রবিবার, আগস্ট ৩০, ২০২৬
31 C
Dhaka

ঝালকাঠি জেলার টেলিযোগযোগ সেবার মান ও সাইবার নিরাপত্তা বিষয়ক সভা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের দক্ষিণাঞ্চলের জেলা ঝালকাঠি এর টেলিযোগাযোগ সেবার মান এবং সাইবার নিরাপত্তার নানাবিধ দিক নিয়ে ২৪ মে ২০২৩ তারিখে ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক, ঝালকাঠি জনাব ফারাহ্ গুল নিঝুম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশন (বিটিআরসি)-এর সম্মানিত চেয়ারম্যান (সিনিয়র সচিব) জনাব শ্যাম সুন্দর সিকদার।
 
সভায় বিটিআরসি’র চেয়ারম্যান দেশের সামগ্রিক এবং ঝালকাঠি জেলার টেলিযোগাযোগ সেবার মান ও সাইবার নিরাপত্তা বিষয়ে একটি তথ্যমূলক উপস্থাপনা প্রদান করেন। 
প্রধান অতিথি শিশুদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিতে বিটিআরসি কর্তৃক প্রণীত প্যারেন্টাল গাইডেন্সের বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্যে ইন্টারনেট সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানসমূহকে নির্দেশনা প্রদান করেন। এছাড়া, শিক্ষকগণকে বাচ্চাদের সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরির জন্য আহ্ববান জানান এবং প্রয়োজনে বিটিআরসি এ বিষয়ে সহযোগিতা করবে মর্মে তিনি উল্লেখ করেন।
সভায় উপস্থিত গ্রাহকগণ বিটিসিএল, মোবাইল অপারেটর গ্রামীণফোন ও আইএসপি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। 
 
বিটিআরসি’র চেয়ারম্যান টেলিযোগাযোগ খাতের বিভিন্ন সেবা সম্পর্কে গ্রাহকদের অভিযোগ মনোযোগ সহকারে শোনেন ও কতিপয় অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেন এবং অন্যান্য অভিযোগ সমাধানের বিষয়ে প্রয়োজনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় মন্ত্রী এবং সচিব মহোদয়ের সাথে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। এছাড়াও মোবাইল ফোন অপারেটরগণ তাদের সেবার বিভিন্ন অভিযোগ সম্পর্কে জবাব প্রদান করেন। 
 
মতবিনিময় সভায় জেলার উর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণ, আইনশৃংখলা বাহিনী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/ প্রতিনিধিগণ, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধিগণ, বিটিসিএল, টেলিটকসহ অন্যান্য মোবাইল ফোন অপারেটর, এনটিটিএন, টাওয়ার কোম্পানি, আইএসপি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
 

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি