সোমবার, জুন ৮, ২০২৬
32.1 C
Dhaka

নীতিমালা লঙ্ঘনের দায়ে ৬৮ লাখ বাংলাদেশি ভিডিও ডিলিট

টেকভিশন২৪ ডেস্ক: চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) বাংলাদেশ থেকে আপলোড করা ৬৮ লাখ ৩৯ হাজার ১৩৪টি ভিডিও মুছে দেওয়া হয়েছে। ছোট দৈর্ঘ্যের ভিডিও দেখার সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক।

টিকটকের নীতিমালা লঙ্ঘনের কারণেই মূলত এই ভিডিওগুলো ডিলিট হয়েছে।

চীনের এই সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রকাশিত তথ্যে দেখা গেছে, বছরের প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে ভিডিও মুছে ফেলার হার বেড়েছে। জানুয়ারি-মার্চ মাসে ৪২ লাখ ৩৬ হাজার ৪৯৩টি ভিডিও ডিলিট করেছিল টিকটক।

টিকটকের প্রকাশিত সর্বশেষ ‘কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট’ প্রতিবেদন অনুযায়ী, নীতিমালা লঙ্ঘন করায় বিশ্বজুড়ে ১০ কোটি ৬৪ লাখ ৭৬ হাজার ৩২টি ভিডিও মুছে ফেলা হয়েছে, যা প্ল্যাটফর্মটিতে আপলোড করা ভিডিও ০.৭ শতাংশ। মুছে ফেলা ভিডিওগুলোর মধ্যে ৬ কোটি ৬৪ লাখ ৪০ হাজার ৭৭৫টি ভিডিও টিকটকের স্বয়ংক্রিয় বাছাই প্রক্রিয়ায় মুছে ফেলা হয়েছিল।

পরবর্তী পর্যায়ের নিরীক্ষার পর ৬৭ লাখ ৫০ হাজার ২টি ভিডিও আবারও টিকটকে ফিরিয়ে আনা হয়েছে।

দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশ থেকে প্রকাশিত যেসব ভিডিও মুছে ফেলা হয়েছে, তার ৮৯ শতাংশই কোনো দর্শক দেখার আগেই মুছে ফেলা হয়েছে, আর ৯৪ দশমিক ৭ শতাংশ ভিডিও আপলোড করার ২৪ ঘণ্টার মধ্যে মুছে ফেলা হয়েছে।

টিকটকের এই প্রতিবেদন অনুযায়ী, ব্যবহারকারীর বয়স ১৩ বছরের কম থাকায় বিশ্বজুড়ে ১ কোটি ৮৮ লাখ ২৩ হাজার ৪০টি অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে।

টিকটক ব্যবহারের অন্যতম প্রধান শর্ত হল, ব্যবহারকারীর বয়স ১৩ বছরের বেশি হতে হবে। কম বয়সীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় টিকটক।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

সর্বশেষ

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ন্যাশনাল সেকেন্ডারি সায়েন্স টিচার্স কনফারেন্স আয়োজনে চুক্তি স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা...

বায়োস্কোপ+ এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের টেলকো-অ্যাগনস্টিক অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম বায়োস্কোপ+ বাংলাদেশের দর্শকদের...

চাকরির ভুয়া ইমেইল দিয়ে তথ্য চুরির চেষ্টা, ক্যাসপারস্কির সতর্কতা

টেকভিশন২৪ ডেস্ক: গুগলের অ্যাপশিট প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরির প্রস্তাবের...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি