা, রজবী নাহার রজনী, প্রনব কুমার প্রামানিক, তাহমিনা বেগম, ইন্দ্রানী রায়, জান্নাতুল ফেরদাউস উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি