শনিবার, জুন ১৩, ২০২৬
34.1 C
Dhaka

‘বাই নাও’ এর লজিস্টিকস সহযোগী পেপারফ্লাই

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ই-কমার্সের জগতের সর্ববৃহৎ প্রযুক্তিনির্ভর লজিস্টিক প্রতিষ্ঠান পেপারফ্লাই চুক্তিবদ্ধ হল ‘বাই নাও’ এর সঙ্গে এবং এখন থেকে পেপারফ্লাই একক ভাবে ‘বাই নাও’ – এর আওতাধীন আসন্ন ডিজিটাল ই-কমার্স প্ল্যাটফর্মের জন্য মার্চেন্টদের ডোরস্টেপ ডেলিভারি সেবা প্রদান করবে।

‘বাই নাও’ এফ- কমার্সের ক্ষেত্রে একটি ওয়ান-স্টপ ডিজিটাল সল্যুশন এবং পেমেন্ট ফ্যাসিলিটেটর যা সরকারী মালিকানাধীন সমন্বিত ই-কমার্স প্ল্যাটফর্ম একশপ এর এসএমই চ্যানেল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উল্লেখ্য যে, ‘বাই নাও’ এর আর্থিক লেনদেনের বিষয়টি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এর সুরক্ষিত ব্যাংকিং সল্যুশনস এর সাপোর্ট যুক্ত। এটি এমটিবি এর স্বয়ংক্রিয় পেমেন্ট সল্যুশন এর সহায়তায় এফ কমার্স বরং এসএমই উদ্যোক্তাদের পেমেন্ট সংগ্রহ করে থাকে। ‘বাই নাও’ ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে একটি সম্পূর্ণ পেমেন্ট সল্যুশন ট্র্যাকিং সিস্টেমের সুবিধা দিতে পারে। এতে আছে সহজে পেমেন্ট সমন্বয় করার সুবিধা৷ এছাড়া ‘বাই নাও’ তথ্য নিরাপত্তা আইন, ফ্রড প্রতিরোধ সংক্রান্ত তথ্য এবং সে সম্পর্কিত টুলস ইত্যাদির ব্যাপারেও তথ্য দিয়ে থাকে৷ এখানে থাকে বিশদে বর্ণিত সমস্ত অর্থ সংক্রান্ত রিপোর্ট এবং রয়েছে পেমেন্টের ক্ষেত্রে সুবিধাজনক পদ্ধতি বেছে নেয়ার সুযোগ। 

‘বাই নাও’ এর সিইও শামীমা ইসলাম তুষ্টি এবং পেপারফ্লাই এর ভাইস প্রেসিডেন্ট (সেলস) মেসবাউর রহমান সম্প্রতি একটি চুক্তিসাক্ষর অনুষ্ঠানে একসাথে কাজ করার ব্যাপারে যৌথ সিদ্ধান্ত গ্রহণ করেন। ‘বাই নাও’ এর চিফ অপারেটিং অফিসার ইয়াসের আরাফাতও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পেপারফ্লাই এর ভাইস প্রেসিডেন্ট মেসবাউর রহমান এই সম্ভাবনাময় পারস্পরিক সহযোগী চুক্তি স্বাক্ষর করার ব্যাপারে  তার দৃষ্টিভঙ্গি ও মতামত প্রকাশ করতে গিয়ে বলেন, ” নিরাপদ ও দ্রুত ব্যবসায়িক প্রক্রিয়া আর্থিক লেনদেনের ব্যাপারগুলো সহজ করে এনে ভোক্তাদের আস্থা অর্জনে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করতে পারে। ‘বাই নাও’ ভোক্তাদের সশরীরে অংশগ্রহণ কমিয়ে আনে এবং সে সময়টা তারা নিজের ব্যবসার বিকাশ ও সম্প্রসারণের জন্য চিন্তা ভাবনার কাজে লাগাতে পারবে। এভাবে এতে করে অনলাইন মার্চেন্টরা নিরবচ্ছিন্ন ক্যাশ ফ্লো এর নিশ্চয়তা পাবেন এবং এফ কমার্সের সম্ভাবনা আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে।”

পেপারফ্লাই সারা দেশব্যাপী ২৪-৪৮ ঘন্টায় অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন ডোরস্টেপ ডেলিভারি সার্ভিস দিয়ে যাচ্ছে যেখানে ২৫ টি জেলায় ২৪ ঘন্টার মধ্যেই ডেলিভারি দেয়া হচ্ছে। একেবারে সূচনালগ্ন হতে পেপারফ্লাই এ পর্যন্ত সারা দেশে ১০ মিলিয়নের মত সফল ডেলিভারি সম্পন্ন করেছে। এই ডেলিভারিসমূহ শুধুমাত্র প্রধান শহর বা গ্রামেই সীমাবদ্ধ থাকেনি, বরং সন্দ্বীপ, টেকনাফ, উখিয়ার মতো প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে গেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি