বুধবার, জুলাই ২২, ২০২৬
26.2 C
Dhaka

স্যামসাংএর সুবিধাবঞ্চিত শিশুদের সফটওয়্যার একাডেমির চতুর্থ ব্যাচ শুরু

তৃতীয় ব্যাচের সফল সমাপ্তির পর দেশের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য জুনিয়র সফটওয়্যার একাডেমির চতুর্থ ব্যাচ শুরু করলো স্যামসাং বাংলাদেশ।

এ কর্মসূচিটি প্রতিষ্ঠানটির করপোরেট সামাজিক দায়িত্বের (সিএসআর) অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে। এ কর্মসূচিতে স্যামসাং এর রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট (আরঅ্যান্ডডি) ইনস্টিটিউটে শিক্ষার্থীদের বিনামূল্যে প্রশিক্ষণ দিবে।

চতুর্থ ব্যাচের জন্য স্যামসাং, এডুকো এবং এসওএস- এর মতো খ্যাতনামা এনজিও’র সাথে অংশীদারিত্ব করেছে। এনজিওগুলোর সহায়তায় স্যামসাং সফটওয়্যার একাডেমিতে গ্রেড ৬ থেকে ১০ পর্যন্ত সুবিধাবঞ্চিত ৩০টি হাই স্কুলের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিচ্ছে।

তথ্যপ্রযুক্তি বিষয়ক জ্ঞান বৃদ্ধিসহ তথ্যপ্রযুক্তিখাত ও এর নানা বিষয় নিয়ে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। শিক্ষার্থীরা এ প্রশিক্ষণ কর্মসূচিতে কোডিং, প্রোগ্রামিং, মাইক্রোসফট অফিস, অ্যান্ড্রয়েড ওপেন সোর্স সিস্টেম সহ কম্পিউটার, ইন্টারনেট বিষয়ে সাধারণ শিক্ষা লাভ করতে পারবে।

প্রশিক্ষণে স্যামসাংয়ের ইতিহাসের পাশাপাশি স্যামসাংয়ের পণ্য নিয়েও জানতে পারবে শিক্ষার্থীরা। এছাড়াও, বেসিক কোডিং টুল ব্যবহার করে নিজেদের শিক্ষার প্রতিফলন ঘটানোরও সুযোগ পাবে তারা। প্রশিক্ষণ কর্মসূচি শেষে অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হবে।

স্যামসাং বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইয়ুন বলেন, আমি বিশ্বাস করি প্রত্যেক শিক্ষার্থীর মধ্যেই প্রবল সম্ভাবনা রয়েছে। নিজেকে ছাড়িয়ে যাওয়ার ব্যাপারে প্রত্যকে শিক্ষার্থীরই আগ্রহ, মেধা ও উদ্যম রয়েছে। এজন্য, স্যামসাং বার্ষিক জুনিয়র সফটওয়্যার একাডেমির আয়োজন করতে পেরে আমরা গর্বিত। এ কর্মসূচি তরুণদের মেধার বাস্তবায়নে এবং প্রযুক্তিখাত নিয়ে তাদের বোঝাপড়া বাড়াতে সহায়তা করবে।’

‘শুধুমাত্র প্রযুক্তির ব্যবহারই নয়, প্রযুক্তি তৈরিতে শিশুদের ক্ষমতায়নে সহায়তা করে কম্পিউটার কোডিং। শুধুমাত্র, ভিডিও গেম খেলা কিংবা অ্যাপ ব্যবহার করাই নয়, এখন তারা নিজেরাই ভিডিও গেম, ওয়েবসাইট কিংবা অ্যাপ তৈরির স্বপ্ন দেখতে পারে।

টেকইকম ডেক্স

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি