বুধবার, জুলাই ২২, ২০২৬
28.8 C
Dhaka

নতুন ফ্ল্যাগশিপ নিয়ে সিম্ফনি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সর্বাধিক বিক্রিত হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি এবার দেশের বাজারে নিয়ে এলো জেড সিরিজের নতুন ফ্ল্যাগশিপ ফোন সিম্ফনি জেড৩৫। চার্মিং গ্রীন, ফ্যানটাস্টিক ব্লু, মর্ডান ব্লু এবং সুপার গ্রীন এই চার কালারে হ্যান্ডসেট টি বাজারে পাওয়া যাবে আকর্ষণীয় বান্ডেল অফার সহ মাত্র ১০ হাজার ৪৯০ টাকায়।

এই ফোনটিতে অপারেটিং সিস্টেম থাকছে এ্যান্ড্রোয়েড এর লেটেস্ট ভার্সন এ্যান্ড্রোয়েড ১১.০। ২০.৫:৯ এ্যাসপেক্ট রেশিও’র এই হ্যান্ডসেটটিতে আছে ৬.৮২ ইঞ্চ ২.৫ডি ইনসেল ভি নচ ডিসপ্লে যার রেজ্যুলেশন এইচডি প্লাস বা ৭২০*১৬৪০।

২.৩ গিগাহার্জ এর পাওয়ারফুল প্রসেসর ও মিডিয়াটেক এর গেমিং চিপসেট জি৩৫ এর সাথে জিপিউ হিসেবে আছে আইএমজি জিই৮৩২০ যার স্পীড ৬৮০ মেগাহার্জ এবং ডিডিআর ফোর ভার্সন র‍্যাম যার ফলে হাই ডিমান্ডিং গেম গুলো খেলা যাবে স্বাচ্ছ্যন্দে।

জেড৩৫ হ্যান্ডসেটটিতে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ ত্রিপল রিয়ার ক্যামেরা। ১৩ মেগাপিক্সেল মেইন শ্যুটার যার এ্যাপারচার ২.০, ২ মেগাপিক্সেল আল্ট্রা ডেপথ সেন্সর এবং এ আই ক্যামেরা। মেইন শ্যুটারে ২.০ এ্যাপারচার থাকার কারনে ছবি হবে অনেক বেশী প্রাণবন্ত। সেলফি তোলার জন্য এই স্মার্টফোনটিতে আছে ৮ মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা। স্যামসাং এর সেন্সর ব্যবহার করা হয়েছে ক্যামেরাতে।

ক্যামেরা ফিচারের উল্যেখযোগ্য ফিচার গুলো হলো, এআই, পোট্রেইট, ইমোজি, প্যানোরামা, স্লো-মো, ডিসপ্লে ফ্ল্যাশ, ওয়াটার মার্ক, ফেইস বিউটি, টাইম ল্যাপস, মিরর ইত্যাদি।

সিম্ফনির নতুন এই স্মার্টফোনটিতে আছে ৩জিবি ডিডিআর ফোর র‍্যাম এবং ৩২জিবি ইন্টারনাল স্টোরেজ যা মেমোরি কার্ড এর মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি রমের আরো একটি ভেরিয়েন্টও আসবে খুব শীঘ্রই।   

হেভি গেমিং বা মাল্টিটাস্কিং এর সময়ও চিন্তা করতে হবে না ব্যাটারির চার্জ নিয়ে কারন ৯.৪ মিলিমিটার পুরু হ্যান্ডসেটটিতে পাওয়ারে আছে ৬০০০ এমএএইচের লি-পলিমার বিশাল ব্যাটারি যা দিয়ে নর্মাল ব্যবহারে অনায়াসে তিনদিন ব্যবহার করা যাবে।  এছাড়াও আছে ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা যা দিয়ে এই বিশাল এমপিআর ব্যাটারি ৫০% চার্জ হতে সময় নিবে মাত্র ১ ঘন্টা।

স্মার্টফোনটিতে মাল্টিফাংশন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ সেন্সর আছে যেমন জাইরো, গ্রাভিটি, লাইট এবং প্রক্সিমিটি সেন্সর।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি