রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
29 C
Dhaka

ইনফিনিক্স হট ১০ স্মার্টফোনে সর্বোচ্চ গেমিং পারফরম্যান্স

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের ব্র্যান্ড হিসাবে বিশ্বব্যাপী পরিচিত ইনফিনিক্স তাদের হট সিরিজের নতুন ফোন ‘ইনফিনিক্স হট ১০’ বাংলাদেশের বাজারে নিয়ে আসার প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছে বলে সূত্রের মাধ্যমে জানা গেছে। মাত্র সাত বছর আগে বাজারে আসা ইনফিনিক্সের হট সিরিজটি এরই মধ্যে স্মার্টফোনের তরুণ ব্যবহারকারীদের প্রিয় হয়ে উঠেছে। অনলাইনে ফাঁস হয়ে যাওয়া ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে ব্যবহারকারীরা কি কারণে এ সিরিজের ফোনগুলো সবচেয়ে বেশি পছন্দ করেন এবং সে ফিচারগুলোর আরো বেশি উন্নত করা হয়েছে বলে মনে হচ্ছে।

শিগগিরই বাজারে আসতে যাওয়া হট ১০ স্মার্টফোনটিতে মিডিয়া টেক জি৭০ গেমিং চিপসেটের সাথে ১২৮/৪ জিবি মেমরি থাকবে। স্মার্টফোনের জন্য জি৭০ চিপসেটকে গতি দানব মনে করা হয় তা কে না জানে। এরই সাথে নতুন ফোনটিতে বজ্রের গতি ও রোডরানারের ক্ষিপ্রতা সব যেন একসাথে মিশেছে। গুঞ্জন রয়েছে প্রসেসিং ক্ষমতা আরো বাড়িয়ে মসৃণ ও দ্রুতগতির উচ্চতর পারফরম্যান্সের গেমিং মোবাইল নিয়ে আসার লক্ষ্যে পাবজি মোবাইল গেম তৈরি প্রতিষ্ঠান টেনসেন্ট টেকনোলজিসের সাথে যুক্ত হয়েছে ইনফিনিক্স।

এ ফিচারগুলোই নতুন ফোনের সব কিছু নয়। হট ১০ ফোনটিতে একটি বড়, শক্তিশালী ৫২০০ এমএএইচ ব্যাটারি থাকবে যা প্রায় ২৬ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিবে। এখন আপনি ভাবতেই পারেন, আকর্ষণীয় ডিসপ্লে ছাড়া শক্তিশালী ব্যাটারি দিয়ে কি হবে। আপনি ঠিকই ভাবছেন, তবে আপনাকে আশ্বস্ত করতে হট ১০ এ থাকবে ৬.৭৮ ইঞ্চির এইচডি + প্লাস ইনফিনিটি ও ডিসপ্লে। এর বড় ডিসপ্লে স্ক্রিন ও বিশাল ব্যাটারির মাধ্যমে আপনি নিরবচ্ছিন্ন গেমিং অভিজ্ঞতা পাবেন যা অন্য কোনো ডিভাইসে সম্ভব নয়।

দ্রুতগতির সাথে ফোনটি দিয়ে সেলফি তোলার জন্য সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং এর পিছনে থাকা ১৬ মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা ও এআই লেন্স প্রতিবারই আপনাকে চমকপ্রদ ছবি তোলতে সাহায্য করবে। অন্যান্য অত্যাধুনিক ফিচারসহ ফোনটিতে এক্সওএস ৭.০ এর সাথে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সফটওয়্যার থাকবে।

নতুন এ ফোনটি থাকা এমন সব অন্যান্য ফিচারের কারণে স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে ডিভাইসটির বাজারে আসার দিনক্ষণ নিয়ে উচ্ছ্বাস দেখা গেছে। একসাথে এতসব সুবিধা কিভাবে পাওয়া যাবে তা নিয়ে যেন তাদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না। এতো কিছু পরেও, নতুন এ স্মার্টফোনটি উন্মোচনের পর বাজারে কি ধরনের ঝড় তোলে সেটাই দেখার বিষয়।

 

 

 

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি