রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
26 C
Dhaka

মার্সেল হবে বাংলাদেশের সেরা ব্র্যান্ড: কক্সবাজারে ডিস্ট্রিবিউটর সামিটে ব্যবসায়ীগণ

টেকভিশন২৪ ডেস্ক: কক্সবাজারে অনুষ্ঠিত হলো দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের ডিস্ট্রিবিউটর সামিট। পাঁচ তারকা হোটেল ‘সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা’ তে অনুষ্ঠিত সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় এক হাজার ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসায়ী যোগ দেন। সম্মেলনে ব্যবসায়ীগণ মার্সেলকে বাংলাদেশের সেরা ইলেকট্রনিক্স ব্র্যান্ডে পরিণত করার দূঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সম্মেলনে কোভিড পরবর্তী চলমান বৈশি^ক অর্থনৈতিক মন্দার পরিপ্রেক্ষিতে ইলেকট্রনিক্স ব্যবসার কৌশল সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়। মার্সেল কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিবর্তিত পরিস্থিতিতে ইলেকট্রনিক্স পণ্য ব্যবসা সম্পর্কে ডিস্ট্রিবিউটদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।

শনিবার (১৫ অক্টোবর, ২০২২) ফিতা কেটে সম্মেলনের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান এস এম শামছুল আলম, পরিচালক এস এম আশরাফুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মুর্শেদসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

সে সময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আবুল বাশার হাওলাদার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, এমদাদুল হক সরকার, ইভা রিজওয়ানা ও মোহাম্মদ হুমায়ুন কবীর, প্লাজা টেড্রের সিইও মোহাম্মদ রায়হান, মার্সেলের হেড অব সেলস ড. মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ ইউসুফ আলী, মোহাম্মদ ফিরোজ আলম, আনিসুর রহমান মল্লিক, মোস্তফা নাহিদ হোসেন, সোহেল রানা, মাহফুজুর রহমান ও আল ইমরান, এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ শাহজাদা সেলিম, শাহজালাল হোসেন লিমন, আবদুল্লাহ আল মামুন, মনিরুল হক, শহীদুজ্জামান রানা প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান।

সম্মেলনে ব্যবসায়ীদের উদ্দেশ্যে এস এম শামছুল আলম বলেন, বিশে^র এমন মন্দা পরিস্থিতিতে আপনারা ভীত হবেন না। হাল ছাড়বেন না। আস্থা হারাবেন না। পৃথিবী প্রতিনিয়ত বদলে যাচ্ছে। সময়ের সাথে সাথে আমাদের ব্যবসায়িক কৌশলও পরিবর্তন করতে হবে। ব্যবসার ক্ষেত্রে আধুনিক কৌশল প্রয়োগ করার এখনই উপযুক্ত সময়।  

এস এম আশরাফুল আলম বলেন, মার্সেল বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ইলেকট্রনিক্স ব্র্যান্ড। অচিরেই বাংলাদেশের সেরা ব্র্যান্ড হবে। সেজন্য ব্যবসায়ীদের যত ধরনের সহায়তা দরকার, আমরা তা দেবো। বাংলাদেশের মার্কেট কেন আমরা বিদেশি ব্র্যান্ডকে ছেড়ে দেবো? দেশের ইলেকট্রনিক্স বাজার দিন দিন বড় হচ্ছে। আমাদের নিজেদের দেশে তৈরি পণ্য দিয়ে বৃহৎ এই বাজারের শীর্ষে থাকবো।

গোলাম মুর্শেদ বলেন, আমরা চাই ব্যবসায়িক অংশীদারগণ ভালো থাকুক। তাদের সব সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের। আমরা আপনাদের পাশে সব সময় ছিলাম এবং থাকবো। আমাদের একে অপরের ওপর আস্থা রেখে চলবো। সমস্যা ও সংকট আসবে। কিন্তু ধৈর্য্য ধরে কৌশলী হয়ে সেগুলোর মোকাবেলা করতে হবে। বৈশি^ক মন্দা পরিস্থিতির মাঝে আমাদের ব্যবসায়িক কলাকৌশলগুলো অত্যাধুনিক হতে হবে। আর সেটা করলেই আমাদের ব্যবসা সাসটেইনেবল হবে। আশা করছি খুব শিগগিরই বৈশি^ক এ সংকট কেটে যাবে। অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক ধারায় ফিরবে।

সম্মেলনে বিভিন্ন অঞ্চলের সেরা ডিস্ট্রিবিউটরদের পুরস্কৃত করা হয়। ছিলো সি-বিচ পার্টি, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আনন্দমুখর আয়োজন।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি