বুধবার, এপ্রিল ৮, ২০২৬
24 C
Dhaka

নতুন প্রজন্মের এআই ও প্রিমিয়াম ডিজাইনের ল্যাপটপ এনেছে লেনোভো

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বে এআই-নির্ভর কম্পিউটিং ও প্রিমিয়াম আল্ট্রাবুকের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সেই প্রেক্ষাপটের উপর ভিত্তি করে আধুনিক কর্পোরেট ব্যবহারকারী, কনটেন্ট ক্রিয়েটর এবং হাই-পারফরম্যান্স নির্ভর ব্যবহারকারীদের জন্য দেশের অন্যতম অনুমোদিত আইটি ডিস্ট্রিবিউটর গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে প্রিমিয়াম আল্ট্রা-স্লিম এআই ল্যাপটপ লেনোভো ইয়োগা স্লিম ৭-আই(MTM- 83CV00E1IN)।

শক্তিশালী পারফরম্যান্স ও স্টাইলিশ ডিজাইনের এই ল্যাপটপে রয়েছে সর্বাধুনিক ইন্টেল কোর আল্ট্রা ৯ ১৮৫এইচ প্রসেসর, যা এআই-চালিত কাজসহ উচ্চক্ষমতাসম্পন্ন অ্যাপ্লিকেশন পরিচালনায় সক্ষম। তাছাড়া এর অত্যাধুনিক ফিচারস থাকার ফলে মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট কিংবা হেভি ওয়ার্কলোড সহজেই পরিচালনা করা যায়।

কনটেন্ট ক্রিয়েশন, ডিজাইন ও এন্টারটেইনমেন্টে আরও জীবন্ত ও নিখুঁত ভিজ্যুয়াল অভিজ্ঞতা পাওয়ার জন্য এতে রয়েছে এতে রয়েছে ১৪-ইঞ্চি ওলেড ডিসপ্লে, যা ১০০% ডিসিআই পি-থ্রি কালার গ্যামট, ডলবি ভিসন এবং উচ্চ কনট্রাস্ট।

মাত্র প্রায় ১.৩৯ কেজি ওজন এবং স্লিম অ্যালুমিনিয়াম বডি ডিজাইনের কারণে ল্যাপটপটি সহজে বহনযোগ্য, যা মোবাইল প্রফেশনালদের জন্য একটি উপযুক্ত সমাধান হবে। তাছাড়া এর আধুনিক কানেক্টিভিটি সুবিধা এটিকে একটি পূর্ণাঙ্গ প্রোডাক্টিভিটি ডিভাইসে পরিণত করেছে। 

বর্তমানে এই প্রিমিয়াম আল্ট্রাবুক টি পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর অফিসিয়াল ওয়েবসাইট, ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার পয়েন্টসমূহে।

এই সপ্তাহের জনপ্রিয়

ওপেনএআইয়ে বিনিয়োগ বাড়াতে ৪০ বিলিয়ন ডলার ঋণ নিল সফটব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিজেদের অবস্থান শক্ত...

স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

টেকভিশন২৪ ডেস্ক:  মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট...

চাকরির সীমাহীন সম্ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছে “সম্ভব” অ্যাপ

টেকভিশন২৪ ডেস্কঃ বাংলাদেশের মত জনবহুল ও উন্নয়নশীল দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের...

গ্লোবাল সাইবার টেস্টে শীর্ষে ক্যাসপারস্কি

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ২০১৩ থেকে...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

সর্বশেষ

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া

টেকভিশন২৪ ডেস্ক: দেশের স্মার্টফোন বাজারে স্যামসাং-এর সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন...

দেশে অনারের এক্স৬ডি ফাইভ-জি স্মার্টফোন উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নিজেদের নতুন স্মার্টফোন এক্স৬ডি ফাইভ-জি...

কার্ড পেমেন্টে ৫ শতাংশ নগদ প্রণোদনা চান ব্যবসায়ীরা

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল লেনদেন বাড়াতে কার্ডভিত্তিক পেমেন্টে পাঁচ শতাংশ...

খুচরা বাজার ব্যবস্থাপনায় ইউনিলিভারের এআই প্ল্যাটফর্ম আইকিউ নেক্সাসের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে...

রাজধানীতে চলছে ৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে...

এক প্রান্তিকে নগদের সর্বোচ্চ লেনদেনের নতুন রেকর্ড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবা নগদ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি