শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
28 C
Dhaka

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সাথে সিনেসিসের চুক্তি

জাতীয় স্কিলস পোর্টাল স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সাথে সিনেসিস আইটি সমঝোতা চুক্তি

 
টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় ও আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদার পূর্বাভাস সম্পর্কিত তথ্য প্রকাশ এবং খাত-ভিত্তিক তথ্যভাণ্ডার প্রতিষ্ঠা করতে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সাথে একটি সমঝোতা চুক্তি করেছে সিনেসিস আইটি। সম্প্রতি  এই চুক্তির মাধ্যমে “জাতীয় স্কিলস পোর্টাল স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ” শিরোনামে পরামর্শক সেবা ক্রয়ের নিমিত্তে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে সিনেসিস আইটি।
 
এই চুক্তির অধীনে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার পূর্বাভাস সম্পর্কিত তথ্য এবং খাত-ভিত্তিক দক্ষতা তথ্যভাণ্ডার প্রতিষ্ঠা, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রতিষ্ঠান নিবন্ধন, দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে সরকারি-বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের জন্য কর্মকৃতি নির্দেশক, অভিন্ন প্রশিক্ষণ পাঠ্যক্রম প্রণয়ন এবং বাস্তবায়ন সম্পর্কিত কার্যক্রম সমন্বয় ও মূল্যায়নসহ প্রযুক্তিগত সকল ধরনে সহায়তা করবে সিনেসিস আইটি।
 
সিনেসিস আইটি লিমিটেডের পক্ষ থেকে স্বাক্ষর করেন সিনেসিস আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে স্বাক্ষর করেন যুগ্ম সচিব মোঃ নূরুল আমিন, সদস্য (প্রশাসন ও অর্থ)।
 
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) দুলাল কৃষ্ণ সাহা, সদস্য (প্রশাসন ও অর্থ) যুগ্ম সচিব মোঃ নূরুল আমিন, সদস্য (পরিকল্পনা ও দক্ষতামান) যুগ্ম সচিব আলিফ রুদাবা, পরিচালক (অর্থ) ড. জাহাঙ্গীর হোসেন, উপপরিচালক (এইচআরএম ও প্রকিউরমেন্ট) মোহাম্মদ মাহফুজুর রহমান, সিনেসিস আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী, বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার জিয়াউর রহমান, আইটি পরামর্শক মামুনুর রহমান।
 
সিনেসিস আইটি লিমিটেড বাংলাদেশের প্রথম সারির আইটি প্রতিষ্ঠান যা সিএমএমআই লেভেল ৩, আইএসও ২৭০০১ এবং আইএসও ৯০০১ এ সনদ প্রাপ্ত । ১৫ বছরের অধিক অভিজ্ঞতা সম্পন্ন সিনেসিস আইটিতে রয়েছে ৫৫০ এরও অধিক কর্মচারী যারা তাদের দক্ষতার সাথে দেশের উন্নয়নে ভূমিকা পালন করে যাচ্ছে। বৈচিত্র্যময় দলের সদস্যদের সহায়তায়, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান, এনজিও সহ দেশের বড় কর্পোরেশন গুলোকে উচ্চমানের পরিষেবা প্রদান করে যাচ্ছে সিনেসিস আইটি।
 
তাছাড়া বিটিআরসি কর্তৃক গৃহীত সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্ম (সিবিভিএমপি) প্রকল্পটির জন্য ইতিমধ্যে “ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি-উইসিস/WSIS উইনার পুরস্কার-২০২১” “বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড ২০২০” এবং আইটিইউ টেলিকম এ্যাওয়ার্ড ২০১৯ পুরষ্কার অর্জন করেছে সিনেসিস আইটি।
 
উল্লেখ্য, ২০৩০ সালের মধ্যে এসডিজি বাস্তবায়ন ও ২০৪১ সালের মধ্যে এ দেশকে উন্নত দেশে রূপান্তরের জন্য দক্ষ জনশক্তি তৈরি এবং তাদের কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ। ইতোমধ্যে দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। এই চাহিদার বিপরীতে দক্ষ জনশক্তির যোগান দিতে গত ১৮ সেপ্টেম্বর, ২০১৮ তারিখে জাতীয় সংসদে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ বিল পাশ হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি