শনিবার, জুন ১৩, ২০২৬
33.4 C
Dhaka

ই-কমার্স হবে মানুষের আস্থার নির্ভরযোগ্য আশ্রয় : বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

আফরোজা সুলতানা :  কিউকম ডট কমের গ্রাহকদের টাকা ফেরত অনুষ্ঠানে বাণিজ্য সচিব ই-কমার্সকে একটি আস্থার জায়গায় নিয়ে আসার জন্য সরকার সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, সরকার ভোক্তার অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। ই-কমার্সকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার জন্য বাণিজ্য মন্ত্রণালয় ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। ই-কমার্সের লেনদেন নিয়ন্ত্রণ করা হচ্ছে। যেসকল ভোক্তা বিভিন্ন ডিজিটাল প্রতিষ্ঠানে অর্ডার করে অদ্যবধি কোন মালামাল পাননি, অথবা টাকা ফেরত পাননি, তাদের টাকা কি ভাবে দ্রুত ফেরত দেয়া যায়, সে বিষয়ে সরকার কাজ করছে। ই-কমার্স পরিচালনার জন্য অল্প সময়ের মধ্যে ইউনিক বিজিনেস আইডি চালু করা হবে।

বাণিজ্যসচিব বলেন, ডিজিটাল প্লাট ফর্মে পণ্য কিনে যারা পণ্য বুঝে পাননি বা টাকা ফেরত পাননি, তারা টাকা ফেরত পাবেন। যে টাকা পেমেন্ট গেওয়েতে রয়েছে সে সকল টাকা ফেরত প্রদান করার হচ্ছে। যে সকল বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে, সেগুলো আদালতের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে। সরকার ইতোমধ্যে ই-কমার্সের বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ শুরু করেছে। ই-কমার্সকে একটি আস্থার জায়গায় নিয়ে আসার জন্য সরকার সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গত ২৪ জানুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফস্টার করেপোরেশন লিমিটেড এ আটকে থাকা কিউকম ডট কমের গ্রহকদের অর্থ ফেরত প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন । উল্লেখ্য, ফস্টার করেপোরেশন লিমিটেড এ আটকে থাকা কিউকম ডট কমের অর্ডার প্রদানকারী গ্রহকদের মধ্য থেকে আজ ২০ টি অর্ডারের ৪০,০২,৪১৩ টাকা ইসলামী ব্যাংকের মাধ্যমে ফেরত প্রদান করা হলো। পর্যায়ক্রমে এ প্রতিষ্ঠানের প্রাথমিক ভাবে প্রাপ্ত ৬,৭২১ টি অর্ডারের ৫৯,০৫,১০,৩৪৭ টাকা ফেরত প্রদান করা হবে।

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক, ডব্লিউটিও সেল) মো. হাফিজুর রহমান, অতিরিক্ত সচিব (আমদানি ও অভ্যন্তরিন বাণিজ্য) এবং কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের প্রধান এ এইচ এম সফিকুজ্জামান, ই-কমার্সের প্রেসিডেন্ট সমি কায়সারসহ বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকতাগণ এবং কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের সদস্যগণ উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি