বুধবার, এপ্রিল ৮, ২০২৬
26 C
Dhaka

নির্বাচনে এআইয়ের অপব্যবহার

আরিফ মঈনুদ্দীন:  আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা যেমন আমাদের জীবনে অনেক সুবিধা এনে দিচ্ছে, তেমনি বর্তমানে এটি নতুন নতুন হুমকিও তৈরি করছে। নির্বাচন যেহেতু সন্নিকটে তাই সম্প্রতি এর কিছু অপব্যবহার পরিলক্ষিত হচ্ছে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে ততই এই মাত্রা বৃদ্ধি পাবে। বিগত দিনের নির্বাচনেও এআই এর অপব্যবহার হয়েছিল কিন্তু সেটার ব্যবহার ছিল খুব কম। এখন যেহেতু মানুষের হাতে হাতে স্মার্টফোন এবং এআই ভিত্তিক চ্যাটবট যে কেউ ব্যবহার করতে পারে তাই এর অপব্যবহার নিয়ে চিন্তা করার সময় এসেছে, নির্বাচন আসলে নতুন নতুন গুজব তৈরি করা হয়, নতুন নতুন বট একাউন্টের আবির্ভাব হয়, ভুলতথ্য ও অপতথ্যের ছড়াছড়ি সোশাল মিডিয়াগুলোতে এবং সাথে যুক্ত হয়েছে এআই ভিত্তিক ডিফফেক ভিডিও, অডিও ও ছবির ব্যবহার।

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে মিথ্যাকে সত্য বানিয়ে দেয়া একটা প্রযুক্তির নাম হলো ডিফফেক। যা হুবুহু অন্যের মুখয়ব ব্যবহার করে খুব বাস্তবসম্মত ভিডিও ও ছবি তৈরি করা সম্ভব যা আসল মানুষের মতোই দেখায়। এর ব্যবহার সাধারনত রাজনৈতিক, সামাজিক, বা ব্যক্তিগত কাজে ব্যবহৃত হয়ে থাকে। ডিফফেকের বেশি ব্যবহার হয়ে থাকে পর্নোগ্রাফিতে, যা সেলিব্রেটিদের কে টার্গেট করে করা হয়। নির্বাচনে প্রার্থীর মুখ বা কণ্ঠ ব্যবহার করে ভুয়া বক্তব্য বানিয়ে ছড়িয়ে দেয়া, কোনো প্রার্থীর নামে সহিংসতা উসকে দেওয়ার ভিডিও তৈরি করে ছড়িয়ে দেয়া এবং ভোটের আগে ছড়িয়ে দিলে এতে মানুষ বেশি বিভ্রান্ত হবে। নির্বাচনের আগের ২৪–৪৮ ঘণ্টা সবচেয়ে বিপজ্জনক।

এআই দিয়ে হাজার হাজার ভুয়া নিউজ, পোস্ট, ব্লগ বানানো যাচ্ছে সহজে। নির্বাচনের পূর্বে ভোট বাতিল, নির্বাচন স্থগিত বা অমুক প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে এমন গুজব ছড়াতে এআই ব্যবহার করা হচ্ছে এবং হবে। ইতিমধ্যে সোশাল মিডিয়াগুলোতে বিভিন্ন বট একাউন্ট ও ভুয়া পেইজের ছড়াছড়ি দেখা যাচ্ছে, এইসব বট একাউন্ট দিয়ে প্রতিপক্ষকে খারাপ ভাবে উপস্থাপন, বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে, এক পক্ষকে ভালোভাবে উপস্থাপন ও অন্য পক্ষকে খারাপভাবে উপস্থাপন করা হচ্ছে, নির্বাচন যত ঘনিয়ে আসবে এর মাত্রাটা আরো বৃদ্ধি পাবে এছাড়া এআই দিয়ে হাজার হাজার ভুয়া রিভিউ বা কমেন্ট তৈরি করা হচ্ছে যা দিয়ে রাজনীতিকভাবে সব জায়গায় জনমতকে প্রভাবিত করার প্রয়াস চালানো হচ্ছে। কে বেশি জনপ্রিয় এবং কোন দল কত ক্ষমতায় আসবে, কত পার্সেন্ট ভোট পাবে তা ভুয়া বট একাউন্ট দিয়ে তৈরি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।

এআই এর অপব্যবহার রোধে সরকার এবং নির্বাচন কমিশনের করণীয়ঃ

এআই হতে পারে নির্বাচনের সহায়ক প্রযুক্তি, কিন্তু নিয়ন্ত্রণ না থাকলে এটি হয়ে উঠবে গণতন্ত্রের জন্য মারাত্নক হুমকি। এআই এর অপব্যবহার রোধে সরকার এবং নির্বাচন কমিশন নিমোক্ত পদক্ষেপ গুলো অনুসরণ করতে পারে।

নির্বাচনের সময় সন্দেহজনক,ভুয়া,ফেইক কনটেন্ট দ্রুত নামানোর জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন, ফেইসবুক,এক্স,ইনস্ট্রাগ্রাম, ইউটিউবের সাথে চুক্তি করতে হবে।

নির্বাচন কমিশনের অধীনে ডিপফেক শনাক্ত করার টুল ও বিশেষজ্ঞ টিমের মাধ্যেমে একটা সেন্ট্রাল ইউনিট গঠন করা যারা ২৪/৭ মনিটরিং করবে।

ভুয়া এআই ভিত্তিক কনটেন্ট ছড়ালে কঠোর শাস্তির বিধান রেখে এআই ব্যবহার সংক্রান্ত স্পষ্ট আইন ও নীতিমালা তৈরি করতে হবে।

গুজব শনাক্ত করতে দ্রুত ফ্যাক্ট-চেকিং সিস্টেম থাকা এবং অনলাইন ভিত্তিক সচেতনতা তৈরি করতে হবে।

ভোটারদের সচেতনতা তৈরি করতে ডিপফেক ভিডিও কিভাবে চিনবেন সেই বিষয়ক ক্যাম্পেইন তৈরি করা এবং বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার করা।

নির্বাচন কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর জন্য “কোড অব কন্ডাক্ট” থাকা এবং এআই অপব্যবহার না করার লিখিত অঙ্গীকার করা।

এআই এর অপব্যবহার রোধে দ্রুপ পদক্ষেপ না নিলে, নির্বাচনের আগে ও পরে যে কোন সময় যে কোন অনাকাংখিত পরিস্থিতি তৈরি হতে পারে। তাই, এআই এর সঠিক ব্যবহার জানুন, সচেতন থাকুন, নিরাপদ থাকুন। 

লেখকঃ

আরিফ মঈনুদ্দীন, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, সাইবার ক্যানিয়ন

“AI প্রযুক্তির হাতে খড়ি” বইয়ের লেখক।

এই সপ্তাহের জনপ্রিয়

ওপেনএআইয়ে বিনিয়োগ বাড়াতে ৪০ বিলিয়ন ডলার ঋণ নিল সফটব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিজেদের অবস্থান শক্ত...

স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

টেকভিশন২৪ ডেস্ক:  মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

গ্লোবাল সাইবার টেস্টে শীর্ষে ক্যাসপারস্কি

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ২০১৩ থেকে...

চাকরির সীমাহীন সম্ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছে “সম্ভব” অ্যাপ

টেকভিশন২৪ ডেস্কঃ বাংলাদেশের মত জনবহুল ও উন্নয়নশীল দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের...

সর্বশেষ

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া

টেকভিশন২৪ ডেস্ক: দেশের স্মার্টফোন বাজারে স্যামসাং-এর সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন...

দেশে অনারের এক্স৬ডি ফাইভ-জি স্মার্টফোন উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নিজেদের নতুন স্মার্টফোন এক্স৬ডি ফাইভ-জি...

কার্ড পেমেন্টে ৫ শতাংশ নগদ প্রণোদনা চান ব্যবসায়ীরা

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল লেনদেন বাড়াতে কার্ডভিত্তিক পেমেন্টে পাঁচ শতাংশ...

খুচরা বাজার ব্যবস্থাপনায় ইউনিলিভারের এআই প্ল্যাটফর্ম আইকিউ নেক্সাসের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে...

নতুন প্রজন্মের এআই ও প্রিমিয়াম ডিজাইনের ল্যাপটপ এনেছে লেনোভো

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বে এআই-নির্ভর কম্পিউটিং ও প্রিমিয়াম...

রাজধানীতে চলছে ৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি