বুধবার, জুলাই ২২, ২০২৬
25.9 C
Dhaka

চীনে শীর্ষ ব্র্যান্ড ভিভো: কাউন্টারপয়েন্ট রিসার্চ

টেকভিশন২৪ ডেস্ক: চীনের স্মার্টফোন বাজারে এ বছর নিম্নমুখী ছিলো স্মার্টফোন বিক্রির হার। তবে এরই মধ্যে নিজেদের অবস্থান ধরে রেখেছে কয়েকটি ব্র্যান্ড। এর মধ্যে ২০ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে বছরের প্রথম কোয়ার্টারে শীর্ষস্থান অর্জন করেছে ভিভো। সম্প্রতি বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনটি অনুযায়ী, ভিভো তাদের স্মার্ট ডিভাইস ও ইন্টিলিজেন্ট সার্ভিসকে প্রধান্য দিয়ে বাজার পরিচালনা করে যাচ্ছে। মার্কেটটিতে ভিভোর এক্স, ভি এবং ওয়াই সিরিজের স্মার্টফোনগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। প্রতিবেদনটি অনুযায়ী, ২০২১ সালেও একই প্রান্তিকে ভিভো শীর্ষস্থানে ছিলো। তখন প্রতিষ্ঠানটির মার্কেট শেয়ার ছিলো ২২ শতাংশ।

চলতি বছরের এ তালিকায় ভিভো প্রথম স্থানে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে অপো, তৃতীয় অ্যাপল, চতুর্থ অনার, পঞ্চম শাওমি, ষষ্ঠ হুয়াওয়ে এবং এরপরে রয়েছে অন্য ব্র্যান্ডগুলো।

প্রথম প্রান্তিকে ভিভোর এই অবস্থান নিয়ে কাউন্টারপয়েন্ট রিসার্চের সিনিয়র রিসার্চ এনালিস্ট ইভান লেম বলেন, ‘গত বছরেও শীর্ষ অবস্থানে ছিলো ভিভো। ২০২১ এর শেষের দিকে সেই জায়গাটি নিয়ে নিয়েছিলো অ্যাপল। কিন্তু নতুন বছর ২০২২ সালের প্রথম প্রান্তিকেই শীর্ষস্থানটি আবারো অর্জন করে নিয়েছে ভিভো। ভিভোর সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন, আকর্ষণীয় ডিজাইন ও চমৎকার ক্যামেরা দক্ষতা নিয়ে গ্রাহকদের প্রতিক্রিয়া উল্ল্যেখযোগ্য।’

গত কয়েক বছরে বিশে^র বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে ভিভোর স্মার্টফোনগুলো। প্রতিষ্ঠানটির দেয়া তথ্যমতে, বিশ্বের প্রায় ৬০টিরও বেশি দেশ ও অঞ্চলে ভিভোর বাজার রয়েছে। ক্রেতা রয়েছে প্রায় ৪০০ মিলিয়নেরও বেশি। স্মার্টফোনগবেষণার জন্য ভিভোর প্রায় ১০টি উন্নয়ন ও গবেষণা কেন্দ্র রয়েছে। রয়েছে স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি। যেমন, ক্যামেরা প্রযুক্তি নিয়ে কাজ করতে ভিভো চুক্তিবদ্ধ হয়েছে লেন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান কার্ল জেইসের সঙ্গে। এমনি নানা রকম চুক্তি স্থানীয় পর্যায়ে বিভিন্ন দেশে করে থাকে ভিভো। কেননা, ভিভোর  স্লোগান হলো ‘মোর লোকাল, মোর গ্লোবাল’। 

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি