শনিবার, জুলাই ২৫, ২০২৬
26.2 C
Dhaka

হুয়াওয়ে আইসিটি ইনকিউবেটর বুট ক্যাম্পে ৬৮টি স্টার্টআপ

টেকভিশন২৪ ডেস্ক: হুয়াওয়ে আইসিটি ইনকিউবেটর প্রোগ্রামের প্রথম পর্বে নির্বাচিত ৬৮টি স্টার্টআপের জন্য ঢাকায় তিন দিনব্যাপী একটি বুট ক্যাম্প আয়োজন করা হয়েছে। স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড ও ইনোভেশন ডিজাইন অ্যান্ড আন্ট্রাপ্রেনারশীপ একাডেমি (আইডিয়া) এর সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে ব্যবসা কীভাবে শুরু করা যায় এবং ব্যবসাকে টেকসই করে তোলা যায়, সে বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ প্রদান করা হয়।

সর্বমোট ১৮০টি আবেদন থেকে নির্বাচিত স্টার্টআপদের বাছাই করে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড ও আইডিয়া। ব্যবসার ধারণা, দল গঠন, ধারণার বাস্তবায়িত হওয়ার সম্ভাব্যতা ও ট্র্যাকশনের ওপর ভিত্তি করে স্টার্টআপগুলোকে বাছাই করা হয়।         

তিন দিনব্যাপী এ অনুষ্ঠানে বাছাইকৃত স্টার্টআপগুলো বিভিন্ন সেশনে অংশগ্রহণ করে। ব্যবসার ধারণা, বাজারে পণ্য/সেবা চালু করা ও প্রবৃদ্ধি, গ্রোথ মার্কেটিং, কীভাবে পণ্যের উন্নয়ন করা যাবে, পণ্য নিয়ে ফিডব্যাক, আর্থিক কৌশল নির্ধারণ, আর্থিক বিশ্লেষণের উপায়, নিয়োগ ও টিম মেম্বারদের যুক্ত করা, বিক্রয় কৌশল ও আলোচনার ভিত্তিতে মীমাংসায় পৌঁছানো, গ্রাহক তৈরি, ব্যবসায় আইনি ও নৈতিক বিষয়, বিনিয়োগ প্রাপ্তি, নতুন প্রযুক্তির ব্যবহার এবং কেপিআই মূল্যায়ন পদ্ধতি – এসব বিষয় নিয়ে বুট ক্যাম্পে ট্রেনিং সেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন সিদ্ধার্থ গোস্বামী, জ্যেষ্ঠ পরামর্শক ও হেড অফ অপারেশন্স, আইডিয়া প্রকল্প, বিসিসি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, এবং স্বাগত বক্তব্য প্রদান করেন র. হ. ম. আলাওল কবির, জ্যেষ্ঠ পরামর্শক (জ্যেষ্ঠ সহকারী সচিব), আইডিয়া প্রকল্প, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। বুট ক্যাম্পে ১১ জন প্রশিক্ষক প্রশিক্ষণ পরিচালনা করেন। তাঁদের মধ্যে ছিলেন: বেটারস্টোরিজ লিমিটেডের চিফ স্টোরি টেলার মিনহাজ আনোয়ার, চালডাল লিমিটেডের সিওও ও সহ-প্রতিষ্ঠাতা জিয়া আশরাফ, প্রথম আলোর হেড অব ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যান্ড ইয়ুথ অ্যাকটিভিটিস ও বিডিওএসএন’র প্রেসিডেন্ট মুনির হাসান, পাঠাও লিমিটেডের ভাইস-প্রেসিডেন্ট (প্রোডাক্ট) আহমেদ ফাহাদ, লাইট ক্যাসেল পার্টনার্সের প্রধান নির্বাহী বিজন ইসলাম, ইজেনারেশন লিমিটেডের হেড অব এইচআর ইসমত জাহান, সেবা এক্সওয়াইজেড লিমিটেডের সিওও ইলমুল হক সজীব, বিগ ২০২১ এর চ্যাম্পিয়ন ও ওপেনরিফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক ও সহ-প্রতিষ্ঠাতা মুশফিক মঞ্জুর,  ওল্ড বেইলি চেম্বারসের ম্যানেজিং পার্টনার ও বাংলাদেশ আইপি ফোরামের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার এবিএম হামিদুল মিসবাহ, বন্ডস্টেইন টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মীর শাহরুখ ইসলাম এবং অ্যাঙ্করলেস বাংলাদেশের প্রিন্সিপাল মহি জামান।

বাংলাদেশে আইসিটি ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্য নিয়ে অনেকদিন ধরেই কাজ করে যাচ্ছে হুয়াওয়ে। স্থানীয় স্টার্টআপের বিকাশে এবং বাংলাদেশের আইসিটি ক্ষেত্রে মেধাবীদের গড়ে তুলতে গত ১৫ জুন হুয়াওয়ে এ কর্মসূচি উন্মোচন করে। আইসিটি ইনকিউবেটর দু’টি বিভাগে বিভক্ত; যথা: আইডিয়া স্টেজ ও আর্লি স্টেজ। এ প্রোগ্রামে দুই ক্ষেত্রেই মোট ৬টি স্টার্টআপকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। চ্যাম্পিয়ন দল পাবে ৫ লাখ টাকা পর্যন্ত প্রাইজ মানি। চ্যাম্পিয়ন স্টার্টআপের প্রধান নির্বাহী দেশের বাইরে সফল স্টার্টআপের প্রতিষ্ঠাতাদের সাথে দেখা করার সুযোগ পাবেন; পাশাপাশি, স্টার্টআপটি  ১ লাখ ২৫ হাজার ডলার পর্যন্ত হুয়াওয়ে ক্লাউড ক্রেডিট পাবে। প্রথম ও দ্বিতীয় রানার আপ যথাক্রমে ৩ লাখ ও ১ লাখ টাকা পর্যন্ত প্রাইজ মানি পাবে, স্টার্টআপগুলোর প্রধান নির্বাহীরা দেশের বাইরে স্টার্টআপের প্রতিষ্ঠাতাদের সাথে দেখা করার সুযোগ পাবেন; পাশাপাশি, স্টার্টআপগুলো ৮০ হাজার ডলার পর্যন্ত হুয়াওয়ে ক্লাউড ক্রেডিট পাবে।           

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

সর্বশেষ

চার্জিং ভীতি দূর করছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: চার্জিং অ্যাংজাইটি থেকে মুক্তি মানে সারাদিন ফোনের...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি