বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
30 C
Dhaka

ই-গেমিংয়ের বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশ

spot_img

টেকভিশন২৪ ডেস্ক : ইলেকট্রনিক গেমিংয়ের বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিদল পাঠাতে গেমিং চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছে তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। বৈশ্বিক গেমিং প্ল্যাটফর্ম মোবাইল লেজেন্ডস: ব্যাং ব্যাং (এমএলবিবি) এর সাথে যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সম্প্রতি গুলশানে অবস্থিত বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশনের কনভেনশন হলে এমএলবিবি বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ (এমবিসি) এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। শিরোপা জিতে নেওয়ার জন্য হাড্ডাহাড্ডি লড়াই করে সেরা দুই দল এমএলটি সিআর এবং ওরিয়েন্টাল ফিনিক্স।

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডের এই গ্র্যান্ড ফিনালেতে নিজেদের আসন নিশ্চিত করার জন্য, ন্যাশনাল লেভেলের এই প্রতিযোগিতায় ১০২৪ জন বাংলাদেশি গেমারের ১২৮ টি দল বিভিন্ন ধাপে লড়াই করেছে।

প্রথম রাউন্ডে শিরোপা জিতেছে ওরিয়েন্টাল ফিনিক্স। তার সাথে তারা জিতে নিয়েছে ইনফিনিক্স নোট ও হট সিরিজের নতুন সব ফোন এবং ১০০০ মার্কিন ডলার প্রাইজমানির বিরাট একটি অংশ। সেরা ৮টি টিমের মাঝে এই প্রাইজমানি ভাগ করে দেওয়া হয়। চ্যাম্পিয়ন ও রানার-আপ টিমের ১৬জন সদস্য নেপালে অনুষ্ঠিতব্য পরবর্তী রাউন্ডে অংশ নেবেন।

২০১৮ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসা এমএলবিবি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ তরুণ গেমারদের জন্য বেশ আকর্ষণীয় একটি আয়োজন। বাংলাদেশ টিমকে ঐ আসরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এটি প্রথম প্রচেষ্টা। বাংলাদেশের তরুণ প্রজন্ম এবং ই-স্পোর্টসের উন্নতিতে কাজ করার অংশ হিসেবে এই আয়োজনে অংশ নেয় স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স।

নেপালে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় জিততে পারলে বাংলাদেশের টিম যাবে মালয়েশিয়ায়। সেখানে এম ফাইভ ওয়াইল্ড কার্ড চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন তারা। এখানে তাদের লড়তে হবে সারা পৃথিবী থেকে আসা আটটি অঞ্চলের চ্যাম্পিয়নদের সাথে। ‘এম ফাইভ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ’ শিরোনামের ফাইনাল প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে ফিলিপাইনে।

ঢাকায় অনুষ্ঠিত এমবিসি গ্র্যান্ড ফিনালের প্রতিযোগীদের উৎসাহ দিতে সেখানে উপস্থিত ছিলেন শত শত গেমার ও গেমপ্রেমীরা। ইনফিনিক্স এবং বাংলাদেশ ইয়ুথ ডেভলেপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক স্পোর্টস অ্যাসোসিয়েশন (বিওয়াইডিইএসএ)এর কর্মকর্তারা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।   

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি