মঙ্গলবার, জুন ৯, ২০২৬
32.4 C
Dhaka

আন্তর্জাতিক লিডারশিপ পুরস্কার পেল ‘নগদ’-এর নির্বাহী পরিচালক

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অর্থনৈতিক খাতে অনন্য নেতৃত্বগুণের জন্য একটি আন্তর্জাতিক লিডারশিপ পুরস্কার পেয়েছেন ‘নগদ’ লিমিটেডের নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম। যুক্তরাজ্যভিত্তিক আর্থিক জার্নাল ‘বিজনেস ট্যাবলয়েড’ মো. সাফায়েত আলমকে নিজের কর্মক্ষেত্রে তাঁর কৌশলগত, টেকসই ও দূরদর্শী পদক্ষেপের জন্য ‘ভিশনারি লিডার ইন ডিজিটাল ফাইন্যান্স’ হিসেবে পুরষ্কৃত করেছে।

টেলিকমিউনিকেশন্স, তথ্যপ্রযুক্তি, ইলেকট্রনিক্স এবং ডিজিটাল ফাইন্যান্স (ডিএফএস) খাতে মো. সাফায়েত আলমের দীর্ঘ ২৬ বছরের বর্ণিল ক্যারিয়ার রয়েছে। বাংলাদেশের বাণিজ্যিক খাতে তিনি নিজের অসংখ্য অবদানের জন্য খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ। বিশ্বের দ্রুততম বর্ধনশীল ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর একজন নির্বাহী পরিচালক হিসেবে তিনি এই প্রতিষ্ঠানের উত্থানে নিজের কৌশলগত পদ্ধতি দিয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। একজন নির্বাহী পরিচালক হিসেবে ‘নগদ’-এর বিভিন্ন মাইলফলক স্পর্শ করায় রয়েছে তাঁর গুরুত্বপূর্ণ ‍ভূমিকা। দেশের বাণিজ্য খাতে তাঁর এসব অসামান্য অবদানকে স্বীকৃতি দিতেই তাঁকে ‘ভিশনারি লিডার ইন ডিজিটাল ফাইন্যান্স’ খেতাব দিয়েছে বিজনেস ট্যাবলয়েড।

২০১৯ সাল থেকে বিশ্ব জুড়ে বিভিন্ন খ্যাতনামা ব্যক্তিদের মেধা ও দক্ষতার ওপর ভিত্তি করে তাদের স্বীকৃতি দিয়ে আসছে বিজনেস ট্যাবলয়েড। প্রতি বছর এই প্রকাশনাটির পছন্দ করা লোকেদের ভেতর থেকে মনোনীতদের মূল্যায়ন করে থাকে একটি স্বতন্ত্র কমিটি। উদ্ভাবন, স্বচ্ছতা, নেতৃত্ব এবং বিভিন্ন মানদণ্ড এই পুরস্কার প্রদানের ক্ষেত্রে বিবেচিত হয়।

এই বছর পত্রিকাটি বিশ্ব জুড়ে এমন ১০ জন লিডারকে সম্মাননা জানিয়েছে ও পুরস্কার দিয়েছে। যারা অর্থনীতিতে নিজেদের অসাধারণ কাজ দিয়ে বৈপ্লবিক কোনো পরিবর্তন এনেছেন। বাংলাদেশের ফিনটেক খাত থেকে এই পুরস্কার পাওয়া প্রথম ব্যক্তি হলেন ‘নগদ’-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম।

‘নগদ’-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম এই পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় বলেন, ‘আমার অবদান ও কাজকে যে এমন অভিজাত একটি পত্রিকা স্বীকৃতি দিয়েছে, সে জন্য আমি খুবই সম্মানিত বোধ করছি। নগদ এই সময়ে বেশকিছু পরিস্থিতি বদলে দেওয়া উদ্যোগ নিয়েছে, যা দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক খাতে বিরাট প্রভাব ফেলেছে। বিশ্বের দ্রততম বর্ধনশীল ফিনটেক প্রতিষ্ঠানের যাত্রা পথে কিছুটা অবদান রাখতে পারায় আমি গর্বিত।’

২০২২ সালে এই পুরস্কার পাওয়া আরও উল্লেখযোগ্যরা হলেন, গ্রিন অন্টারপ্রনার অব দ্য ইয়ার আরব আমিরাতের মাতেও বোফা, রিয়েল এস্টেট খাতে অসামান্য অবদান রাখায় আরব আমিরাতের এসওয়াই ক্যাপিটাল এস্টেটসের শহীদ ইউসুফ, বেস্ট এইচআর ট্রান্সফরমেশনাল লিডার আরব আমিরাতের এডিএনওসি ডিস্ট্রিবিউশনের ড. শানাবাস কোয়া, ব্যাংক খাতে অসামান্য অবদান রাখায় ওমানের জায়িদ আল আব্দুল লাতিফ, সেরা স্যাটেলাইট এক্সিকিউটিভ হিসেবে সিঙ্গাপুরের ক্রিস্টিয়ান প্যাট্রো, সেরা ব্যাংকিং চেয়ারম্যান হিসেবে কাজাখস্তানের অভয় সারকুলভসহ আরও অনেকে এই পুরস্কার পেয়েছেন।  

এর আগে বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-কে ‘২০২০ সালের সেরা ডিজিটাল ফাইন্যান্সিয়াল সেবা প্রদানকারী’ হিসেবে পুরস্কার দেয় বিজনেস ট্যাবলয়েড। ২০১৯ সালের মার্চ মাসে যাত্রা শুরু করার পর দেশের দ্বিতীয় বৃহত্তম এমএফএস প্রতিষ্ঠান ‘নগদ’ এরই মধ্যে অনেক পুরস্কার ও স্বীকৃতি পেয়েছে। এসব পুরস্কারের মধ্যে আছে বিশ্ব তথ্য ও প্রযুক্তিবিষয়ক সার্ভিস এলায়েন্সের (ডব্লিউআইটিএসএ) দেওয়া ‘ডিজিটাল অপরচুনিটি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনক্লুশন’ পুরস্কার বা ‘২০২০ সালের সেরা ফিনটেক স্টার্টআপ’ পুরস্কারসহ আরও বেশকিছু পুরস্কার।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

সর্বশেষ

সিএমজি’র দ্বিতীয় ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’ আসছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন...

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ন্যাশনাল সেকেন্ডারি সায়েন্স টিচার্স কনফারেন্স আয়োজনে চুক্তি স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা...

বায়োস্কোপ+ এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের টেলকো-অ্যাগনস্টিক অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম বায়োস্কোপ+ বাংলাদেশের দর্শকদের...

চাকরির ভুয়া ইমেইল দিয়ে তথ্য চুরির চেষ্টা, ক্যাসপারস্কির সতর্কতা

টেকভিশন২৪ ডেস্ক: গুগলের অ্যাপশিট প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরির প্রস্তাবের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি