সোমবার, জুন ৮, ২০২৬
27.3 C
Dhaka

উৎকর্ষের ১৫ বছরে স্যামসাং টেলিভিশন

টেকভিশন২৪ প্রতিবেদক: সাদা-কালো আর অ্যানালগ-ডিজিটালের পর এখন ঘরে ঘরে মানুষের হাতের নাগালে পৌঁছে গেছে অত্যাধুনিক স্মার্ট টিভি। সময় ও চাহিদার রূপান্তরের এই গোটা সময় জুড়ে দেশের মানুষকে উন্নত ও আধুনিক গুণগত মানসম্পন্ন টেলিভিশন উপহার দিয়েছে স্বনামধন্য ইলেকট্রনিকস ব্র্যান্ড স্যামসাং। ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে বৈচিত্র্যময় উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটিয়ে স্যামসাং প্রতিনিয়ত নতুন প্রযুক্তিগত কৌশলের প্রয়োগ করেছে এবং এর ওপর ভিত্তি করেই গত ১৫ বছর ধরে টিভির বৈশ্বিক বাজারে নিজেদের শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে স্যামসাং।

সাধারণ ব্যবহারকারীদের জন্য বাড়ির চার দেয়ালের মাঝেই দূর্দান্ত ছবি ও শব্দের সমন্বয়ে টিভি দেখার প্রিমিয়াম অভিজ্ঞতা নিয়ে এসেছে স্যামসাং। এর দ্রুত-বর্ধমান কিউএলইডি পোর্টফোলিও, ৫৫ ইঞ্চি অর্থাৎ লার্জ স্ক্রিন টিভির ক্ষেত্রে বাজারে অপ্রতিদ্বন্দ্বীতা, লাইফস্টাইল টিভির পোর্টফোলিও-সহ ইন্ডাস্ট্রি, ক্যাটাগরি এবং প্রোডাক্টের ক্ষেত্রে অসংখ্যবার ‘বাজারে প্রথম’ হওয়ার কৃতিত্ব মূলত স্যামসাংয়ের নিজেকে ছাড়িয়ে যাওয়ার নিবেদিত প্রচেষ্টাকেই তুলে ধরে।

১৯৭০ সালে স্যামসাং প্রথমবারের মতো বাজারে নিজেদের টেলিভিশন নিয়ে আসে। বিংশ দশকের মাঝামাঝি সময়ে স্যামসাং ওয়াল-মাউন্টেবল এলসিডি টিভিকে ভোক্তাদের মাঝে জনপ্রিয় করে তুলতে সক্ষম হয়, যার ধারাবাহিকতায় আসে এলসিডি টিভির স্বর্ণযুগ। এছাড়াও, প্রথমবারের মতো দেশের বাজারে ৪৬-ইঞ্চি এলসিডি টিভি নিয়ে আসে স্যামসাং, সে সময়ের জন্য যেটি ছিল বাজারের সবচাইতে বড় টেলিভিশন। দর্শক ও ভোক্তাদের মাঝে তুমুল সাড়া ফেলা এই টিভিটি দেশ ও দেশের বাইরে এলসিডি টিভির জনপ্রিয়তার ব্যপ্তিকে প্রসারিত করে।

ডিজাইনের প্রশ্নে গতানুগতিক ঢঙের বাইরে গিয়ে নতুন কিছু করার ক্ষেত্রেও সর্বদা একধাপ এগিয়ে রয়েছে  স্যামসাং। ২০০৬ সালে নিজেদের ‘বোর্দো টিভি’র মাধ্যমে স্যামসাং লাইটওয়েট অর্থাৎ হাল্কা আকৃতির টেলিভিশনকে রীতিমতো বিশ্বব্যাপী  পরিচিত করে তোলে। একই বছরে স্যামসাং টেলিভিশনের বৈশ্বিক বাজারে প্রথমবারের মত শীর্ষস্থান দখল করে নেয়। সেই থেকে আজ পর্যন্ত সুদীর্ঘ ১৫ বছর ধরে একটানা নিজেদের শীর্ষস্থানকে সফলভাবে ধরে রেখেছে স্যামসাং।

কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারির বিপর্যস্ত সময়েও স্যামসাং ২০২০ সালে বাজারের ৩১.৯ শতাংশ শেয়ার নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে। এটি ছিল ব্র্যান্ডটির ইতিহাসে সর্বোচ্চ বাজার হিস্যা, যাকে পুঁজি করে আরো একবার স্যামসাং সফলভাবে টেলিভিশনের বিশ্ব বাজারে সর্বপ্রথম স্থানটি দখল করে নেয়।

অনন্য উদ্ভাবনী শক্তি আর প্রযুক্তিগত উৎকর্ষের সমন্বয় ঘটিয়ে প্রতিনিয়ত নিজেদের সাফল্যকে নতুন মাত্রায় নিয়ে চলেছে স্যামসাং। ডিজাইন, কালার অ্যাক্যুরেসি কিংবা ছবির স্পষ্টতা – সকল ক্ষেত্রেই স্যামসাং ইলেকট্রনিকস ক্রমশ নিজেদের নিপুণ পারদর্শীতার স্বাক্ষর রেখে যাচ্ছে, যা গোটা ইন্ডাস্ট্রির জন্যই উদাহরণস্বরূপ।

কেবলমাত্র টিভি ইন্ডাস্ট্রিই নয়, বরং বাংলাদেশসহ বিশ্বের অসংখ্য দেশে দর্শকদের জীবনযাত্রার মানকেও ব্যাপকভাবে প্রভাবিত করেছে স্যামসাং। দেশের অন্যতম জনপ্রিয় ও প্রথম সারির ব্র্যান্ড হিসেবে আধুনিক গৃহসজ্জার অন্যতম অনুসঙ্গ হয়ে দাঁড়িয়েছে স্যামসাং টেলিভিশন। গোটা বিশ্বের অগ্রগতির সাথে তাল মিলিয়ে এখন বাংলাদেশের দর্শকরাও অত্যাধুনিক প্রযুক্তির স্যামসাং টিভির বিনোদন উপভোগ করতে পারছেন।

চলতি বছরেও স্যামসাং বাজারে নিজেদের অদ্বিতীয় অবস্থানকে ধরে রাখার ব্যাপারে আশাবাদী। কোর প্রডাক্টের বিস্তৃতি এবং সকল লাইন-আপের টিভিতে প্রপ্রাইটারি টেকনোলজি ও ফিচার যুক্ত করার মাধ্যমে ২০২১ সালকে স্মরণীয় করে রাখতে চায় প্রতিষ্ঠানটি। এই পরিকল্পনারই অংশ হিসেবে লাইফস্টাইল টিভির সাথে স্যামসাং নিও কিউএলইডি লাইন-আপ এবং লং-টার্ম সাস্টেইনেবিলিটি প্রোগ্রামের অংশ হিসেবে দেশব্যাপী অপারেশন অ্যালাইনমেন্ট বাস্তবায়ন করতে যাচ্ছে স্যামসাং। আগামী কয়েক বছর গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ করবে স্যামসাং, সেই সাথে কৌশলগত ব্যবসাক্ষেত্রেও উন্নয়ন সাধনের মাধ্যমে নিজেদের মূল এবং সম্ভাবনাময় অংশগুলোকে তারা আরো শক্তিশালী করে তুলবে।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

সর্বশেষ

সিএমজি’র দ্বিতীয় ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’ আসছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন...

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ন্যাশনাল সেকেন্ডারি সায়েন্স টিচার্স কনফারেন্স আয়োজনে চুক্তি স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা...

বায়োস্কোপ+ এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের টেলকো-অ্যাগনস্টিক অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম বায়োস্কোপ+ বাংলাদেশের দর্শকদের...

চাকরির ভুয়া ইমেইল দিয়ে তথ্য চুরির চেষ্টা, ক্যাসপারস্কির সতর্কতা

টেকভিশন২৪ ডেস্ক: গুগলের অ্যাপশিট প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরির প্রস্তাবের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি