শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
27 C
Dhaka

আইএফআইসি ব্যাংকের সারা বাংলাদেশে সিসিটিভি ক্যামেরা স্যলুশন দিচ্ছে সিডনিসান

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম আর্থিক প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক লিমিটেড এর ব্যাংকিং কার্যক্রম আধুনিকায়নে ও গ্রাহকসেবার নিরাপত্তা প্রদানের লক্ষ্যে দেশের অন্যতম সিসিটিভি ও ভিডিও সারভেইলেন্স সলিউশিন সরবরাহ ও স্থাপনকারী প্রতিষ্ঠান সিডনিসান ইন্টারন্যাশনালের সাথে স্ব-স্ব প্রতিষ্ঠানের মধ্যে চুক্তির আলোকে একটি প্রকল্প বাস্তবায়ন করা হয়। সেই প্রেক্ষিতে, সিডনিসান ইন্টারন্যাশনাল, আইএফআইসি ব্যাংক লিমিটেড এর ১৭৬টি শাখা, ১,৩৩০টি উপশাখা সহ ৩৯টি এটিএম বুথে প্রায় ১০,০০০  দাহুয়া ব্র্যান্ড এর আইপি সিসিটিভি ক্যামেরা সংযোজন ও স্থাপন করা হয়েছিল যা আইএফআইসি টাওয়ার থেকে কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষন করা হয়। উল্লেখ্য, এই প্রকল্পটি বাংলাদেশের ভিডিও সারভেইলেন্স ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় প্রকল্প হিসেবে পরিচিত।

অত্যাধুনিক ও সময়োপযোগী প্রকল্পটির নিরবিচ্ছিন্ন ও সেবার মানের ধারাবাহিকতা বজায় রাখার জন্য বিক্রয়োত্তর সেবা প্রদানের লক্ষ্যে  আইএফআইসি ব্যাংক কর্তৃপক্ষ ও সিডনিসান ইন্টারন্যাশনাল এর মধ্যে গত ২৫ সেপ্টেম্বর একটি আনুষ্ঠানিক চুক্তি সম্পাদিত হয়। উক্ত চুক্তিতে আইএফআইসি ব্যাংক লিমিটেড এর পক্ষে ডিএমডি এন্ড হেড অব ইন্টারন্যাশনাল ডিভিশন  সৈয়দ মনসুর মোস্তফা এবং সিডনিসান ইন্টারন্যাশনাল এর পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা সাগর টিটো স্বাক্ষর প্রদান করেন। এই চুক্তি সম্পাদন অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংক লিমিটেডের পক্ষে হেড অব ডাটা প্রোসেসিং এন্ড আইটি মোঃ নাজমুল হক তালুকদার, হেড অব সেন্ট্রাল প্রকিউরমেন্ট তৌহিদ মাহমুদ হোসাইন, হেড অফ আইটি অপারেশনস আশরাফুল আলম বিশ্বাস, ইনচার্জ সেন্ট্রাল সিকিউরিটি সারভেইলেন্স সিস্টেম শ্রীজন কুমার দে ও সিডনিসান ইন্টারন্যাশনাল এর বিজনেস ডেভেলপমেন্ট নেফিজ আহমেদ, সিনিয়র ম্যানেজার কৌশিক মাতুব্বর, হেড অব সলিউশন রাশেদুল হাসান ছাড়াও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে সিডনিসান ইন্টারন্যাশনাল এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাগর টিটো বলেন, আইএফআইসি ব্যাংক লিমিটেড এর এই ধরনের বৃহৎ প্রকল্পের সাথে সম্পৃক্ত হতে পেরে সিডনিসান পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তিনি আরোও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন আধুনিক প্রযুক্তির ডাহুয়া ব্রান্ডের সিসিটিভি ক্যামেরাগুলি স্বয়ংক্রিয়ভাবে নজরদারি কর্মকান্ডকে অধিকতর কার্যকরী ভূমিকা পালন করতে সহায়তা করে। যার ফলে, সীমিত লোকবল দিয়ে অপরাধ প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করা সম্ভব।

উল্লেখ্য, সিডনিসান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ভিডিও সারভেইলেন্স ইন্ডাস্ট্রিতে ১৫ বছরের ও বেশি সময় ধরে গ্রাহক সেবার মান ধরে রেখে একটি আস্থাশীল প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে রেখেছে এবং ২০১৫ সাল থেকে বিশ্বখ্যাত সিসিটিভি ব্রান্ড ‘ডাহুয়া টেকনোলজি লিমিটেড’ এর বাংলাদেশে ন্যাশনাল ডিস্ট্রিবিউটর  হিসেবে সগৌরবে সফলতার সাথে কাজ করে আসছে

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

সর্বশেষ

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি