রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
26 C
Dhaka

মার্সেল এসিতে এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধা

এয়ার কন্ডিশনারে এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধা ঘোষণা করলো দেশের অন্যতম শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল। ক্রেতারা মার্সেলের যেকোনো মডেলের স্পিল্টি এসি কিনলে পাচ্ছেন এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধা। সেই সঙ্গে ইনভার্টার এসির কম্প্রেসরে ১০ বছরের গ্যারান্টি পাচ্ছেন ক্রেতারা। এদিকে নন-ইনভার্টার এসির কম্প্রেসরের গ্যারান্টি সুবিধা ৩ বছর থেকে বাড়িয়ে ৫ বছর করেছে মার্সেল।

সম্প্রতি রাজধানীতে মার্সেলের কর্পোরেট অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক ডিক্লারেশন প্রোগ্রামে এসব তথ্য জানায় কর্তৃপক্ষ। সেসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বিপণন বিভাগের প্রধান ইভা রিজওয়ানা নিলু, নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার ও মোহাম্মদ রায়হান, এসি বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর রহমান, হেড অব সেলস ড. সাখাওয়াৎ হোসেন এবং এসি’র চিফ টেকনিক্যাল অফিসার ওয়াল্টার কিম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান ও উদয় হাকিম, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজ আলম, শাহজাদা সেলিম ও মো. কামরুজ্জামান, অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর মফিজুর রহমান জাকির, এসির গবেষণা ও উন্নয়ণ (আরএন্ডডি) বিভাগের প্রধান সন্দীপ বিশ্বাস প্রমুখ।
কর্তৃপক্ষ জানায়, গাজীপুরের চন্দ্রায় নিজস্ব কারখানায় সর্বাধুনিক প্রযুক্তি, মেশিনারিজ, আনুষঙ্গিক যন্ত্রাংশ ও কাঁচামালের সমন্বয়ে উচ্চ গুণগতমানের এসি তৈরি করছে মার্সেল। এসির মান উন্নয়ণয়ে মার্সেলের রয়েছে শক্তিশালী আরএন্ডডি (গবেষণা ও উন্নয়ন) টিম। যারা প্রতিনিয়ত এসির ডিজাইন এবং মান নিয়ে গবেষণা করছেন। কাঁচামাল থেকে শুরু করে উৎপাদনের প্রতিটি ধাপে কঠোরভাবে মান নিয়ন্ত্রণ করা হচ্ছে। ফলে, এসির মান আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। এরই প্রেক্ষিতে মার্সেল এসিতে ১ বছরের রিপ্লেসমেন্ট সুবিধা দেয়া হচ্ছে।

স্থানীয় ক্রেতাদের জন্য মার্সেল তৈরি করছে আইওটি বেজড ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী স্মার্ট, ইনভার্টার ও আয়োনাইজার প্রযুক্তির এসি। এসব এসির কম্প্রেসরে ব্যবহৃত হচ্ছে বিশ্বস্বীকৃত সম্পূর্ণ পরিবেশবান্ধব এইচএফসি গ্যাসমুক্ত আর৪১০এ এবং আর৩২ রেফ্রিজারেন্ট। রয়েছে টার্বোমুড ও আয়োনাইজার প্রযুক্তি, যা দ্রুত ঠান্ডা করার পাশাপাশি রুমের বাতাসকে ধুলা-ময়লা ও ব্যাকটেরিয়া মুক্ত করে। কন্ডেন্সারে ব্যবহার করা হচ্ছে মরিচারোধক গোল্ডেন ফিন কালার প্রযুক্তি। যার ফলে মার্সেল এসি টেকসই ও দীর্ঘস্থায়ী।
মার্সেল এসিতে ব্যবহৃত ইনভার্টার প্রযুক্তির কম্প্রেসর বিদ্যুৎ সাশ্রয় করে ৬০ শতাংশ পর্যন্ত। এদিকে গ্রাহকেরা মোবাইল ফোনের মাধ্যমে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন মার্সেলের আইওটি বেজড স্মার্ট এসি। জানতে পারবেন এসির দৈনিক বা মাসিক বিদ্যুৎ খরচের পরিমাণ। ভয়েস কমান্ডের মাধ্যমে এসি চালু, বন্ধ, শীতাতপ মাত্রা বাড়াতে বা কমাতে পারবেন।

এদিকে, কাস্টমার ডাটাবেজ তৈরির মাধ্যমে অনলাইনে আরো দ্রুত ও উন্নত বিক্রয়োত্তর সেবা প্রদানের লক্ষ্যে মার্সেল চালাচ্ছে ডিজিটাল ক্যাম্পেইন। এর আওতায় মার্সেল এসির ক্রেতাদের জন্য ৬’শ ফ্রিজ অথবা ১২ বছর পর্যন্ত বিদ্যুৎ বিল ফ্রি পাওয়ার সুযোগ থাকছে। এছাড়া, সব ক্রেতার জন্যই আছে নিশ্চিত ক্যাশ ভাউচার পাওয়ার সুবিধা।

দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে মার্সেলের রয়েছে আইএসও সনদপ্রাপ্ত সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় দেশব্যাপী বিস্তৃত ৭৩টি সার্ভিস সেন্টার। মার্সেলের দক্ষ ও অভিজ্ঞ প্রকৌশলী এবং টেকনিশিয়ানগণ প্রথম ২০০ দিনে দুইবার এসির ক্রেতাদের ফ্রি সার্ভিস দিচ্ছেন।

টেকইকম ডেক্স

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি