বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
32 C
Dhaka

গ্র্যান্ড ওয়ান-ডে ইয়ার-এন্ড সেল ‘১২.১২’ ক্যাম্পেইনের মাধ্যমে বছরের ইতি টানতে প্রস্তুত দারাজ

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: সবচেয়ে বড় একদিনের শপিং ফেস্টিভ্যাল “ইলেভেন.ইলেভেন” (১১.১১) এর ব্যাপক সাফল্যের পর দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ (https://www.daraz.com.bd/) নিয়ে এসেছে নিজেদের গ্র্যান্ড ওয়ান-ডে ইয়ার-এন্ড সেল “টুয়েলভ.টুয়েলভ” (১২.১২)।

১২ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন জুড়ে গ্রাহকদের জন্য থাকছে বড় অঙ্কের মূল্যছাড় থেকে শুরু করে আকর্ষণীয় সব ভাউচার।    

১২.১২ ক্যাম্পেইনের বিভিন্ন মেগা ও হট ডিল এবং অন্যান্য চমৎকার অফারের মধ্যে রয়েছে – আই লাভ ভাউচারস, টুয়েলভ’ও ক্লক ডিল, হ্যাপি আওয়ার, শেক শেক, বাই মোর সেভ মোর, ফ্ল্যাশ সেলস, ব্র্যান্ড ফ্রি শিপিং, সেই সাথে প্রতিদিনের ক্যাটাগরি অনুযায়ী ভাউচারও উপভোগ করতে পারবেন গ্রাহকরা। শেক শেক অফারের মাধ্যমে গ্রাহকরা তাদের ডিভাইসগুলিকে ঝাঁকিয়ে সেলার ডাবল টাকা ভাউচার এবং উপহারও পেতে পারেন।

দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, “এ বছর আমাদের সিগনেচার ইলেভেন.ইলেভেন ক্যাম্পেইনের সাফল্য ছিল আকাশচুম্বী, যার পেছনে দারাজের কাস্টমার সাপোর্ট, পণ্যের গুণগত মান এবং সুদক্ষ ডেলিভারি প্রক্রিয়া অসামান্য ভূমিকা রেখেছে। আমাদের বিশ্বাস, টুয়েলভ.টুয়েলভও একইভাবে গ্রাহকদের জন্য বছরের সমাপ্তি উদযাপনে কেনাকাটা করার এক অনন্য অভিজ্ঞতা প্রদান করবে।”

দারাজের ১২.১২ ক্যাম্পেইনটির সাথে ডায়মন্ড স্পন্সর হিসেবে যুক্ত আছে রিয়েলমি, ডেটল (আরবি), এপেক্স, স্টুডিও এক্স (ম্যারিকো), এস্কোয়ার ইলেকট্রনিকস এবং ভ্যাসলিন (ইউনিলিভার)। মোশন ভিউ, পিএন্ডজি, লোটো, ফ্যাব্রিলাইফ, প্যারাসুট ন্যাচারালে (ম্যারিকো), বাটা, ডেকো এবং হারপিক (আরবি) ক্যাম্পেইনটির প্ল্যাটিনাম স্পন্সর। ক্যাম্পেইনটির গোল্ড স্পন্সর হচ্ছে টিপি-লিঙ্ক, পিঙ্কফ্ল্যাশ, গোদরেজ, এসএসবি লেদার, রঙ্গন হারবালস, রিবানা, লজিটেক, ট্রান্সসেন্ড, ট্রেন্ডজ এবং মটোরোলা। বাংলালিংক, রবি এলিট, ডিএইচএস, ট্যুরিসন, বার্গার কিং এবং নভেম ইকো রিসোর্ট হতে যাচ্ছে ক্যাম্পেইনটির ইভেন্ট পার্টনার।

আলিবাবা গ্রুপের আওতাধীন প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশ ২০১৫ সাল থেকে বাংলাদেশে কাজ শুরু করে। বিভিন্ন সময়োপযোগী এবং উদ্ভাবনী ক্যাম্পেইনের মাধ্যমে, দারাজ দেশে অনলাইনে কেনাকাটার অভিজ্ঞতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। ১২.১২ ক্যাম্পেইনটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে করে শীতের পোশাক, মোবাইল ফোন, ইলেকট্রনিকস, দেশের বাইরের পণ্য, বাড়ির সাজসজ্জা ইত্যাদির আইটেমগুলো সাধারণ বাজার বা অন্যান্য অনলাইন মার্কেটপ্লেসের

তুলনায় সাশ্রয়ী দামে কিনতে পাওয়া যায়। ক্যাম্পেইন সংক্রান্ত তথ্য এবং এর অফারগুলো সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.daraz.com.bd/12-12-sale/

বছরের শেষ সবচেয়ে বড় সেল উপলক্ষে দারাজে প্রতিদিন চলছে ইয়োগা টিউটোরিয়াল, মেক-আপ টিউটোরিয়াল সহ পছন্দের সকল লাইভ শো। তাছাড়া পছন্দের ব্র্যান্ডরা তাদের পন্য সরাসরি লাইভে রিভিউ করছেন এবং পণ্য সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর দিচ্ছেন দারাজ লাইভেই।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি