শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
29 C
Dhaka

পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশীপ ফাইনালে স্টার পারফর্মার বাংলাদেশের এ১ ই-স্পোর্টস

spot_img

টেকভিশন২৪ ডেস্ক : পাবজি মোবাইল এর দীর্ঘ প্রতীক্ষিত টুর্নামেন্ট, পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশীপ (পিএমজিসি) ২০২০-এর জমজমাট ফাইনালে তাক লাগিয়ে দিল বাংলাদেশের এ১ ই-স্পোর্টস এবং নেপালি দল এএসএল। টানটান উত্তেজনাপূর্ণ লড়াই-এ শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে ঘাম ঝড়িয়েছে বিশ্বের বিভিন্ন দল। আমেরিকা, ইউরোপ, দক্ষিন এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং চীন সহ বিশ্বেজুড়ে অংশগ্রহনকারী ২৪ টি দলের মধ্যে থেকে মাত্র ১৬ টি দল ফাইনাল-এ খেলার জন্য নির্বাচিত হয়। বেশ কয়েকটি চোখধাঁধানো পারফর্মেন্সের পর, গত ২১ জানুয়ারী থেকে ২৬ জানুয়ারী ২০২১ পর্যন্ত দুবাই তে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টটির গ্র্যান্ড ফাইনাল।

প্রথমবারের মত একটি বাংলাদেশি দল হিসেবে পিএমজিসি টুর্নামেন্ট-এর ফাইনালে পৌঁছানোর গৌরব অর্জন করে এ১ ই-স্পোর্টস। অসাধারণ পারফর্মেন্সের মধ্যে উল্ল্যেখযোগ্য ভাবে, বর্তমান চ্যাম্পিয়ন বিটিয়ার ই-স্পোর্টসকে টানা ৪ বার হারানোর পাশাপাশি, ফাইনালে বিশ্বের সেরা দলগুলোর সাথে নিজেদের অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছে। তারকা খেলোয়াড় সিনিস্টার-এর কৃতিত্বে, টুর্নামেন্টের শেষ দিনে ২৮তম রাউন্ডে ১২ টি কিল করে চিকেন ডিনার জিতে নেয় এ১ ই-স্পোর্টস।

২০২১ থেকে শুরু করে দক্ষিন এশিয়ায় ই-স্পোর্টসের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, দৃঢ় সংকল্প ও দূরদর্শিতার সাথে দক্ষিন এশিয়ার সবথেকে বড় ই-স্পোর্টস ব্র্যান্ড হিসেবে নিজেদের স্থান ধরে রাখার পরিকল্পনায় অটল পাবজি মোবাইল। গেইম এর মধ্যে কিংবা গেইমের বাইরে, একটি বর্ধনশীল ইকোসিস্টেম তৈরির লক্ষ্যে মজাদার ই-স্পোর্টস অভিজ্ঞতা, ভরপুর উত্তেজনার সাথে আনন্দ দেওয়ার পাশাপাশি ভক্ত ও পুরো গোষ্ঠীকে সম্পূর্ণ নতুন ও রোমাঞ্চকর একটি জীবনধারা উপহার দিতে কাজ করছে পাবজি মোবাইল।

বহুলপ্রতীক্ষিত পাবজি টুর্নামেন্ট পিএমজিসি ২০২০-এর সাফল্য কে আরও বড় করে তুলেছে ২ মিলিয়ন ইউএস ডলারের অর্থপুরস্কার।

 

 

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

সর্বশেষ

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি