মঙ্গলবার, জুন ২, ২০২৬
28 C
Dhaka

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ সিমে রিচার্জ করা, কল আদান-প্রদান করা থেকে বিরত থাকেন। একটা সময় পর দেখা যায় ওই সিম আর সচল নেই। সবচেয়ে খারাপ লাগে তখনই, যখন দেখা যায় নিজের সিমটি অন্য কেউ ব্যবহার করছে এটা জানলে।

অনেকেরই ধারণা নেই কত দিন সিম ব্যবহার না করলে মালিকানা চলে যায়।

ফোনের মালিকানা হারানো বিষয়ে বেসরকারি মোবাইল অপারেটর গ্রাহকদের সতর্ক করল। ১৫ মে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, আপনার যদি কোনো রবি সিম থেকে থাকে যা ১৫ মাসের বেশি সময় ধরে অব্যবহৃত, তাহলে ১৩ আগস্ট ২০২৪ তাারিখের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে পুনরায় সিমটি চালু করে দিন। অন্যথায় বিটিআরসির নিয়ম অনুযায়ী উক্ত সময়ের পর আর সিমটির মালিকানা দাবি করা যাবে না।

অধিকাংশ মানুষই এখন একাধিক সিম ব্যবহার করে থাকেন। সিমের সহজলভ্যতা এবং একাধিক সিম ব্যবহারের সুবিধার কারণে অনেকেই কাজটি করেন। তবে অনেক সময় বিভিন্ন কারণে প্রয়োজনীয় সিম ছাড়া অন্য সিমগুলো ব্যবহার করা হয়ে ওঠে না। সেক্ষেত্রে সিমগুলো বন্ধ হয়ে পড়ে থাকে দীর্ঘ সময়। এক্ষেত্রে ওই সিমটি হঠাৎ আপনার প্রয়োজন হতে পারে। কিন্তু তখন দেখলেন সিমটির মালিকানা পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ সিমটি অন্য কেউ কিনে নিয়েছেন। এক্ষেত্রে সিম কোম্পানির কোনো দায় থাকে না।

মূলত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নিয়ম অনুযায়ী সিম কোম্পানি কাজটি করে থাকে। নিয়ম অনুযায়ী, একটি নির্দিষ্ট সময় সিম ব্যবহার না করা হলে মালিকানা চলে যায়। আর তখন সিম কোম্পানি বৈধভাবে অন্য গ্রাহকের কাছে নম্বরটি বিক্রি করে দেয়।

বন্ধ সিমের মালিকানা চলে যাবে কত দিন পর?
বিটিআরসির বন্ধ সিমের মালিকানা সংক্রান্ত একটি নিয়ম রয়েছে। নিয়ম অনুসারে, টানা ১৫ মাস বা ৪৫০ দিন সিম বন্ধ থাকলে সিমের মালিকানা চলে যায়। মোবাইল অপারেটর রবি তাদের গ্রাহকদের এই তথ্যটি ফের মনে করিয়ে দিল।

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাজারে যেসব ব্র্যান্ডের টেলিভিশন ভালো পারফর্ম করছে

টেকভিশন২৪ ডেস্ক: টেলিভিশন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।...

জাতীয় সংসদে ‘সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’র উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর...

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

সর্বশেষ

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

জাতীয় সংসদে ‘সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’র উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর...

বাংলাদেশের বাজারে লেনোভোর নতুন এআই গেমিং ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তি বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসমৃদ্ধ...

পূর্ব-তিমুরে রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি

টেকভিশন২৪ ডেস্ক: স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও উচ্চ গুণগতমানের...

আইসিটি বিভাগের মে ২০২৬ মাসের আর‌এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের সভাকক্ষে তথ্য...

ক্যাপচার দ্য ফিউচার: তারুণ্যের স্বপ্ন উদযাপনে ভিভো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের স্বপ্ন, আশা এবং প্রতিকূলতা পেরিয়ে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি