মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
26 C
Dhaka

কর্মীদের জন্য লার্নিং সেন্টার উদ্বোধন করলো বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: বাংলালিংক প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে কর্মীদের জন্য একটি ডিজিটাল সুবিধাযুক্ত লার্নিং সেন্টার উদ্বোধন করেছে। এখানে হাইব্রিড ও সাধারণ শিক্ষা পদ্ধতির মাধ্যমে কর্মীদের উন্নত প্রশিক্ষণের অভিজ্ঞতা দেওয়া হবে। ভিওন-এর গ্রুপ চিফ পিপল অফিসার মাইকেল শুলজ চার দিনের ঢাকা সফরের সময়ে আনুষ্ঠানিকভাবে লার্নিং সেন্টারটি উদ্বোধন করেন। অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস ও চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ। 

লার্নিং সেন্টারটিতে বিজনেস রিস্ক, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ডিজিটাল অ্যান্ড অটোমেশন, ডেটা সায়েন্স, লিডারশিপ অ্যান্ড কালচার, বিজনেস এক্সিলেন্স অ্যান্ড টেকনোলজি এক্সিলেন্সের মতো একাধিক বিভাগ রয়েছে। এগুলি বাংলালিংক কর্মীদের সার্বিক দক্ষতা বৃদ্ধি করবে। লার্নিং সেন্টারে থাকা মাল্টিপল টাচ স্ক্রিন ইন্টারঅ্যাক্টিভ প্যানেল ও ব্রেকআউট অপশনগুলি তাদের উন্নত মানের প্রশিক্ষণ নিশ্চিত করবে।  

ভিওন-এর গ্রুপ চিফ পিপল অফিসার মাইকেল শুলজ বলেন, “ভিওন সবসময় একটি বিশ্বমানের কর্মপরিবেশ নিশ্চিত করার চেষ্টা করে, যেখানে কর্মীরা পেশাজীবী হিসেবে শিখতে, বিকশিত হতে ও উন্নতি করতে উৎসাহিত বোধ করে। বাংলালিংক-এ এমন একটি লার্নিং সেন্টার উদ্বোধন করতে পেরে ভালো লাগছে। এটি মানবসম্পদ সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে। লার্নিং সেন্টারের উন্নত শিক্ষা উপকরণ থেকে উপকৃত হয়ে বাংলালিংকের কর্মীরা ভবিষ্যতে তাদের প্রতিষ্ঠানের উন্নয়নের চালিকাশক্তি হওয়ার জন্য প্রস্তুত হতে পারবেন।”

বাংলালিংক-এর চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ বলেন, “কর্মীদেরকে নতুন দক্ষতায় প্রশিক্ষিত করার সাম্প্রতিক উদ্যোগ হিসেবে লার্নিং সেন্টার চালু করতে পেরে বাংলালিংক আনন্দিত। আমরা এই সেন্টারে পেশাভিত্তিক দক্ষতা অর্জনের সব দিক অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি, যাতে আমাদের কর্মীরা সময়োপযোগী ও ভবিষ্যতের জন্য প্রস্তুত পেশাজীবী হয়ে উঠতে পারেন। লার্নিং সেন্টারের অত্যাধুনিক ডিজিটাল সুবিধাগুলি তাদের আরও স্বাচ্ছন্দ্যের সাথে ও কার্যকরভাবে নিজেদের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করবে।”  

বাংলালিংক ভবিষ্যতের জন্য উপযোগী প্রতিষ্ঠান হওয়ার লক্ষ্য বান্তবায়নে কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে আরও উদ্যোগ নিতে থাকবে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

সর্বশেষ

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

টেকভিশন২৪ ডেস্ক: মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি