রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
27 C
Dhaka

এবার বাণিজ্যিকভাবে “প্রিন্টেড সার্কিট বোর্ড” উৎপাদন করছে ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: প্রথম দেশীয় প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে এবার বাণিজ্যিকভাবে প্রিন্টেড সার্কিট বোর্ড (পিসিবি) এবং প্রিন্টেড সার্কিট বোর্ড এসেম্বলি (পিসিবিএ) উৎপাদন করছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ইউরোপিয়ান মেশিনারিজ ও অত্যাধুনিক প্রযুক্তিতে বাংলাদেশে ওয়ালটনের নিজস্ব কারখানায় বিভিন্ন ধরনের পিসিবি তৈরি হচ্ছে। যার মধ্যে রয়েছে সিঙ্গেল লেয়ার, ডাবল লেয়ার, মাল্টি লেয়ার এবং এইচডিআই পিসিবি।

উল্লেখ্য, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্যের অন্যতম প্রধান যন্ত্রাংশ পিসিবি। এর সঙ্গে বিভিন্ন চিপ এবং ইলেকট্রিক্যাল সার্কিট বা আইসি সংযুক্ত থাকে। পিসিবি বিভিন্ন যন্ত্রাংশে তড়িৎ প্রবাহের পথ সৃষ্টি করে বিদ্যুৎ প্রবাহ নিশ্চিত করে।

জানা গেছে, এতদিন নিজস্ব চাহিদা পূরণে পিসিবি তৈরি করতো ওয়ালটন। এবার তারা বাণিজ্যিকভাবে বিপণনের লক্ষ্যে পিসিবি এবং পিসিবিএ উৎপাদন করছে। দেশীয় ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উদ্যেক্তারা ওয়ালটনের কাছ থেকে পিসিবি তৈরি করিয়ে নিতে পারবেন। অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে ওয়ালটন পিসিবি ও পিসিবিএ বিদেশে রপ্তানি হবে। চাহিদা অনুযায়ী কাস্টোমাইজড পিসিবি অর্ডার করার সুবিধাও রয়েছে।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী লিয়াকত আলী বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সব সময় কাজ করছে ওয়ালটন। সে লক্ষ্য পূরণে ওয়ালটনের নতুন সংযোজন প্রিন্টেড সার্কিট বোর্ড বা পিসিবি এবং পিসিবিএ। দক্ষ ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানদের মাধ্যমে অত্যাধুনিক প্রযুক্তির ইউরোপিয়ান মেশিনারিজ ব্যবহার করে উন্নতমানের এসব পিসিবি উৎপাদিত হচ্ছে।

তিনি জানান, বাংলাদেশে পিসিবির ব্যাপক চাহিদা রয়েছে। দেশীয় শিল্প উদ্যোক্তারা চড়ামূল্যে বিদেশ থেকে পিসিবি আমদানি করে থাকেন। এতে কষ্টার্জিত বৈদেশিক মুদ্রার অপচয় হচ্ছে। আবার সময়মতো পণ্য পাওয়া সম্ভব হচ্ছে না। দেশেই বাণিজ্যিকভাবে পিসিবি তৈরির এ উদ্যোগের ফলে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। বাড়বে কর্মসংস্থান। যা দেশের অর্থনৈতিক উন্নয়ণে আরো বেশি অবদান রাখতে পারবে।

ওয়ালটন কারখানায় উৎপাদিত পিসিবি কম্পিউটার, টেলিভিশন, রিমোট কন্ট্রোল, এলইডি লাইট, মোবাইল ফোনের চার্জার, ইউপিএস, ফ্যান, সুইচ সকেট থেকে শুরু করে সব ধরনের ইলেকট্রিক্যাল ডিভাইসে ব্যবহার করা যাবে। থাকছে ক্রেতার চাহিদা অনুযায়ী কাস্টোমাইজ পিসিবি তৈরির সুযোগ।

বাংলাদেশে পিসিবি এবং পিসিবিএ তৈরিতে ওয়ালটনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো। তাদের প্রত্যাশা সাশ্রয়ী মূল্যে পিসিবি সরবরাহ করে ওয়ালটন এ খাতে বাংলাদেশে নতুন এক সম্ভাবনার দিগন্ত উন্মোচন করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি