মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
28 C
Dhaka

রিয়েলমি ফটো কনটেস্ট বিজয়ী

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে তরুণ প্রজন্মের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন ফটোগ্রাফি গ্রুপ ফোনগ্রাফি’র সহযোগিতায় একটি ফটো কনটেস্টের আয়োজন করে। ২১ থেকে ৩০ সেপ্টেম্বর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত ২৭ অক্টোবর এই প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করা হয়। অনবদ্য মোবাইল ফটোগ্রাফি দক্ষতা, সৃজনশীলতা এবং ব্যবহারকারীদের প্রতিক্রিয়ার ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হয়েছে।

এ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন মুহাম্মদ সাইদুল ইসলাম। তিনি তার ছবির মাধ্যমে কঠোর পরিশ্রম ও সহিষ্ণু মনোভাবের গুরুত্ব ফুটিয়ে তুলেছেন। প্রথম স্থান অর্জনকারী পুরস্কার হিসেবে রিয়েলমি সি৫১ স্মার্টফোন পেয়েছেন। অন্যান্য বিজয়ীরা হলেন – মাহাত হাসান, মোহাম্মদ রুবেল, মিথাইল আফ্রিজ চৌধুরী, সৌরভ রায়, তানভীর আহমেদ, আরিফ হাসান, এবি রশিদ, আমিনুল ইসলাম এবং আশরাফুল ইসলাম শিমুল। সকল বিজয়ীর ছবিতে আমাদের চারপাশ ও জীবনের বিভিন্ন দিক ফুটে উঠেছে। বিজয়ীরা পুরস্কার হিসেবে পাবেন ব্যাকপ্যাক, টি-শার্ট, সার্টিফিকেট সহ আরও অনেক কিছু।

এই প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের ফটোগ্রাফার এবং বাংলাদেশ ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের (বিপিএ) প্রতিষ্ঠাতা অ্যাডমিন রাকিবুল আলম খান। অংশগ্রহণকারীদের মূলত নিজেদের ফটোগ্রাফি দক্ষতা কাজে লাগিয়ে রঙিন এই পৃথিবীকে ফ্রেমবন্দী করতে অনুপ্রাণিত করতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ফটোগ্রাফি দক্ষতা, সৃজনশীলতা এবং সোশ্যাল মিডিয়াতে তাদের অর্জিত প্রতিক্রিয়ার (রিঅ্যাকশন) ভিত্তিতে বেছে নেওয়া হয় শীর্ষ ১০ বিজয়ী।  

রিয়েলমি বাংলাদেশের সিইও অ্যালেন চেন বলেন, “আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে রঙিন এক পৃথিবী। এই পর্যটন দিবসে আমরা তরুণ স্মার্টফোন ব্যবহারকারীদের লেন্সের মাধ্যমে এই সৌন্দর্য ক্যামেরাবন্দী করতে উৎসাহিত করেছি। অংশগ্রহণকারীরা ডিভাইস ব্যবহার করে সৃজনশীলতার স্বাক্ষর রেখেছে। বিজয়ীদের আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। লেন্সের মাধ্যমে এই দেশের সৌন্দর্য নতুনভাবে ফুটিয়ে তোলার জন্য আমি অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানাই।”   

এই সপ্তাহের জনপ্রিয়

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সর্বশেষ

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

গ্রামীণফোনের ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)...

বিকাশের তিন সেবা পেল বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এর তৃতীয় সংস্করণে (২০২৬) ৩টি...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি