সোমবার, জুন ৮, ২০২৬
27.8 C
Dhaka

দারাজে ১ম ফ্ল্যাশসেলে মাত্র ৩০ সেকেন্ডে বিক্রি হলো ২০০০ ইউনিট

টেকভিশন২৪ প্রতিবেদক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাজারে এনেছে গেমিং পাওয়ারহাউজ রিয়েলমি নারজো ৩০এ। ২১ মার্চ লঞ্চিংয়ের পর স্মার্টফোনটি দারাজের ফ্ল্যাশসেলে মাত্র ৩০ সেকেন্ডে ২০০০ ইউনিট বিক্রি হয়ে যায়। এরই মাধ্যমে স্মার্টফোনটি দারাজের সবচেয়ে দ্রুত বিক্রি হওয়া স্মার্টফোনে পরিণত হয়েছে। দারুণ ডিজাইনের নতুন নীল রংয়ের বক্সে মাত্র ১২,৯৯০ টাকায় রিয়েলমি নারজো ৩০এ এখন দেশব্যাপী পাওয়া যাচ্ছে। কেনার জন্য নিকটস্থ রিয়েলমি ব্র্যান্ডশপ ভিজিট করতে ক্লিকঃ https://realmebd.com/brandshop/

নারজো রিয়েলমি ব্র্যান্ডের গেমিং সিরিজ, যার সর্বশেষ সংযোজন নারজো ৩০এ। এতে রয়েছে ২.০ গিগা হার্টজ পর্যন্ত অক্টা-কোর, এআরএম মালি-জি৫২ জিপিইউ এবং শক্তিশালী হেলিও জি৮৫ প্রসেসর। ব্যবহারকারীরা কোন ল্যাগ ছাড়াই নারজো ৩০এ –তে অনায়াসে খেলতে পারবেন পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এবং অ্যাসফাল্ট নাইনের মতো হেভি গেম।

স্মার্টফোনটির ৬.৫ ইঞ্চি ২০:৯ স্ক্রিন এবং আপগ্রেডেড স্ট্যাক প্রসেস ভিজ্যুয়ালে কোন ল্যাগ ছাড়াই ব্যবহারকারীদের গেম, অডিও ও ভিডিওর অসাধারণ অভিজ্ঞতা প্রদান করে।

রিয়েলমি নারজো ৩০এ -তে রয়েছে ৬,০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি এবং ১৮-ওয়াট টাইপ-সি কুইক চার্জার। এই সুবিশাল ব্যাটারি নারজো ৩০এ কে দেয় ৪৬ দিনের স্ট্যান্ডবাই। ফলে ব্যবহারকারীরা এতে দীর্ঘক্ষণ একটানা গেম খেলতে পারবেন। এতে রিভার্স চার্জিংয়ের ব্যবস্থাও রয়েছে। মানে ওটিজি ক্যাবলের মাধ্যমে অন্যান্য স্মার্ট ডিভাইস রিয়েলমি নারজো ৩০এ- এর মাধ্যমে চার্জ করা যাবে।

অ্যান্ড্রয়েড ১০ এর ভিত্তিতে তৈরি রিয়েলমি ইউআই তরুণ গ্রাহকদের পছন্দের কথা বিবেচনা করে তৈরি করা হয়েছে। ডুয়াল মোড মিউজিক শেয়ার, থ্রী-ফিঙ্গার সিলেক্টেড স্ক্রিনশটসহ এর সকল ফিচার মুগ্ধ করবে তরুণ ব্যবহারকারীদের। আর এর ট্রেন্ডি ডায়াগোনাল স্ট্রাইপ ডিজাইন দিবে স্টাইলিশ লুক।

রিয়েলমি নারজো ৩০এ বাজারে আসার পাশাপাশি চলছে ‘নারজো গেমিং চ্যম্পিয়নশিপ: সিজন ১’। এর প্রথম মৌসুমে ৭২টি স্কোয়াড লড়ছে ফ্রি ফায়ারের মাঠে। এই চ্যাম্পিয়নশিপের মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মার্চ সন্ধ্যা ৭টায়। প্রথম মৌসুমে থাকছে নগদ এক লক্ষ টাকার প্রাইজপুল। এছাড়া, রিয়েলমির অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে হতে যাওয়া ফাইনালের লাইভ স্ট্রিম শেয়ার করলে, সর্বোচ্চ শেয়ারদাতা জিতে নিতে পারবেন নারজো ৩০এ স্মার্টফোনসহ আকর্ষণীয় সব পুরস্কার।

৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজযুক্ত রিয়েলমি নারজো ৩০এ লেজার ব্ল্যাক এবং লেজার ব্লু এই দুই রঙে পাওয়া যাচ্ছে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

সর্বশেষ

সিএমজি’র দ্বিতীয় ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’ আসছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন...

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ন্যাশনাল সেকেন্ডারি সায়েন্স টিচার্স কনফারেন্স আয়োজনে চুক্তি স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা...

বায়োস্কোপ+ এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের টেলকো-অ্যাগনস্টিক অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম বায়োস্কোপ+ বাংলাদেশের দর্শকদের...

চাকরির ভুয়া ইমেইল দিয়ে তথ্য চুরির চেষ্টা, ক্যাসপারস্কির সতর্কতা

টেকভিশন২৪ ডেস্ক: গুগলের অ্যাপশিট প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরির প্রস্তাবের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি