শুক্রবার, জুন ৫, ২০২৬
37.6 C
Dhaka

প্রতিদিন সুডোকু: শিশুর স্ক্রিন আসক্তি কমাতে বইমেলায় সুডোকুর বই

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৩ সালের এক গবেষণায় জানা যায় বিশ্বের প্রায় ১৩.১ শতাংশ মানুষের স্ক্রিন আসক্তি আছে। যার মধ্যে ১৩ থেকে ২৫ বছরের ব্যক্তিদের হার ২৩.২ শতাংশ। প্রযুক্তির অগ্রগতির কারণে শিশুদের স্ক্রিন ব্যবহার বাড়ছে। স্ক্রিন ব্যবহারের কারণে আসক্তির শঙ্কা তৈরি হচ্ছে। স্প্রিংগার নেচারে প্রকাশিত ২০২৪ সালের আরেকটি গবেষণায় ধারণা করা হয়, ৬৫ শতাংশ কিশোর-কিশোরী মুঠোফোনে আসক্ত, যাদের ৯ শতাংশ মারাত্মকভাবে আসক্ত। শিশুদের স্ক্রিন আসক্তি কমাতে বিভিন্ন ধরণের পাজল মেলোনার পরামর্শ দেন মনোবিদেরা। সেই প্রেক্ষিতে বাংলাদেশের শিশুদের স্ক্রিন আসক্তি কমাতে বইমেলায় সুডোকুর উপরে ‘প্রতিদিন সুডোকু ১’ নামের একটি বই প্রকাশিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জনস্বাস্থ্য বিষয়ক প্রফেশনাল ফেলো ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের গবেষক জাহিদ হোসাইন খান সুডোকুর উপরে বইটি লিখেছেন। লেখক জানান, শিশুদের বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ। শারিরীক ও মানসিক বিকাশের জন্য মাঠের খেলাধুলার পাশাপাশি মস্তিষ্কের ব্যায়াম গুরুত্বপূর্ণ। হাজার বছর আগে ভারতবর্ষে দাবার চল শুরু হয়। ১৯২০-র দশকে আমেরিকায় শব্দজট খেলার চল শুরু হয়। ১৯৮০-র দশক থেকে সারা বিশ্বে সুডোকুর জনপ্রিয়তা বাড়তে শুরু করে। বাংলাদেশেও ২০০০ সালের পর থেকে সুডোকুর জনপ্রিয়তা দেখা যায়। বিভিন্ন পত্রিকার পাতায় সুডোকু প্রতিদিন প্রকাশিত হচ্ছে। সুডোকু নিয়ে বিশ্বচ্যাম্পিয়ানশিপেও বাংলাদেশ কয়েকবার অংশ নিয়েছে। বাংলাভাষায় সুডোকু সমাধানের নানান কৌশল ও বিশ্লেষণাত্মক উপায় নিয়ে প্রতিদিন সুডোকু ১ বইটি বিন্যাস করা হয়েছে। শিশুদের স্ক্রিন আসক্তি থেকে সরিয়ে আনতে অভিভাবকদের হাতে বইটি তুলে দেয়া হয়েছে।

চার বছরের সন্তানের অভিভাবক থাইল্যান্ডের মাহিদল বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক নাদিম রেজা বলেন, আমার সন্তানের স্ক্রিন আসক্তি আছে। সুডোকুর সঙ্গে তার প্রথম পরিচয় দেখে আমি অবাক হয়েছি। সুডোকু মেলাতে না পারলেও অনেকটা সময় নিয়ে কোন ব্লকে কোন সংখ্যা বসবে তা নিয়ে মাথা খাটাতে দেখা যায়। যে শিশুকে স্ক্রিন থেকে দূরে রাখা যায় না, তাকে সুডোকু মেলানোর আগ্রহ দেখে আমি অভিভাবক হিসেবে অবাক হয়েছি। যুক্তরাষ্ট্র ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির পিএইচডি গবেষক ড. নাদিম চৌধুরী বলেন, সুডোকুর ক্ষেত্রে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। সুডোকু নামের ধাঁধার গ্রিড মনকে অচল করে দেয়, যেন মস্তিষ্কের সব ক্ষমতাকে একটি ৯×৯ বর্গাকার জালের মধ্যে আটকে রাখে। সেখানে ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যা দিয়ে সাবধানে পূরণ করতে হবে, নির্দিষ্ট সব নিয়ম মেনে। এই আবদ্ধতা আমাদের আচ্ছন্ন করে ফেলে। আন্তর্জাতিকভাবে সুডোকুর জনপ্রিয়তা অনেক। সেই প্রেক্ষিতে সবাই সুডোকু চর্চা করতে পারেন। অনলাইন বইয়ের দোকান রকমারিডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান সোহাগ বলেন, আমাদের সবার প্রিয় জাতীয় অধ্যাপক ডা. জামিলুর রেজা চৌধুরী স্যার প্রতিদিন সুডোকু মেলাতেন।

শিক্ষার্থী যারা মনোযোগসংক্রান্ত সমস্যা বোধ করে সুডোকু তাদের জন্য নিয়মিত চর্চার একটি বিষয় হতে পারে। প্রতিদিন সুডোকু ১ বইটি স্বপ্ন ৭১ প্রকাশন থেকে ২০২৪ সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে। ২৫ শতাংশ ছাড়ে বইটি অনলাইন বইয়ের দোকান প্রথমায় পাওয়া যাচ্ছে: https://www.prothoma.com/product/46229/protidin-suduku-1

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

সর্বশেষ

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি