সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
25 C
Dhaka

উত্তরায় ইন্টারনেট সেবাদতা প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি!

চাঁদা দাবি উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি।

ইন্টারনেট সেবায় নিবন্ধন ফি’ ও ‘সার্ভিস চার্জ’ এর নামে চাঁদা দাবি উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি। সোসাইটির পক্ষ থেকে ওই এলাকায় ইন্টারনেট ও ডিস সংযোগকারীদের সম্প্রতি এ বিষয়ে একটি চিঠি দেয়া হয়েছে। চিঠিতে একশ’র নিচে সংযোগের জন্য ৫ হাজার টাকা এবং শতাধিক সংযোগের ক্ষেত্রে ১০ হাজার টাকা নিবন্ধন ফি ধরা হয়েছে। এর সঙ্গে প্রতি মাসে সার্ভিস চার্জ বাবদ প্রতি শতক সংযোগের জন্য ৫ হাজার এবং শতক অতিক্রম করলে পর্যায়ক্রমে ৫ হাজার টাকা করে বাড়বে।    

সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ মুমতাজুল করিম, অর্থ সম্পাদক কাজী মোশাররফ হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক জুবাইর আব্দুল্লাহ নাসিম স্বাক্ষরিত চিঠিটি বিষয়ে সোসাইটির অ্যাডমিন ফাইন্যান্স ম্যানেজার ও চিঠি প্রেরক খায়রুল বাসার রুমেল জানিয়েছেন, ওই এলাকায় সুশৃঙ্খল ভাবে ব্যবসায় পরিচালনার স্বার্থে এই চিঠি দেয়া হয়েছে। তবে চিঠি দেয়ার আগে বিটিআরসি কিংবা সিটি করপোরেশনের সঙ্গে কোনো অনুমোদন নেয়া হয়েছে কি না সে বিষয়ে পরিস্কার কোনো উত্তর দিতে পারেনি। বলেছেন, এখানে ব্যবসা করার জন্য তাদের কার্ড দেয়া হবে। সেটা দিয়েই সোসাইটিতে তারা ইন্টারনেট সেবা দেয়ার সুযোগ পাবে। যারা ইতিমধ্যেই এখানে ব্যবসা করছেন তাদেরকেউ নিবন্ধিত হতে হবে।

জনৈক আইএসপি ব্যবসায়ী জানিয়েছেন, দীর্ঘ দিন ধরেই সোসাইটি থেকে আমাদের কাছে চাঁদা চেয়ে আসছে। এজন্য এরইমধ্যে আমাদের ব্যবসায়িক লাইসেন্স সহ কাগজপত্র জমা নিয়েছে। জমা নেয়া ওই কাগজপত্রের নাম ধরে ধরে চিঠি দেয়া হয়েছে। চিঠিতে সেপ্টেম্বর থেকে এই চাঁদা ধরা হয়েছে। এই চাঁদা আমাদের জন্য বাড়তি চাপ। যা পরিশোধ করতে হলে কোনো ভাবেই এক দেশ এক রেট বাস্তবায়ন করা সম্ভব হবে না।


সোসাইটির এই চিঠির বিষয়ে আইএসপিএবি কার্যালয়ে উত্তরা ১৩ সেক্টরের আইএসপি ব্যবসায়ীদের নিয়ে বৈঠক আহ্বান করা হয়েছে। বৈঠক বিষয়ে আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক বলেছেন, আমরা সরকারের বাইরে কাউকে চাঁদা দিয়ে ইন্টারনেট ব্যবসা করবো না। প্রয়োজনে যে এলকায় চাঁদা চাওয়া হবে ওই এলকায় সেবা দেয়া বন্ধ করে দেবো।

উল্লেখ্য, উত্তরা ১৩ নং সেক্টরে ৩৫ জন নিবন্ধিতসহ শতাধিক ইন্টারনেট ব্যবসায়ী রয়েছে। ওই এলাকার এক হাজারটির বেশি বাড়ীতে ৫ হাজারেরও বেশি ব্রডব্যান্ড সংযোগ রয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু

টেকভিশন২৪ ডেস্ক: শীত মৌসুমকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

চার্জিংয়ে নতুন চমক: রোবট লুক আর এলইডি ডিসপ্লের ইউগ্রিন চার্জিং এডাপ্টার

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন, ট্যাবলেট কিংবা ল্যাপটপ—প্রতিদিনের একাধিক ডিভাইস চার্জ...

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আইসিটি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি