বুধবার, এপ্রিল ৮, ২০২৬
29 C
Dhaka

ওয়ানপ্লাসের নতুন গেজেট ‘ওয়াচ টু আর’

স্মার্টফোনের পাশাপাশি স্মার্টওয়াচের বাজারেও বেশ নজর প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলোর। সেই বাজারে নিজেদের অবস্থানকে দৃড় করতে চেষ্টা করছে ওয়ানপ্লাস। এরই ধারাবাহিকতায় এবার আকর্ষণীয় ফিচার ও হালকা ডিজাইনের নতুন স্মার্টওয়াচ উন্মোচন করেছে ওয়ানপ্লাস। খবর গিজমোচায়না।

ওয়াচ টু আর নামের ওয়ানপ্লাসের নতুন এ স্মার্টওয়াচে অ্যালুমিনিয়াম বডি থাকায় এর ওজন খুবই কম। এতে প্রধান ফিচার হিসেবে ওয়্যার ওএস, স্ন্যাপড্রাগসন ডব্লিউ ফাইভ প্রসেসিং এবং অতিরিক্ত আরটিওএস ফিচার দেয়া হয়েছে।

স্মার্টওয়াচটিতে ১ দশমিক ৪৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যার সর্বোচ্চ উজ্জ্বলতা এক হাজার নিটস। এর মাধ্যমে ব্যবহারকারীরা নোটিফিকেশন, মেসেজ থেকে শুরু করে অডিও কল রিসিভ ও নিয়ন্ত্রণ করতে পারবে।

স্মার্টওয়াচটির অন্যতম একটি আকর্ষণীয় ফিচার হচ্ছে ৩২ গিগাবাইটের ইন্টারনাল স্টোরেজ। এর ফলে ব্যবহারকারীরা ইউটিউব মিউজিক ও স্পটিফাই থেকে অফলাইনে মিউজিক ডাউনলোড করতে পারবে। এছাড়াও ব্লুটুথ ইয়ারবাডসের সঙ্গে স্মার্টওয়াচটি যুক্ত করা যাবে। ব্যায়াম করার সময় প্লেলিস্টের গান পরিবর্তনে সহায়ক হবে।

স্বাস্থ্য সচেতনদের জন্য স্মার্টওয়াচে অ্যান্ড্রয়েডনির্ভর হেলথ কানেক্ট ফিচার রয়েছে। এছাড়াও চাইলে যে কেউ গুগল হেলথ ও স্ট্রাভাও ব্যবহার করতে পারবে। নতুন এ ডিভাইসের ১০০ এর বেশি স্পোর্টস মোড, বিল্ট ইন জিপিএস ট্র্যাকিং এবং আইপি৬৮ রেটিং রয়েছে। ফলে পানির ঝাপটা ও ধুলোবালি থেকেও স্মার্টওয়াচ সুরক্ষিত থাকবে।

ডিভাইসে ৫০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। কোম্পানির দাবি এটি স্মার্ট মোডে ১০০ ঘণ্টা এবং পাওয়ার সেভিং মোডে ১২ দিন পর্যন্ত ব্যাকআপ দেবে। এক ঘণ্টায় চার্জ দেয়ার জন্য এতে ৭ দশমিক ৫ ওয়াটের ভিওওসি ফাস্ট চার্জিং ফিচারও রয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ওপেনএআইয়ে বিনিয়োগ বাড়াতে ৪০ বিলিয়ন ডলার ঋণ নিল সফটব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিজেদের অবস্থান শক্ত...

স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

টেকভিশন২৪ ডেস্ক:  মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট...

গ্লোবাল সাইবার টেস্টে শীর্ষে ক্যাসপারস্কি

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ২০১৩ থেকে...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

চাকরির সীমাহীন সম্ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছে “সম্ভব” অ্যাপ

টেকভিশন২৪ ডেস্কঃ বাংলাদেশের মত জনবহুল ও উন্নয়নশীল দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের...

সর্বশেষ

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া

টেকভিশন২৪ ডেস্ক: দেশের স্মার্টফোন বাজারে স্যামসাং-এর সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন...

দেশে অনারের এক্স৬ডি ফাইভ-জি স্মার্টফোন উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নিজেদের নতুন স্মার্টফোন এক্স৬ডি ফাইভ-জি...

কার্ড পেমেন্টে ৫ শতাংশ নগদ প্রণোদনা চান ব্যবসায়ীরা

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল লেনদেন বাড়াতে কার্ডভিত্তিক পেমেন্টে পাঁচ শতাংশ...

খুচরা বাজার ব্যবস্থাপনায় ইউনিলিভারের এআই প্ল্যাটফর্ম আইকিউ নেক্সাসের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে...

নতুন প্রজন্মের এআই ও প্রিমিয়াম ডিজাইনের ল্যাপটপ এনেছে লেনোভো

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বে এআই-নির্ভর কম্পিউটিং ও প্রিমিয়াম...

রাজধানীতে চলছে ৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি