শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
30 C
Dhaka

কমদামি ফোন আনছে রিয়েলমি

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: চলতি সপ্তাহে উন্মোচিত হতে যাচ্ছে চীনের জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমির নতুন ফোন। ফোনটির মডেলে রিয়েলমি সি৩০। ফোনের ফিচার সর্ম্পকে এখনও কিছুই জানায়নি প্রতিষ্ঠানটি। তবে বেশকিছু তথ্য প্রকাশ্যে এসেছে ভারতের ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে।

ফ্লিপকার্ট থেকে জানা যাচ্ছে, ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে অক্টা-কোর ইউনিসক টি৬১২। বড় ডিসপ্লের ফোনটিতে রয়েছে ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএ স্ক্রিন।

ফোনটির ব্যাটারি বেশ শক্তিশালী, ৫ হাজার এমএএইচ। একবার চার্জে আনায়াসেই চলে যাবে সারাদিন। থাকছে ১০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি। এতে ফোনটি দ্রুত চার্জ হবে।

ফোনটির পেছনের দিকে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। সঙ্গে রয়েছে একটি এলইডি ফ্ল্যাশ লাইট। সেলফিপ্রেমীদের জন্য ফোনের সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।

দুটি ভ্যারিয়েন্টে বাজারে পাওয়া যেতে পারে রিয়েলমি সি৩০। একটি হতে পারে ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি রম। অন্যটি ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি রম।

চলতি মাসের ২০ তারিখ ফোনটি অনুষ্ঠানিক উন্মোচন করা হবে। এর দাম কেমন হবে তা জানা সম্ভব হয়নি। রিয়েলমির এই ধরনের ফিচারের ফোনের দাম সাধারণত ১০ থেকে ১৫ হাজার টাকার মধ্যেই হয়ে থাকে।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সর্বশেষ

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে তাদের নতুন...

লাইফস্টাইল ব্র্যান্ড ‘হাইফিউচার’র পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বিখ্যাত লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড হাইফিউচার-এর এক্সক্লুসিভ পরিবেশক...

রংপুরে মোবাইল টাওয়ারের রেডিয়েশন নিয়ে বিটিআরসির জরিপ

টেকভিশন২৪ ডেস্ক: রংপুর শহর ও পার্শ্ববর্তী এলাকায় মোবাইল টাওয়ারসহ...

ইন্টারনেট প্যাকেজেই মিলবে ওটিটি ও ডিজিটাল সেবা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের ইন্টারনেট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি