মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
26.3 C
Dhaka

সাড়ে ১২ হাজারের দীর্ঘস্থায়ী ব্যাটারির ফোন স্মার্টফোন !

হট সিরিজের সর্বশেষ এই স্মার্টফোন ব্যবহার করে গ্রাহকরা অতুলনীয় অভিজ্ঞতা পেতে পারবেন। ডিভাইসটিতে রয়েছে হাজার এমএএইচ ব্যাটারি, .৮২ইঞ্চির প্রিমিয়াম ডিসপ্লে এবং হেলিও জি৩৫ স্মুথ প্রসেসর।

টেকভিশন২৪ ডেস্ক: প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশের গ্রাহকদের জন্য একেবারেই নতুন ফিচারের মোবাইল সেট আনার কথা জানিয়েছে। তরুণদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে হট সিরিজের সর্বশেষ এই ডিভাইসটি। ব্যাটারির লাইফটাইম নিয়ে দুশ্চিন্তা না করেই ব্যবহারকারীরা এটির সিনেম্যাটিক ডিসপ্লেতে দ্রুত গতির গেমিং এবং হাই-ডেফিনেশন এন্টারটেইনমেন্ট উপভোগ করতে পারবেন।

‘হট ১১ প্লে’তে রয়েছে পাওয়ার ম্যারাথন টেকনোলজির অবিশ্বাস্য ৬০০০এমএএইচ ব্যাটারি। আরো আছে, অসাধারণ পারফরম্যান্সের হেলিও জি৩৫ অক্টা-কোর চিপ ও ৬.৮২ ইঞ্চির প্রিমিয়াম সিনেম্যাটিক ডিসপ্লে। উচ্চ রেজ্যুলেশনের এই ডিসপ্লেতে গ্রাহকরা স্মার্টফোন ব্যবহারের নির্বিঘ্ন আনন্দ লাভ করবেন।

ডিভাইসটিতে সংযুক্ত রয়েছে পাওয়ার ম্যারাথন টেকনোলজির দীর্ঘস্থায়ী ৬০০০এমএএইচ ব্যাটারি। তাই বারবার চার্জ দেওয়ার বিড়ম্বনায় না পড়েই গ্রাহকরা ইচ্ছেমতো দীর্ঘসময় ফোনটি ব্যবহার করতে সক্ষম হবেন। একবার চার্জ দিয়েও ডিভাইসটির মাধ্যমে কথা বলা যাবে ৫৩ ঘণ্টা ও গান শোনা যাবে ১৬১ ঘণ্টা।

‘হট ১১ প্লে’র পাওয়ার ম্যারাথন টেকনোলজির মাধ্যমে দীর্ঘসময় গেমিং আনন্দ উপভোগের কথা ভেবেই ইনফিনিক্স  ‘এক্স-ফ্যানস’ গেমিংভক্তদের জন্য নিয়ে এলো বিশেষ অনলাইন গেমিং উৎসব। খেলায় অংশ নিয়ে সহজেই ‘ইনফিনিক্স স্মার্টফোন’ এবং  ‘ব্লুটুথ এয়ারফোন’ জিতে নেয়ার সুযোগ রয়েছে ইনফিনিক্স ব্যবহারকারীদের। 

অধিকন্তু, ‘হট ১১ প্লে’র  ‘এক্সওএস ৭.৬ সিস্টেম’ অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক অপারেটিং সিস্টেম এ চালিত। এটি স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের মুগ্ধকর অভিজ্ঞতা দিয়ে থাকে। এছাড়া, এই ফোনের পেছনে অবস্থিত ‘ফিঙ্গারপ্রিন্ট এবং ফেসিয়াল আনলক’ ফিচার ব্যবহারকারীদের বাড়তি লেয়ার নিরাপত্তা দেয়। 

এ প্রসঙ্গে ইনফিনিক্স বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার লুয়ি বলেন, “পারফরম্যান্স ও প্রিমিয়াম-গ্রেড টেকনোলজির সাহায্যে ইনফিনিক্স গ্রাহকদের স্মার্টফোন ব্যবহারের সব ধরনের অভিজ্ঞতায় নতুনত্ব এনে দিতে চায়।”

অনলাইন মার্কেটপ্লেস  ‘পিকাবোতে’  ‘স্পেশাল ফ্ল্যাশ সেলে’ কেনার মাধ্যমে গ্রাহকরা  ‘হট ১১ প্লে’ সেটটি পাবেন ফ্রি ওয়াটারপ্রুফ ব্লুটুথ হেডসেট অথবা ৬ মাসে জিরো পার্সেন্ট ইএমআই সুবিধা সহ। এই অফারটি শুধুমাত্র চলতি মাসের ২৪ এবং ২৫ ডিসেম্বর কার্যকর থাকবে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি