শনিবার, মে ৯, ২০২৬
31 C
Dhaka

ওরাকলের সেবা নিচ্ছে সেভেন সার্কেল বাংলাদেশ

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় সিমেন্ট উৎপাদনকারী এবং বাজারজাতকরণ প্রতিষ্ঠান সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেড (সেভেন সার্কেল) ওরাকল ই—বিজনেস স্যুট (ইবিএস) ব্যবহার করে তার অন—প্রিমিসেস, বিসনেস—ক্রিটিক্যাল, ফাইনান্স এবং ম্যানুফ্যাকচারিং সিস্টেম সফলভাবে ওরাকল ক্লাউড ইনফ্রাসট্রাকচারে (ওসিআই) স্থানান্তর করেছে। এ পদক্ষেপ সেভেন সার্কেলের মূলধন ব্যয় (ক্যাপেক্স) ৩০ শতাংশ কমাতে সাহায্য করেছে এবং অ্যাপ্লিক্যাশনের আপটাইম ৯৫ শতাংশ বৃদ্ধি করেছে। এ উদ্যোগের অংশ হিসাবে সেভেন সার্কেল নিরবচ্ছিন্ন ব্যবসায়িক কার্যক্রম নিশ্চিত করতে এবং দক্ষতা বাড়াতে সহায়তার নজন্য ক্লাউড ডিজাসটার রিকভারি (ডিআর) সক্ষমতা স্থাপন করেছে। এর ফলে প্রতিষ্ঠানটি তার গ্রাহকদেরকে সময় মতো সেবা দিতে এবং নিত্য নতুন উদ্ভাবন নিয়ে আসতে সঞ্চয়ে বিনিয়োগ বাড়াতে পারবে। 

হংকং’এর শুন শিং গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান সেভেন সার্কেল বাংলাদেশের অন্যতম বৃহৎ সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান। উল্লেখযোগ্য আন্তর্জাতিক প্রবৃদ্ধির অভিজ্ঞতায় প্রতিষ্ঠানটি বরাবরই দিন—রাত নিরবিচ্ছিন্ন ব্যবসায়িক কার্যক্রম নিশ্চিত করতে, স্কেলিং সংক্রান্ত সমস্যা কমাতে, অবকাঠামো ব্যবস্থাপনার বোঝা হ্রাস করতে এবং ডেলিভারি খরচ কমাতে চেয়েছে। সেভেন সার্কেল তার দীর্ঘদিনের এবং অত্যন্ত অসম আইটি অবকাঠামো, অন—প্রিমিসেস ওরাকল ইবিএস সিস্টেম, ডিজাসটার রিকভারি এবং ডেভলপমেন্ট এনভাইরনমন্টে এবং অন্যান্য ইন—হাউস অ্যাপ্লিক্যাশনস আপডেট করা এবং সেগুলিকে ক্লাউডে স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটি ওরাকল ক্লাউড অবকাঠামো (ওসিআই) বেছে নিয়েছে এটির আইটি ইনফ্রাস্ট্রাকচার সল্যুশনের জন্য, যা উচ্চতর কর্মক্ষমতা, সমৃদ্ধ উপযোগিতা এবং মালিকানার মোট খরচ (টিসিও) কমাতে সাহায্য করে।

শুন শিং গ্রুপের এইচআর এবং ডিজিটালাইজেশনের পরিচালক আনিকা আলী চৌধুরী বলেন, “ আমরা বাংলাদেশে আন্তর্জাতিক মানের সিমেন্ট উৎপাদন ও বিতরণ করি, এজন্য আমাদের পণ্য দেশের অত্যাধুনিক মেগা এবং স্টেট অব দ্য আর্ট অবকাঠামো প্রকল্পের ভিত্তি তৈরি করতে ব্যবহৃত হয়। আমাদের ব্যাক—অফিসগুলোর কার্যক্রম দ্রুত আর বিশ^স্ততার সাথে এবং দিন—রাত ২৪ ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে চালিয়ে যাওয়া সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বরাবরই আমরা যে সর্বোত্তম কাঁচামাল নিয়ে আসছি, সঠিক উৎপাদনে বিনিয়োগ করছি এবং নির্ভরযোগ্য এবং দ্রুত ডেলিভারির সাথে মানসম্পন্ন পণ্য সরবরাহ করছি ইত্যাদি বিষয়ে নিশ্চিত থাকতে চেয়েছি। এ কারনেই আমরা ক্রেতার সবোর্চ্চ আস্থা অর্জন করতে পেরেছি।”

তিনি বলেন, “দীর্ঘসময় ধরে ইবিএস’এর ব্যবহারকারী হিসাবে আমরা ওরাকলের সাথে আমাদের সম্পর্ক আরো মজবুত করতে চেয়েছি এবং এর নতুন নতুন উদ্ভাবনী প্রযুক্তির সুবিধা নিয়ে এসেছি। আমরা জানতাম যে, ক্লাউডে স্থানান্তরের জন্য আমরা প্রয়োজনীয় সুবিধা পাবো।  ওরাকল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারে স্থানান্তর আমাদের সিস্টেম আপটাইম বৃদ্ধি করতে, খরচ কমাতে, ব্যবস্থাপনার শর্তসমূহ সহজ করতে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ডিজিটাল যাত্রাকে ত্বরান্বিত করতে সাহায্য করেছে।”

অ্যাপ্লিকেশন প্রডাকশন এনভারনমেন্টকে ওরাকলে স্থানান্তরের ফলে প্রতিষ্ঠানটিকে ওসিআই’এ ওরাকল সফ্টওয়্যার চালানোর সুবিধা নিতে সাহায্য করেছে। এটি প্রতিষ্ঠানের আইটি অবকাঠামোকে স্থানান্তর এবং চালানো সহজ করে, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের খরচ বাঁচাতে সাহায্য করে এবং সংস্থার লক্ষ্য পূরণে সহযোগিতা করে। প্রতিষ্ঠান তার বিশ্লেষণ ক্ষমতা বাড়ানোর জন্য নতুন প্লাটফর্মটিকে পুরোপুরি ব্যবহার করার জন্য কাজ করছে।

এই সপ্তাহের জনপ্রিয়

শুরু হয়েছে ইনফিনিটি এআই বিল্ড ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ শিক্ষার্থী, ডেভেলপার, ক্রিয়েটর এবং উদ্ভাবকদের এআই...

বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ আনলো হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাণিজ্যিক ও শিল্প খাতের জন্য উন্নত...

বিডিনগের নতুন কমিটির সভাপতি ফখরুল, মহাসচিব বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (বিডিনগ)-এর ২০২৬-২০২৭ মেয়াদের...

আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি পেশাজীবীদের সংগঠন আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব...

কপিরাইট অফিসের উদ্যোগে বিশ্ব মেধাসম্পদ দিবস উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে রবিবার (২৬...

সর্বশেষ

দেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থা এখনো প্রাথমিক অবস্থায় আছে: প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থা এখনো প্রাথমিক পর্যায়ে...

ব্র্যাক ইউনিভার্সিটি ফুটসালে চ্যাম্পিয়ন বিজিএমইএ ইউনিভার্সিটি

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ‘কিকফেস্ট-২০২৬’ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল প্রতিযোগিতার...

৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের রংপুর আঞ্চলিক পর্ব সম্পন্ন

টেকভিশন২৪ ডেস্ক: উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো '৩য় বাংলাদেশ এআই...

আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি পেশাজীবীদের সংগঠন আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব...

দেশের সাইবার নিরাপত্তায় বিটিআরসি চেয়ারম্যানের পরামর্শ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান এমদাদ...

মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের মিনি কনফারেন্স রুমে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি