শনিবার, জুন ১৩, ২০২৬
27.2 C
Dhaka

গুলশান এক্সচেঞ্জের টেলিফোন নম্বর এখন ১১ ডিজিট

উন্নত ও আধুনিক সেবা নিশ্চিতের লক্ষ্যে বিটিসিএল-এর সকল গ্রাহকের নম্বর ১১ ডিজিটের নম্বরে পরিবর্তন করা হবে বলে জানিয়েছে বিটিসিএল। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বিটিসিএল।
 
০৬ আগস্ট, সন্ধ্যা ৬টা থেকে গুলশান টেলিফোন এক্সচেঞ্জের ৯৮৪, ৯৮৫, ৯৮৬, ৯৮৮, ৯৮৯ গ্রুপের নম্বরসমূহ সাত ডিজিটের পরিবর্তে ১১ ডিজিটের নম্বর দ্বারা পরিবর্তন করা হবে। এই নিয়ম অনুযায়ী ৯৮৬, ৯৮৮, ৯৮৯ গ্রুপের নম্বরসমূহের শেষ পাঁচ ডিজিট অপরিবর্তিত থাকবে। এ ছাড়া ৯৮৪, ৯৮৫ গ্রুপের নম্বরসমূহ নতুন নম্বর দ্বারা পরিবর্তিত হবে।

সারা দেশকে ৫টি জোনে ভাগ করে পরিবর্তন শুরু করবে বিটিসিএল। ফলে একই জোনের ভিতরে যে কোনো স্থানে টেলিফোন স্থানান্তর করলে তার টেলিফোন নম্বর অপরিবর্তিত থাকবে। তবে অন্য জোনে স্থানান্তর করলে শুধুমাত্র প্রথম ডিজিট অর্থাৎ জোন কোডটি পরিবর্তন হবে, বাকী সব ডিজিট একই থাকবে। প্রাথমিকভাবে গুলশান এক্সচেঞ্জের আওতাধীন নম্বরসমূহ ১১ ডিজিটে পরিবর্তনের মাধ্যমে একাজ শুরু করবে বিটিসিএল।

যেমন- গুলশান টেলিফোন এক্সচেঞ্জের পুরাতন ‘৯৮৮৭৪৮৮’ নম্বরটি পরিবর্তিত হয়ে ‘০২ ২২২২-৮৭৪৮৮’ হবে। বিটিসিএল থেকে বিটিসিএল কিংবা মোবাইল থেকে বিটিসিএল নম্বরে কল করতে পরিবর্তিত ১১ ডিজিট ডায়াল করতে হবে।

বাংলাদেশের বাইরে থেকে গুলশানের এ নম্বরে কল করতে হলে ‘৮৮০ ২ ২২২২-৮৭৪৮৮’ নম্বরে কল করতে হবে। অর্থাৎ বহিঃবাংলাদেশ হতে কলের ক্ষেত্রে ১৩টি ডিজিট চাপতে হবে।

নতুন নম্বরসমূহের তালিকা ওয়েবসাইট www.btcl.gov.bd এ পাওয়া যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি