বুধবার, এপ্রিল ৮, ২০২৬
24 C
Dhaka

ডুয়েটে দেশের প্রথম এআই অ্যান্ড এডুকেশন পলিসি ল্যাব উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগের অধীন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড এডুকেশন পলিসি ল্যাব উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) ডুয়েটের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। ইউজিসির হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রজেক্টের সাব-প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক ড. মো. আবদুর রহমান ফরহাদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইউএটিএফএস-এর চেয়ারপারসন অধ্যাপক ড. মো. শওকত ওসমান, বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামাল-আল-হাসান, মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোছা. তহুরা পারভীন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)  বর্তমানে অ্যাকাডেমিক ক্ষেত্রে সক্রিয় ও প্রভাবশালী টুল। পাঠদান, গবেষণা, মূল্যায়ন ব্যবস্থা এবং জ্ঞান সৃষ্টির কাঠামোতে এআই এমন এক রূপান্তর এনেছে, যা আমাদের প্রচলিত অ্যাকাডেমিক চিন্তাধারাকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। আমরা এখন পঞ্চম শিল্পবিপ্লবের দ্বারপ্রান্তে। চতুর্থ শিল্পবিপ্লবের অর্জনসমূহ ধরে রেখে পঞ্চম শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার মাধ্যমে শিক্ষাখাতের বৈশ্বিক লক্ষ্য অর্জনে সর্বস্তরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যথাযথ ব্যবহারের বিকল্প নেই। ডুয়েটের কারিকুলাম, অ্যাকাডেমিক, প্রশাসনিকসহ সকলক্ষেত্রে পর্যায়ক্রমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আত্মীকরণের মাধ্যমে আমরা দেশের শিক্ষাব্যবস্থাকে আরও গতিশীল, অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে তুলতে সক্ষম হবো, ইনশাআল্লাহ।

উপাচার্য আরও বলেন, আজকের এ অনুষ্ঠান শুধু প্রথাগত উদ্বোধন অনুষ্ঠান নয়, বরং ল্যাবটির শুভযাত্রা শিক্ষাখাতে ইউজিসির প্রকল্প বাস্তবায়নে ডুয়েট শিক্ষকদের দায়িত্বশীলতা মেধা, সৃজনশীলতা, কর্মদক্ষতা ও প্রযুক্তিগত উৎকর্ষের প্রমাণ। বিশ্বব্যাংকের অর্থায়নে এবং বাংলাদেশ সরকার ও ইউজিসির তত্ত্বাবধানে বাস্তবায়িত এ ল্যাব সরকারি অর্থের যথার্থ ব্যবহারে ডুয়েটের স্বচ্ছতা ও আন্তরিকতার যুগান্তকারী উদাহরণ। ভবিষ্যতের উদ্ভাবন বিপ্লবে নেতৃত্বদানের জন্য ডুয়েটকে আরও টেকসই হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে ল্যাবটি অগ্রণী ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, নতুনভাবে যাত্রা শুরু করা এই ল্যাবটি ডুয়েটের উচ্চশিক্ষা, গবেষণা কার্যক্রমকে যুগোপযোগী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে পলিসি মেকিং ও ইমপ্লিমেন্টেশনে এ ল্যাব দেশের প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রসমূহে কার্যকর ভূমিকা রেখে ডুয়েটের ভবিষ্যৎ অবদানকে আরও উজ্জ্বল করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. রুমা, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নাজিম উদ্দীন, মেটেরিয়ালস এন্ড মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হাসান মোহাম্মদ মোস্তফা আফরোজ, ইনস্টিটিউট অব এনার্জি ইঞ্জিনিয়ারিংয়ের পরিচালক অধ্যাপক ড. এ এন এম মোমিনুল ইসলাম মুকুট, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আবদুস সাহিদসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, ডুয়েটের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড এডুকেশন পলিসি ল্যাবটি হিট প্রকল্পের অধীনে বাস্তবায়িত বাংলাদেশের এ সংক্রান্ত প্রথম ল্যাব। দেশের শিক্ষাখাতে জাতিসংঘের মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলসের লক্ষ্যমাত্রা অর্জন এবং বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী টেকনিক্যাল এডুকেশন সেক্টর সংস্কার করে বৈশ্বিক চাহিদা পূরণের উপযোগী করতে পলিসি প্রণয়নে ল্যাবটি ভূমিকা রাখবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ওপেনএআইয়ে বিনিয়োগ বাড়াতে ৪০ বিলিয়ন ডলার ঋণ নিল সফটব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিজেদের অবস্থান শক্ত...

স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

টেকভিশন২৪ ডেস্ক:  মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট...

গ্লোবাল সাইবার টেস্টে শীর্ষে ক্যাসপারস্কি

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ২০১৩ থেকে...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

চাকরির সীমাহীন সম্ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছে “সম্ভব” অ্যাপ

টেকভিশন২৪ ডেস্কঃ বাংলাদেশের মত জনবহুল ও উন্নয়নশীল দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের...

সর্বশেষ

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া

টেকভিশন২৪ ডেস্ক: দেশের স্মার্টফোন বাজারে স্যামসাং-এর সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন...

দেশে অনারের এক্স৬ডি ফাইভ-জি স্মার্টফোন উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নিজেদের নতুন স্মার্টফোন এক্স৬ডি ফাইভ-জি...

কার্ড পেমেন্টে ৫ শতাংশ নগদ প্রণোদনা চান ব্যবসায়ীরা

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল লেনদেন বাড়াতে কার্ডভিত্তিক পেমেন্টে পাঁচ শতাংশ...

খুচরা বাজার ব্যবস্থাপনায় ইউনিলিভারের এআই প্ল্যাটফর্ম আইকিউ নেক্সাসের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে...

নতুন প্রজন্মের এআই ও প্রিমিয়াম ডিজাইনের ল্যাপটপ এনেছে লেনোভো

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বে এআই-নির্ভর কম্পিউটিং ও প্রিমিয়াম...

রাজধানীতে চলছে ৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি