শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
28 C
Dhaka

মার্কিন ও বাংলাদেশি মেয়েদের নিয়ে হয়ে গেল হারউইল ডাটাথন

টেকভিশন২৪ ডেস্ক: সাউথ বিগ ডাটা হাব (SBDH) ও এআই ইন্সটিটি উট অফ এডভান্সেস ইন অপটিমাইজেশন (AI4OPT) এর যৌথ উদ্যোগ এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (BdOSN) এর সহযোগিতায় প্রযুক্তির সাথে সম্পৃক্ত মার্কিন এবং বাংলাদেশি মেয়েদের নিয়ে আয়োজিত হয়েছে হারউইল ডাটাথন ২০২২। মূলত ডেটা সাইন্সকে জনপ্রিয়করণের লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অংশগ্রহনকারীদের জন্য বিশেষ প্রশিক্ষণ থেকে শুরু করে সার্বিক সহযোগিতা প্রদানের মাধ্যমে এই ডেটাথন ২০২২ প্রতিযোগতাটি সম্পন্ন হয়।

ডাটাথনের ওয়ার্কশপ আয়োজন করা হয় মার্চ মাসের ২৮ তারিখ থেকে এপ্রিল মাসের ২২ তারিখ পর্যন্ত। ডেটাথন অনুষ্ঠিত হয় ২৩-২৫ এপ্রিল। পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় ২৫ মে ২০২২। এই কর্মসূচীতে বিশ্বের দুটি ভিন্ন প্রান্ত থেকে নারীরা একত্রিত হয়। অংশগ্রহনকারীদের নির্দেশনা, তত্ত্বাবধান এবং পরামর্শ দেওয়ার জন্য ছয়টি দেশের প্রায় ২০ জন শীর্ষস্থানীয় ডেটা সাইন্টিস্ট অনলাইনে সার্বিক সহায়তা প্রদান করেন। ৯৬টি বিশ্ববিদ্যালয়ের ১১০ জন মেয়ে শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শীর্ষ তিনটি বিজয়ী দল বিভিন্ন প্রতিষ্ঠানে গবেষণা ও ইন্টার্নশিপের সুযোগসহ সম্মিলিতভাবে নগদ ৫ হাজার ৩ শত মার্কিন ডলার পুরস্কার পান। বিজয়ী তিনটি বিশ্ববিদ্যালয়ের প্রথম ও তৃতীয় স্থান দখল করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। দ্বিতীয় স্থান পেয়েছে ইউনিভার্সিটি অব ওয়াশিংটন।

হারউইল ডাটাথন ২০২২

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অংশগ্রহণকারীর সংখ্যা ছিলো ৩০ শতাংশ। যেখানে বাংলাদেশী অংশগ্রহণকারীর সংখ্যা ছিলো ৬০ শতাংশ। আয়োজন পূর্ববর্তি জরিপে দেখা গেছে, অংশগ্রহণকারীদের ডেটা সায়েন্সের প্রযুক্তিগত দক্ষতার র‍্যাংকিং ছিল ৩। ইভেন্ট পরবর্তী জরিপে দেখা যায় একই গ্রুপের জন্য এই দক্ষতার র‍্যাংকিং ৪-এ বৃদ্ধি পেয়েছে।

ডাটাথনে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অংশগ্রহণকারীর সংখ্যা ছিলো ৩০ শতাংশ এবং বাংলাদেশী অংশগ্রহণকারীর সংখ্যা ছিলো ৬০ শতাংশ। অংশগ্রহণকারীরা একে অপরের সংস্কৃতি ও জীবনধারা সম্পর্কে জানতে সমানভাবে আগ্রহ প্রকাশ করে। লিঙ্গ, জাতিগত, সামাজিক, সাংস্কৃতিক অবিচার ছাড়াও বাংলাদেশের নারীরা নানা অবকাঠামো এবং পরিবেশগত সমস্যারও সম্মুখীন হয়। যেমন: বিদ্যুৎ, ওয়াই-ফাই, কম্পিউটার, আর্দ্রতা, বৃষ্টি এবং ট্রাফিক, যাতায়াত সমস্যা যা বাংলাদেশি মেয়েদের সামনে এগিয়ে যাওয়ার পথে প্রতিনিয়ত বাধা-বিপত্তি তৈরি করে। তাছাড়া দ্বিতীয়বারে অংশগ্রহণকারী দলগুলি ডেটা সাইন্স সম্পর্কিত আরো গভীর অভিজ্ঞতা অর্জনের কথা জানিয়েছে।

হারউইল ডাটাথন ২০২২

 

প্রযুক্তিক্ষেত্রে নারী কর্মীর হার মাত্র ১০ শতাংশ। ডেটা সাইন্স এই প্রযুক্তিবিশ্বে সাড়া ফেলা একটি ক্ষেত্র। যার জন্য রয়েছে প্রচুর কর্মী চাহিদা। হারউইলের লক্ষ্য হল এই সুযোগের ব্যবহারের জন্য ডেটা সায়েন্স শিক্ষা প্রদানের মাধ্যমে নারী প্রতিভাকে ফুটিয়ে তোলা এবং দক্ষ ডেটা সাইন্টিস্ট তৈরি করা। যা প্রযুক্তিক্ষেত্রে নারী কর্মীর হার বাড়াতে সাহায্য করবে ।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি