রবিবার, আগস্ট ৩০, ২০২৬
31 C
Dhaka

রিয়েলমি সি৫৫ চ্যাম্পিয়ন আলোকচিত্র প্রতিযোগিতা ফ্রেমবন্দী করুন চ্যাম্পিয়ন মোমেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি – বাংলাদেশের (এআইইউবি) ফটোগ্রাফি ক্লাবের সাথে যৌথভাবে অনলাইনের মাধ্যমে একটি স্মার্টফোন ফটোগ্রাফি প্রতিযোগিতা আয়োজন করেছে। এ প্রতিযোগিতার উদ্দ্যেশ্য হচ্ছে স্মার্টফোন ব্যবহারকারী তরুণদের কে ফটোগ্রাফি তে উৎসাহিত করা ও তরুণদের মেধা ও উদ্যম সবার সামনে তুলে ধরতে সহায়তা করা। অংশগ্রহনকারীরা তাদের জীবনের ও চারপাশের দেখা “চ্যাম্পিয়ন মুহুর্ত” কে স্মার্টফোনের মাধ্যমে ক্যামেরাবন্দি করবেন।

এআইইউবি ফটোগ্রাফি ক্লাবের সাথে চ্যাম্পিয়ন ফটোগ্রাফি প্রতিযোগিতা শুরু করছে রিয়েলমি। আয়োজকরা প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগ্রহীদের কাছ থেকে ছবি আহ্বান করছেন। আলোকচিত্র জমাদান প্রক্রিয়া শুরু হয়েছে গত ২০ মে এবং চলবে আগামী ২৪ মে পর্যন্ত। এ প্রতিযোগিতায় নিবন্ধন করতে আগ্রহীদের https://forms.gle/SgUNSuGXQ82e8Hpa7 এ লিঙ্ক থেকে ফরম পূরণ করতে হবে।

এ প্রতিযোগিতার প্রতিপাদ্য হচ্ছে – চ্যাম্পিয়ন মোমেন্ট; অর্থাৎ, অংশগ্রহণকারীদের নিজেদের জীবনের গুরুত্বপূর্ণ (চ্যাম্পিয়ন) মুহূর্ত অথবা চারপাশকে ফ্রেমবন্দী করতে হবে। ক্যামেরা, মোবাইল ফোন ও ড্রোন সহ যেকোনো ডিভাইসেই ছবি তুলে জমা দেয়া যাবে এবং একজন অংশগ্রহণকারী একসাথে ৫ টি  ছবি জমা দিতে পারবেন।   

প্রতিযোগিতার বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। প্রথম পুরস্কার বিজয়ীকে দেয়া হবে সনদ ও রিয়েলমি সি৫৫ ডিভাইস এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য থাকছে যথাক্রমে ওয়াচ ও বাডসের মতো এআইওটি পুরস্কার।

সম্প্রতি দেশের বাজারে নিজেদের চ্যাম্পিয়ন ফোন সি৫৫ উন্মোচন করেছে রিয়েলমি। সেগমেন্টের প্রথম হিসেবে ফোনটিতে চারটি সেগমেন্ট-ফার্স্ট ফিচার রয়েছে। নিজেদের সেগমেন্টে একমাত্র স্মার্টফোন হিসেবে ডিভাইসটিতে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের এআই ক্যামেরা সাথে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল বিঅ্যান্ডডব্লিউ লেন্স। আলোকচিত্র নিয়ে আগ্রহী ও কনটেন্ট নির্মাতার জন্য এক দুর্দান্ত ডিভাইস রিয়েলমি সি৫৫। ডিভাইসটির ক্যামেরা দিয়ে তোলা যাবে ঝকঝকে সব ছবি। ডিভাইসটির চ্যাম্পিয়ন ধারনার দ্বারা অনুপ্রাণিত হয়ে চ্যাম্পিয়ন আলোকচিত্র প্রতিযোগিতা নিয়ে এসেছে রিয়েলমি। অংশগ্রহণকারীরা রিয়েলমি সি৫৫ দিয়ে ছবি তুলেও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন।

এ নিয়ে আরও জানতে চোখ রাখুন রিয়েলমি ও এআইইউবি ফটোগ্রাফি ক্লাবের ফেসবুক পেইজে। এখনই!

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি