বুধবার, অক্টোবর ২১, ২০২৬
31.9 C
Dhaka

চরাঞ্চলের অর্থনৈতিক বাজারে বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের সম্মেলন

টেকভিশন২৪ ডেস্ক:  বাংলাদেশে অবস্থিত সুইজারল্যান্ডের দূতাবাস এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) যৌথ উদ্যোগ ‘মেকিং মার্কেটস ওয়ার্ক ফর দ্য চরস (এমফোরসি)’ প্রজেক্ট, বেটারস্টোরিজ লিমিটেড এর সহযোগিতায় গত ২ ডিসেম্বর, শনিবার একটি সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনে চরাঞ্চলের বিভিন্ন উদ্যোক্তা, আর্থিক প্রতিষ্ঠান, বিনিয়োগকারী, বেসরকারি সংস্থা, রিসার্চ ও থিংক-ট্যাংকস, নীতি নির্ধারক, উন্নয়ন সংস্থা এবং স্টেকহোল্ডারবৃন্দ উপস্থিত হন।

ঢাকায় অনুষ্ঠিত এই সম্মেলনের লক্ষ্য ছিল চরাঞ্চলের উদ্যোক্তাদের সম্ভাবনাগুলো তুলে ধরা ও সেখানকার অর্থনৈতিক বাজারে টেকসই রূপান্তরের জন্য বিকল্প ব্যবস্থা নিয়ে আলোচনা করা। এমফোরসি প্রজেক্ট আয়োজিত এই সম্মেলনে পারস্পরিক মত-বিনিময়, পূর্ণাঙ্গ অধিবেশন এবং চর অর্থনীতির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোকপাত করা হয়।

সম্মেলনে ক্রমবর্ধমান চর-অর্থনীতি তুলে ধরা হয় এবং এ প্রবৃদ্ধি অব্যাহত রাখতে চরাঞ্চলের উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেওয়া হয়। এছাড়াও চরের উদ্যোক্তাদের অনন্য ব্যবসাকে তুলে ধরার উদ্দেশ্যে অনুষ্ঠানে পাঁচটি স্টলের আয়োজন করা হয়। পূর্ণাঙ্গ অধিবেশনে অর্থনৈতিক বাজারে মূখ্য ভূমিকা পালনকারীরা তাদের মতামত তুলে ধরেন এবং সেখানকার মূল দিকগুলো নিয়ে আলোচনা করেন। প্যানেল আলোচনার মধ্যস্থতা করেছেন বেটারস্টোরিজ-এর প্রতিষ্ঠাতা ও প্রধান গল্পকার মিনহাজ আনোয়ার। চরাঞ্চলের উদ্যোক্তাদের সহায়তায় ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান, বিকল্প বিনিয়োগ প্ল্যাটফর্ম ও ব্যাংকের অবদান তুলে ধরা হয় এবং ভবিষ্যতে সহায়তা বৃদ্ধির বিষয়ে জোর দেওয়া হয়। পাশাপাশি সরকারী-বেসরকারি সংস্থা, স্থানীয় বাজার প্রতিনিধি এবং গবেষক/পরামর্শদাতাদের মধ্যকার সহযোগিতা বৃদ্ধির গুরুত্ব সম্পর্কেও আলোচনা করা হয়।

সম্মেলনে সুইসকন্টাক্ট বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর মুজিবুল (সেজান) হাসান; বাংলাদেশে অবস্থিত সুইজারল্যান্ড-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার সৈয়দা জিনিয়া রশিদ, পিএইচডি; পল্লী উন্নয়ন একাডেমী’র মহাপরিচালক মো: খুরশীদ ইকবাল রেজভী; পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ-এর সিনিয়র সচিব মোসাম্মৎ হামিদা বেগম; এবং পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক ড নমিতা হালদার, এনডিসি; প্রমুখ উপস্থিত ছিলেন।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ-এর সিনিয়র সচিব মোসাম্মৎ হামিদা বেগম বলেন, “ আমি বেসরকারি খাত এবং বিভিন্ন প্রতিষ্ঠানদের পরিচিত বাজারে কাজ করার লাভজনকতার পরিবর্তে উদীয়মান বাজারের লাভজনকতার দিকেও একটু মনোনিবেশ করার আহবান জানাই। চরাঞ্চলগুলো ঠিক তেমনই একটি উদীয়মান মার্কেট। এখানে বিনিয়োগ অবশ্যই জাতির জন্য নতুন দ্বার উন্মোচন করবে।”

পল্লী উন্নয়ন একাডেমী’র মহাপরিচালক মো: খুরশীদ ইকবাল রেজভী বলেন, “জলবায়ু সংক্রান্ত সমস্যা যেমন চরম খরা এবং বন্যার জন্য চর অঞ্চলগুলি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বাজার সংযোগের অভাব এই সমস্যাগুলিকে আরও বাড়িয়ে তোলে। আমরা জলবায়ু-স্মার্ট প্রযুক্তি এবং উদ্ভাবনের মাধ্যমে এই সমস্যাগুলির উপর কাজ করছি যা এই সমস্যাগুলোর অনেকটা সমাধান করতে পেরেছে।”

পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক ড নমিতা হালদার, এনডিসি বলেন, “চরগুলোতে এমফোরসি-এর অসাধারণ কাজ দেখে আমি আনন্দিত। আমি ব্যক্তিগতভাবে চরের মানুষের দৃঢ়তা ও কাজ করার অঙ্গীকার কাছ থেকে দেখেছি। তারা উৎপাদনশীল হতে চায়। তারা প্রতিটি সুযোগের পূর্ণ ব্যবহার করতে চায়। আমি বিশ্বাস করি যদি আরও বেশি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান এগিয়ে আসে তবে তারা সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে এগিয়ে যাবে।”

এই সপ্তাহের জনপ্রিয়

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি