শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
28.4 C
Dhaka

৪ নভেম্বর আয়োজিত হচ্ছে টেড-এক্স গুলশান ২০২৩

টেড-এক্স গুলশান ২০২৩, অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৪ নভেম্বর। বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডঃ শিরীন শারমিন চৌধুরী এবং বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডঃ দীপু মনি সহ এখানে বক্তব্য রাখবেন দেশে-বিদেশের স্বনামধন্য ১৬ জন বক্তা। 

বিশ্বের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম টেড-এর স্বাধীনভাবে আয়োজিত বক্তৃতা অনুষ্ঠানকে বলা হয় টেড-এক্স। বিশ্ববিখ্যাতসব টেড-এক্স বক্তাদের মধ্যে রয়েছেন বিল গেটস, ইলোন মাস্ক, গ্রাহাম স, স্যার কেন রবিনসন সহ আরো অনেকে |

বর্তমানে বাংলাদেশে স্ট্যান্ডার্ড টেড-এক্স লাইসেন্সধারী একমাত্র সক্রিয় প্ল্যাটফর্ম হলো টেড-এক্স গুলশান, যারা ২০২০ সালের প্রবল জনপ্রিয়তার পর আবারো আবারো ফিরে আসছে বাংলাদেশের সবচেয়ে বড় টেড-এক্স অনুষ্ঠানের আয়োজন নিয়ে।

টেড প্লাটফর্ম এর অন্যতম উদ্দেশ্য হচ্ছে সমাজে ছড়িয়ে দেওয়ার মতো চিন্তা এবং ধারণাগুলোকে প্রচার করা। সেটি মাথায় রেখেই এবারের টেড-এক্স গুলশান এর প্রতিপাদ্য বিষয় হলো “সমতার জন্য উদ্ভাবন” – যা দর্শকদের মনে উদ্ভাবনী চিন্তার খোরাক যোগাবে বলে মনে করছেন আয়োজকরা। ১৬ টি উদ্দীপনাময় বক্তব্য ছাড়াও অনুষ্ঠানের শেষে উপস্থিত দর্শক উপভোগ করবে একটি সংগীত পরিবেশনা। 

১০০০ জনেরও বেশি অংশগ্রহণকারীসহ, করোনা মহামারীর ঠিক আগে টেড-এক্স গুলশান ২০২০ সালে প্রথমবারের মতো আত্মপ্রকাশ করে। বিগতবারের তুমুল সাফল্যকে ছাড়িয়ে এবার নতুন উদ্যমে টেড এর অফিসিয়াল চ্যানেলের ৫ কোটির বেশি দর্শকদের কাছে বাংলাদেশ এর বক্তাদের গল্পগুলি তুলে ধরার চেষ্ঠা করছে টেড-এক্স গুলশান ২০২৩। 

এই বছর, টেড-এক্স গুলশানে কথা বলছেন বাংলাদেশের জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডঃ শিরীন শারমিন চৌধুরী; বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি; বোয়িং দক্ষিণ এশিয়ার চিফ অব স্টাফ প্রবীণা ইয়াগামভাত; স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্ক-এর কো-চেয়ার এবং সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ; ইউএনডিপি বাংলাদেশ-এর হেড অব কমিউনিকেশনস মোঃ আব্দুল কাইয়ুম; পররাষ্ট্র মন্ত্রণালয়-এর আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ, এবং আইসিটি বিষয়ক মহাপরিচালক ডঃ সৈয়দ মুনতাসির মামুন; এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এর ভাইস চ্যান্সেলর ডঃ রুবানা হক; বাংলাদেশী গায়ক ও গীতিকার শায়ান চৌধুরী অর্ণব; চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী; কোকা-কোলা কোম্পানি, বাংলাদেশ-এর হেড অফ মার্কেটিং আবীর রাজবীন; এটুআই-এর ন্যাশনাল কনসালটেন্ট অ্যাক্সেসিবিলিটি ভাস্কর ভট্টাচার্য; কেবরিয়া সরকার, বাংলাদেশী রেডিও জকি এবং টেলিভিশন উপস্থাপক; অঙ্কিতা বক্সী, বিষয়বস্তু কৌশলবিদ, APAC, BBC StoryWorks; ইফতেখার রাফসান, বাংলাদেশী ইউটিউবার ও কন্টেন্ট স্রষ্টা; ইমতিয়াজ ইলাহী, প্রাক্তন সেনা কমান্ডো ও ট্রায়াথলিট এবং মৌটুসী কবির, সিনিয়র ডিরেক্টর, পিপল, কালচার অ্যান্ড কমিউনিকেশনস, ব্র্যাক।

এই অনুপ্রেরণামূলক আলোচনার পাশাপাশি, কোক ষ্টুডিও বাংলাদেশের একজন গায়ক ঋতু রাজের একটি সঙ্গীত পরিবেশনাও থাকবে।

৪ নভেম্বর, রাজধানীর তেজগাঁওস্থ্ আলোকি কনভেনশন হলে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত আয়োজিত হবে টেড-এক্স গুলশান ২০২৩। যেকেউ টিকেট কেটে অংশগ্রহণ করতে পারবে এখানে। টিকিট সংগ্রহ করতে ভিজিট করতে হবে এই লিংকেঃ https://www.tickify.live/events/tedxgulshan-2023

টেড-এক্স গুলশান ২০২৩ এর স্ট্রাটেজিক পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়, গোল্ড স্পনসর হিসেবে পাশে থাকছে কোকা-কোলা কোম্পানি বাংলাদেশ। এছাড়াও সিলভার স্পন্সর হিসেবে থাকছে গ্রীন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, ড্যান ফুডস লিমিটেড এবং প্রাইম ব্যাংক লিমিটেড; আইস ক্রিম পার্টনার হিসেবে থাকছে পোলার আইসক্রিম পিআর পার্টনার ব্যাকপেজ পিআর এবং টিকেটিং পার্টনার টিকিফাই।

ইভেন্টে ই-লার্নিং ও নলেজ পার্টনার হিসেবে থাকছে লিড একাডেমি এবং ইয়ুথ এনগেজমেন্ট পার্টনার হিসেবে রয়েছে ওয়াই-এস-এস-ই।

বাংলাদেশ এর সবচেয়ে বড় টেড অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানা যাবে

এই ঠিকানায়: https://tedxgulshan.com/

এই সপ্তাহের জনপ্রিয়

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি