মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
25.9 C
Dhaka

বিভিন্ন আন্তর্জাতিক জোটের পক্ষ থেকে বিটিআরসি’র “রেগুলেশন ফর ডিজিটাল, সোশ্যাল মিডিয়া অ্যান্ড ওটিট প্ল্যাটফর্ম” প্রত্যাহার ও পুনর্বিবেচনার আহ্বান

বাংলাদেশে জনগণের অধিকার ও স্বাধীনতা রক্ষা এবং উন্মুক্ত, স্বাধীন ও নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে বিভিন্ন আন্তর্জাতিক জোটের পক্ষ থেকে বিটিআরসি’র “রেগুলেশন ফর ডিজিটাল, সোশ্যাল মিডিয়া অ্যান্ড ওটিট প্ল্যাটফর্ম” প্রত্যাহার ও পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

গত ৩ ফেব্রুয়ারি, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) রেগুলেশন ফর ডিজিটাল, সোশ্যাল মিডিয়া অ্যান্ড ওটিট প্ল্যাটফর্ম (খসড়া নীতিমালা) এর অনলাইনে প্রকাশিত খসড়া জনগণের মতপ্রকাশের স্বাধীনতা এবং গোপনীয়তার অধিকারকে বিপন্ন এবং অনলাইন নিরাপত্তাকে দুর্বলতর করে তুলবে।

এই প্রবিধানের প্রয়োগ মানবাধিকারের ওপর ক্ষতি কর প্রভাব ফেলবে এবং বিশেষ করে সাংবাদিক, ভিন্নমত পোষণকারী, অ্যাক্টিভিস্ট এবং সুবিধাবঞ্চিত সম্প্রদায়গুলোকে আরও ঝুঁকির দিকে ঠেলে দেবে। জোটের পক্ষ থেকে বিটিআরসিকে এই খসড়া নীতিমালা প্রত্যাহার এবং পুনঃবিবেচনার আহ্বান জানানো হয়েছে, কারণ এটি মানুষের ডিজিটাল সুরক্ষা ক্ষুন্নœ করবে এবং মানবাধিকার ও স্বাধীনতা ঝুঁকিতে ফেলবে।

বিটিআরসি’র আলোচনা প্রক্রিয়াকে অবশ্যই সেই সব সুনির্দিষ্ট সমস্যা কেন্দ্রিক হতে হবে যা তারা মোকাবিলা করতে চায় এবং একগুচ্ছ ঢালাও নীতিমালা চাপিয়ে দেওয়ার বদলে অংশীজনদের সঙ্গে নিয়ে সেগুলো মোকাবিলার জন্য সর্বত্তোম আইনি পন্থা বের করতে হবে।

প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে জানানো হয়, অধিকারের প্রতি শ্রদ্ধাশীল একটি কাঠামো তৈরির পূর্বশর্ত হল অংশীজনদের সঙ্গে টেকসই, অর্থপূর্ণ এবং গভীর আলোচনা। ইন্টারমিডিয়ারি এবং ডিজিটাল পরিষেবার জন্য নীতিমালা তৈরির আগে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে অর্থপূর্ণ আলোচনা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে বিটিআরসির প্রতি প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, যা জনগণের অধিকার ও স্বাধীনতা এবং প্রকৃতপক্ষে গণতন্ত্রকে প্রভাবিত করবে।

বিবৃতি প্রদানকারী জোটের সদস্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: একসেস নাউ, আর্টিকেল ১৯, এশিয়ান ফোরাম ফর হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট (ফোরাম-এশিয়া), এসোসিয়েশন ফর প্রগ্রেসিভ কমিউনিকেশন (এপিসি), বিজনেস এন্ড হিউম্যান রাইটস রিসোর্স সেন্টার, সিসিএওআই, সেন্টার ফর ডেমোক্রেসি এন্ড টেকনোলজি, সেন্টার ফর মিড়িয়া রিসার্চ-নেপাল (সিএমআর-নেপাল), কোলাবোরেশনঅন ইন্টারন্যাশনাল আইসিটি পলিসি ফর ইস্ট এন্ড সাউদার্ন আফ্রিকা (সিআইপিইএসএ), কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস, ডিজিটাল ডেমেক্রেটিক কলাবোরেশন (ডিএসিওএল), ডিজিটাল এমপাওয়ারমেন্ট ফাউন্ডেশন-ইন্ডিয়া, ইলেক্ট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন, এনক্রিপট উগান্ডা, গ্লোবাল পার্টনারস ডিজিটাল, গ্লোবাল ভয়েসেস, হিউম্যান রাইটস ওয়াচ, ইনোভেশন সলিউশন ল্যাব, ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ ইন্ডিয়ান মুসলিমস (আইসিআইএম), ইন্টারনেট প্রিডম ফাউন্ডেশন-ইন্ডিয়া, ইন্টারনেট সোসাইটি, ইন্টারনেট সোসাইটি কাতালান চ্যাপ্টার, ইন্টারনেট সোসাইটি দিল্লী চ্যাপ্টার, ইন্টারনে সোসাইটি হায়দারাবাদ চ্যাপ্টার, ইন্টারনেট সোসাইটি ভেনিজুয়েলা চ্যাপ্টার, ইন্টারনেট সোসাইটি কেনিয়া চ্যাপ্টার, ইন্টারপির প্রজেক্ট, ওপেন মিড়িয়া, ওপেন নলেজ ফাউন্ডেশন, পেন আমেরিকা. টেক ফর গুড এশিয়া, উইকিমিড়িয়া ফাউন্ডেশন প্রমুখ। 

ইন্টারনেট সোসাইটি ঢাকা চ্যাপ্টার থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি