রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
27 C
Dhaka

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনলাইন কুইজ প্রতিযোগিতার নিবন্ধন শুরু 

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে স্বাধীনতার ‘সুবর্ণজয়ন্তী অনলাইন কুইজ প্রতিযোগিতার নিবন্ধন। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপনের লক্ষে মন্ত্রিসভা কমিটির উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অনলাইন কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক। সভাপতিত্ব করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।  

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎযাপন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে গ্রহণ করা হচ্ছে বিভিন্ন ধরণের উদ্যোগ। ‘সুবর্ণজয়ন্তী অনলাইন কুইজ প্রতিযোগিতা’ ও ‘সুবর্ণজয়ন্তী ওয়েবসাইট’ সেই উদ্যোগেরই অংশ। সুবর্ণজয়ন্তী অনলাইন কুইজের মাধ্যমে তরুণ প্রজন্মের নিকট মুক্তিযুদ্ধের ইতিহাস আরও সহজভাবে ও দ্রুত তুলে ধরতেই এই আয়োজন ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কুইজে অংশগ্রহণ করতে ২৫ জানুয়ারি, ২০২২ থেকে ২৫ ফেব্রুয়ারি, ২০২২ তারিখ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত নিবন্ধন করা যাবে। প্রতিযোগিতার সময় সন্ধ্যা ০৭.০০ থেকে রাত ০৮.০০ মি. পর্যন্ত।

প্রতিযোগিতার তারিখ ক গ্রুপ: ০১ মার্চ, ২০২২; খ গ্রুপ: ০২ মার্চ, ২০২২; গ গ্রুপ: ০৩ মার্চ, ২০২২। প্রতিযোগিতায় অংশগ্রহণের বসয়সীমা গ্রুপ ক: ৮-১২ বছর, গ্রুপ খ: ১৩-১৮ বছর, গ্রুপ গ: ১৯-তদুর্ধ বছর পর্যন্ত।

ভুল/মিথ্যা তথ্য দিয়ে অংশগ্রহণ করলে প্রতিযোগিতা থেকে বাতিল বলে গণ্য হবে।

নিবন্ধন করতে হবে https://bangladesh50.gov.bd/ এই ওয়েবসাইটে।

একজন প্রতিযোগী একবারই অংশগ্রহণ করতে পারবেন। প্রত্যেকের জন্য বরাদ্দকৃত সময় ২৬ মিনিট। সকল প্রশ্নের উত্তরের জন্য চারটি বিকল্প থেকে একটি সঠিক উত্তর বাছাই করতে হবে (এমসিকিউ)। কম সময়ে সর্বোচ্চ সংখ্যক উত্তরদাতা থেকে বিজয়ী নির্বাচন করা হবে। চূড়ান্ত বিজয়ীদের ক্ষেত্রে বয়স যাচাই সাপেক্ষে পুরস্কার প্রদান করা হবে। প্রতিযোগিতা বাস্তবায়নের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তি ও পরিবারবর্গ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।

সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপনের নিমিত্তে মন্ত্রিসভা কমিটির সদস্য-সচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. আব্দুল মান্নান।

পরে মন্ত্রী সুবর্ণজয়ন্তী অনলাইন কুইজ প্রতিযোগিতা এবং সুবর্ণজয়ন্তী ওয়েবসাইটের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

উল্লেখ্য, অনলাইন কুইজের বিষয়বস্তুসমূহ হচ্ছে, ভাষা-আন্দোলন, ছয় দফা, আগরতলা ষড়যন্ত্র, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলাদেশ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জীবনাদর্শ, বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন, দীর্ঘ মুক্তিসংগ্রাম ও স্বাধীনতার পথে অভিযাত্রা, বাংলাদেশ ও বঙ্গবন্ধ, বঙ্গবন্ধুর হত্যার বিচার, বাংলাদেশ বিনির্মাণ, ডিজিটাল বাংলাদেশ রূপকল্প, ডিজিটাল বাংলাদেশের অর্জন, রূপকল্প ২০৪১, স্বাধীনতার শতবর্ষ ২০৭১, ডেল্টা প্ল্যান ২১০০, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, বাংলাদেশের অর্জনসমূহ, সকল ই-সেবা ইত্যাদি।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

সর্বশেষ

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি