বুধবার, অক্টোবর ২১, ২০২৬
30.2 C
Dhaka

বিপিও শিল্পের ভবিষ্যত কর্মপরিকল্পনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  

টিভি২৪ ডেস্ক:  বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) বিপিও খাতের উন্নয়ন এবং সম্প্রসারনের উদ্দেশ্যে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে । এরই অংশ হিসেবে সম্প্রতি বাক্কো  গত ৮ সেপ্টেম্বর “বিজনেস প্রসেস আউটসোর্সিং দ্য ফিউচার ফরওয়ার্ড” শীর্ষক অনলাইন সেমিনারের আয়োজন করে ।

এই অনুষ্ঠানে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের অন্যতম পথিকৃৎ এবং সফল উদ্যোক্তা হিসেবে ব্যাপকভাবে সমাদৃত বাক্কোর এডভাইজর প্যানেল থেকে আহমেদুল হক, ব্যবস্থাপনা পরিচালক- Parousia এবং আব্দুল্লাহ এইচ কাফি, চেয়ারম্যান- ASOCIO অংশগ্রহণ করেন।

এছাড়াও বাক্কোর সভাপতি ওয়াহিদ শরীফ এবং বাক্কোর সাধারন সম্পাদক তৌহিদ হোসেন উপস্থিত ছিলেন। করোনার সংকট পরবর্তী সময়ে দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বিপিও শিল্পের কাজের পরিসর, বিকাশ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ নানান বিষয়ে আলোচনা করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা ও করণীয় তুলে ধরেন আলোচকরা। এই ধরনের অনুষ্ঠান বিপিও শিল্পের সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলোকে বর্তমান সংকটমুহূর্তে অনেকাংশেই সহায়তা করবে বলে বাক্কো আশাবাদী ।

বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ বলেন,“বাক্কো তার সদস্য প্রতিষ্ঠানগুলোর জন্য সহজ শর্তে ব্যাংক লোন, দক্ষ জনশক্তি তৈরিতে বিভিন্ন প্রশিক্ষণ,ব্যবসায়ে কৌশলগত সহযোগিতা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশীয় বিপিও শিল্পকে উপস্থাপন করতে কাজ করে যাচ্ছে”। দেশের বিপিও শিল্পের উন্নয়ন অব্যাহত রাখতে সরকারের আর্থিক অনুদান প্রদানের ওপর গুরুত্বারোপ করেন অতিথিরা।

সবশেষে উপস্থিত অতিথিবৃন্দ এবং লাইভে যুক্ত সকল দর্শকদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন বাক্কোর সাধারন সম্পাদক তৌহিদ হোসেন ।

এই সপ্তাহের জনপ্রিয়

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি