সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
32 C
Dhaka

উত্তরায় নর্থ টাওয়ারে নতুন ব্র্যান্ড আউটলেট উদ্বোধন করলো টেকনো 

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো, রাজধানীর উত্তরার নর্থ টাওয়ারে নিজেদের নতুন ব্র্যান্ড আউটলেট উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে ট্রানশান বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজওয়ানুল হক, টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, চিফ অপারেটিং অফিসার শ্যামল সাহা, টেকনো বিজনেস ইউনিটের প্রধান সাইফুর রহমান খান, মার্কেটিং বিভাগের প্রধান মো. আসাদুজ্জামান এবং বাংলাদেশের টেক ইউটিউব চ্যানেল এটিসি, স্যামজোন, টিটিপি ও টেকভার্স-এর পক্ষ থেকে জনপ্রিয় ইউটিউবাররা সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে ট্রানশান বাংলাদেশ-এর সিইও রেজওয়ানুল হক বলেন, “আমরা সবসময়ই আমাদের গ্রাহকদের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে এসেছি। তাই তাদের চাহিদার কথা বিবেচনা করে সাশ্রয়ী মূল্যে, উন্নত প্রযুক্তিসম্পন্ন স্মার্টফোন সরবরাহের প্রচেষ্টা অব্যাহত রেখেছি। স্মার্টফোন ব্যবহারকারীদের বাড়তি সুবিধা প্রদানের লক্ষ্যে আরও ব্র্যান্ড আউটলেট চালু করার পরিকল্পনা রয়েছে আমাদের। সদ্য উদ্বোধন হওয়া এই ব্র্যান্ড আউটলেটে গিয়ে গ্রাহকরা স্মার্টফোন কেনার আগে নিজ হাতে নিয়ে ব্যবহারের অভিজ্ঞতা নিতে পারবেন।”

ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেহজাবীন চৌধুরী বলেন, “টেকনো মোবাইল-এর পথচলার একটি অংশ হয়ে থাকতে পেরে আমি সত্যিই আনন্দিত। এই নতুন ব্র্যান্ড আউটলেট থেকে উত্তরাবাসীরা উন্নত প্রযুক্তিসম্পন্ন টেকনো ফোন কিনতে এবং কেনার আগে হাতে নিয়ে ব্যবহার করেও দেখতে পারবেন। আমার বিশ্বাস, নতুন এই ব্র্যান্ড আউটলেটের সাথে টেকনোর পথচলা আরও দৃঢ় হবে।”

টেকনোর নতুন ব্র্যান্ড আউটলেটটি রাজধানীর উত্তরার নর্থ টাওয়ার শপিং মলের ৫ম তলা, শপ ৫০৭/বি এ অবস্থিত। এছাড়া রাজলক্ষী কমপ্লেক্স, উত্তরা; যমুনা ফিউচার পার্ক; সাভার সিটি সেন্টার, সানমার ওশ্যান সিটি, ইত্যাদি স্থান সহ বাংলাদেশে ১০০ টির ও বেশি আউটলেট রয়েছে স্মার্টফোন ব্র্যান্ডটির। টেকনো স্মার্টফোন কিনতে হলে চলে যান আপনার নিকটস্থ আউটলেটে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি