বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
22 C
Dhaka

অল-নিউ নোট সিরিজ বাজারে আনছে রিয়েলমি: সিইও স্কাই লি

spot_img

টেকভিশন২৪ ডেস্ক:  তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি এক নতুন পণ্য কৌশলের ঘোষণা দিয়েছে। স্মার্টফোনের এন্ট্রি-লেভেল মার্কেটকে লক্ষ্য করে অল-নিউ নোট সিরিজ আনা হচ্ছে। একই সঙ্গে, ব্যাপক গ্রাহক চাহিদা থাকায় আন্তর্জাতিক বাজারে আবারও জিটি সিরিজটি ফিরিয়ে আনছে রিয়েলমি।

রিয়েলমি প্রেমীদের জন্য এক খোলা চিঠির মাধ্যমে ‘টপ টু বটম এক্সপেনশন’ শীর্ষক এ কৌশলের ঘোষণা দিয়েছেন রিয়েলমি’র প্রতিষ্ঠাতা ও সিইও স্কাই লি। চলতি বছরের শুরুতে রিয়েলমি রিব্র্যান্ডিংয়ের ঘোষণা দেয়। এরপর ব্র্যান্ডটি রিয়েলমি প্রেমীদের কাছে বাজেটের মধ্যে প্রিমিয়াম পণ্য পৌঁছে দিতে এর পোর্টফোলিও বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে।

“লং-লাস্টিং ভ্যালু” অর্থ্যাৎ দীর্ঘস্থায়ী মূল্যমান বজায় রাখার উদ্দেশ্য নিয়ে চালু হতে যাচ্ছে নোট সিরিজটি, যা এন্ট্রি-লেভেল স্মার্টফোন বাজারে অসাধারণ পারফরম্যান্সের প্রতি রিয়েলমি’র প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।গুণগত মান ও নির্ভরযোগ্যতার ওপর গুরুত্ব দিয়ে নতুন নোট সিরিজের বিক্রির পরিমাণ বৃদ্ধিকে অগ্রাধিকার দিচ্ছে রিয়েলমি। বর্তমান বাজার চাহিদার একটি সময়োপযোগী আবিষ্কার হলো রিয়েলমি’র এ নোট সিরিজ, যা স্মার্টফোনের বাজারে চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি ভবিষ্যতে রিয়েলমি প্রেমীদের জন্য একটি প্রত্যাশা পূরণের ডিভাইস হিসেবে কাজ করবে।

অল-নিউ নোট সিরিজটির উদ্দেশ্যই হলো ব্র্যান্ডের জনপ্রিয়তার ওপর গুরুত্ব দেয়া। এ লক্ষ্যে পণ্য উদ্ভাবন এবং প্রযুক্তিগত উৎকর্ষতার সমন্বয়ে তরুণদের জন্য দারুণ সব স্মার্টফোন আনার পরিকল্পনা রয়েছে রিয়েলমি’র।তাছাড়া, জিটি সিরিজকে আবারও স্মার্টফোনের বাজারে ফেরত আনছে রিয়েলমি। এর মাধ্যমে অনন্য ফ্ল্যাগশিপ এক্সপেরিয়েন্স প্রদান করে ব্র্যান্ড ইমেজকে আরও মজবুত করাই এ স্মার্টফোন প্রযুক্তি প্রতিষ্ঠানটির লক্ষ্য।

‘টপ টু বটম এক্সপেনশন’ শীর্ষক কৌশল নিয়ে স্মার্টফোনের বাজারে নিজের যাত্রাকে এগিয়ে নিতে চায় রিয়েলমি। তাই ব্র্যান্ডটি এন্ট্রি-লেভেল মার্কেটে অল-নিউ নোট সিরিজের ব্যতিক্রমী অফার প্রদানের মাধ্যমে স্মার্টফোনের বৃহত্তর বাজারে প্রবেশের নিশ্চয়তা দেয়।সবচেয়ে দ্রুত-বর্ধনশীল গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি প্রতিষ্ঠিত হয় ২০১৮ সালে। প্রতিষ্ঠার পর থেকে গত পাঁচ বছরে বিশ্বব্যাপী স্মার্টফোন বাজারে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছে রিয়েলমি।

এবার, অল-নিউ নোট সিরিজ এবং আবারও জিটি সিরিজ বাজারে আনার মাধ্যমে, রিয়েলমি বৈশ্বিক স্মার্টফোন বাজারে নিজের ফুটপ্রিন্ট আরও বাড়াতে চলেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

দুর্বল নীতি হলে ঝুঁকিতে পড়বে ডিজিটাল অর্থনীতি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ নির্মাণ এবং টেলিকম, ডাটা...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ: দেশত্যাগের সময় ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের সিইও আটক

টেকভিশন২৪ ডেস্ক: অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে জনপ্রিয়...

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

সর্বশেষ

আইএসপিএবির উদ্যোগে ধানমন্ডিতে ‘আন্ডারগ্রাউন্ড কমন একসেস নেটওয়ার্ক’ চালু

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর ধানমন্ডি এলাকায় এখন আর মাথার ওপর...

ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ (পেনফিল) স্থানীয়ভাবে উৎপাদনের...

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ: দেশত্যাগের সময় ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের সিইও আটক

টেকভিশন২৪ ডেস্ক: অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে জনপ্রিয়...

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম...

দ্রুত ক্যাশ সহায়তা ও প্রণোদনা বিতরণে এফএও-এর সঙ্গে বিকাশ-এর চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এখন...

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা

টেকভিশন২৪ ডেস্ক: ব্রাজিলিয়ান ফুটবল তারকা রাফিনহাকে আনুষ্ঠানিকভাবে নতুন গ্লোবাল...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি