বুধবার, এপ্রিল ৮, ২০২৬
24 C
Dhaka

গ্লোবাল সাইবার টেস্টে শীর্ষে ক্যাসপারস্কি

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ২০১৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ে ১,১০০ টিরও বেশি স্বাধীন সাইবার নিরাপত্তা পরীক্ষায় অংশ নিয়ে ৯৬৫ বার টপ৩ অবস্থান অর্জন করেছে, যা প্রতিযোগীদের তুলনায় সর্বোচ্চ। টপ৩ মেট্রিক সাইবার নিরাপত্তা খাতে বিভিন্ন প্রতিষ্ঠানের পারফরম্যান্স মূল্যায়নে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ সূচক। এতে দেখা হয় প্রতিষ্ঠানটি কতগুলো পরীক্ষায় অংশ নিয়েছে এবং সেগুলোর মধ্যে কতবার শীর্ষ তিনে থাকতে পেরেছে।

২০২৫ সালে ক্যাসপারস্কি ইডিআর এক্সপার্ট প্রথমবারের মতো এভি-কম্পারেটিভস–এর সব ধাপের সার্টিফিকেশন সফলভাবে সম্পন্ন করে সার্টিফাইড ইডিআর ডিটেকশন ২০২৫ স্বীকৃতি অর্জন করে। এর আগে এটি অ্যাপ্রুভড অ্যাডভান্স ইডিআর ২০২৪ স্বীকৃতিও পেয়েছিল। একইভাবে ক্যাসপারস্কি এন্ডপয়েন্ট সিকিউরিটি এভি-টেস্ট বেস্ট প্রটেকশন ২০২৪ পুরস্কার অর্জনের পাশাপাশি ধারাবাহিকভাবে বেস্ট অ্যাডভান্স প্রটেকশন ও ব্যবহারযোগ্যতার স্বীকৃতি পেয়েছে এবং এন্টি-ট্যাম্পারিং ২০২৫ পরীক্ষাতেও ভালো ফল করেছে। এছাড়া এটি এসই ল্যাবস উইনার এন্টারপ্রাইজ এন্ডপয়েন্ট ২০২৫ পুরস্কারও জিতেছে।

ছোট ব্যবসার জন্য তৈরি ক্যাসপারস্কি স্মল অফিস সিকিউরিটি ২০২৪ ও ২০২৫ সালে এভি-টেস্ট বেস্ট অ্যাডভান্স প্রটেকশন ও ব্যবহারযোগ্যতার পুরস্কার পেয়েছে। পাশাপাশি এসই ল্যাবস উইনাএ স্মল বিজনেস এন্ডপয়েন্ট ২০২৫ স্বীকৃতিও অর্জন করেছে।

ব্যক্তিগত ব্যবহারকারীদের জন্য ক্যাসপারস্কি স্ট্যান্ডার্ড প্রোডাক্ট অফ দ্যা ইয়ার হওয়ার পর ক্যাসপারস্কি প্রিমিয়াম টপ রেটেড প্রোডাক্ট হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং ভুয়া অনলাইন শপ শনাক্তকরণে অ্যাপ্রুভড ফেক শপস ডিটেকশন সার্টিফিকেট অর্জন করেছে। এছাড়া শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাসপারস্কি সেফ কিডসও কার্যকর সুরক্ষার জন্য বিশেষ স্বীকৃতি অর্জন করেছে।

ক্যাসপারস্কির থ্রেট রিসার্চ বিভাগের প্রধান অ্যালেক্সজান্ডার লিসকিন বলেন, “নিয়মিতভাবে বিভিন্ন সাইবার নিরাপত্তা মূল্যায়নে অংশগ্রহণের মাধ্যমে আমাদের পণ্যের সর্বোচ্চ মান বজায় রাখছি, যাতে ব্যবহারকারী ও প্রতিষ্ঠানের পরিবর্তিত চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলা যায়। ধারাবাহিকভাবে শীর্ষ রেটিং ও স্বীকৃতি আমাদের এই প্রতিশ্রুতিকেই আরও দৃঢ় করে যে, আমরা ব্যবহারকারীদের জন্য সম্পূর্ণ ও নির্ভরযোগ্য সুরক্ষা দিতে পারি যাতে ব্যক্তি থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান, সবার ডিজিটাল জীবন নিরাপদ থাকে।”

এ বিষয়ে ক্যাসপারস্কির এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ম্যানেজিং ডিরেক্টর অ্যাড্রিয়ান হিয়া বলেন, “স্বাধীন মূল্যায়নে ২০২৫ সালে ৯০ শতাংশ ক্ষেত্রে শীর্ষ অবস্থান অর্জন করা ক্যাস্পারস্কির ধারাবাহিকতা ও উৎকর্ষতার প্রমাণ। যেহেতু এপিএসি অঞ্চলে দ্রুত ডিজিটাল রূপান্তরের পাশাপাশি সাইবার ঝুঁকিও বাড়ছে। এমন পরিস্থিতিতে এই স্বীকৃতি গ্রাহক ও অংশীদারদের জন্য এই নিশ্চয়তা দেয় যে, ক্যাসপারস্কির প্রযুক্তি ও সমাধানগুলো বৈশ্বিক মানদণ্ডে কঠোরভাবে পরীক্ষিত এবং নির্ভরযোগ্য।”

এই সপ্তাহের জনপ্রিয়

ওপেনএআইয়ে বিনিয়োগ বাড়াতে ৪০ বিলিয়ন ডলার ঋণ নিল সফটব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিজেদের অবস্থান শক্ত...

স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

টেকভিশন২৪ ডেস্ক:  মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট...

চাকরির সীমাহীন সম্ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছে “সম্ভব” অ্যাপ

টেকভিশন২৪ ডেস্কঃ বাংলাদেশের মত জনবহুল ও উন্নয়নশীল দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

নতুন প্রজন্মের এআই ও প্রিমিয়াম ডিজাইনের ল্যাপটপ এনেছে লেনোভো

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বে এআই-নির্ভর কম্পিউটিং ও প্রিমিয়াম...

সর্বশেষ

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া

টেকভিশন২৪ ডেস্ক: দেশের স্মার্টফোন বাজারে স্যামসাং-এর সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন...

দেশে অনারের এক্স৬ডি ফাইভ-জি স্মার্টফোন উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নিজেদের নতুন স্মার্টফোন এক্স৬ডি ফাইভ-জি...

কার্ড পেমেন্টে ৫ শতাংশ নগদ প্রণোদনা চান ব্যবসায়ীরা

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল লেনদেন বাড়াতে কার্ডভিত্তিক পেমেন্টে পাঁচ শতাংশ...

খুচরা বাজার ব্যবস্থাপনায় ইউনিলিভারের এআই প্ল্যাটফর্ম আইকিউ নেক্সাসের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে...

নতুন প্রজন্মের এআই ও প্রিমিয়াম ডিজাইনের ল্যাপটপ এনেছে লেনোভো

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বে এআই-নির্ভর কম্পিউটিং ও প্রিমিয়াম...

রাজধানীতে চলছে ৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি