বুধবার, এপ্রিল ৮, ২০২৬
24 C
Dhaka

আইফোন ব্যবহারে নিষেধাজ্ঞা চীনে

টেকভিশন২৪ ডেস্ক : সরকারি কর্মীদের আইফোনসহ বিদেশি প্রতিষ্ঠানের তৈরি সব ধরনের ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে চীন। এ নিষেধাজ্ঞার ফলে দেশটিতে সরকারি চাকরিজীবীরা অফিসের কাজে আইফোন বা অন্য কোনো বিদেশি প্রতিষ্ঠানের তৈরি ফোন ব্যবহার করতে পারবেন না। চীনের এ সিদ্ধান্তের ফলে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকলেও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি অ্যাপল। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চীন দীর্ঘদিন ধরেই বিদেশি পণ্য ও প্রযুক্তির পরিবর্তে দেশি প্রযুক্তি ও পণ্য ব্যবহারের জন্য একটি প্রচারণা চালাচ্ছে। নতুন এ সিদ্ধান্ত সেই কার্যক্রমকে আরও গতিশীল করবে। তবে এ বিষয়ে ভিন্নমতও রয়েছে। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোয় চীনা প্রযুক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার পাল্টা জবাব দিতেই আইফোনসহ বিদেশি প্রতিষ্ঠানের তৈরি সব ধরনের ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে চীন।

চীনে আইফোনের বিশাল বাজার রয়েছে। শুধু তাই নয়, আইফোন তৈরির বিশাল কারখানাও রয়েছে। এ মাসের ১২ তারিখে নতুন আইফোন আনতে যাচ্ছে অ্যাপল। নতুন এ সিদ্ধান্তের ফলে চীনের বাজারে আইফোন বিক্রি কমে যাবে। ফলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

এই সপ্তাহের জনপ্রিয়

ওপেনএআইয়ে বিনিয়োগ বাড়াতে ৪০ বিলিয়ন ডলার ঋণ নিল সফটব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিজেদের অবস্থান শক্ত...

স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

টেকভিশন২৪ ডেস্ক:  মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

গ্লোবাল সাইবার টেস্টে শীর্ষে ক্যাসপারস্কি

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ২০১৩ থেকে...

চাকরির সীমাহীন সম্ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছে “সম্ভব” অ্যাপ

টেকভিশন২৪ ডেস্কঃ বাংলাদেশের মত জনবহুল ও উন্নয়নশীল দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের...

সর্বশেষ

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া

টেকভিশন২৪ ডেস্ক: দেশের স্মার্টফোন বাজারে স্যামসাং-এর সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন...

দেশে অনারের এক্স৬ডি ফাইভ-জি স্মার্টফোন উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নিজেদের নতুন স্মার্টফোন এক্স৬ডি ফাইভ-জি...

কার্ড পেমেন্টে ৫ শতাংশ নগদ প্রণোদনা চান ব্যবসায়ীরা

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল লেনদেন বাড়াতে কার্ডভিত্তিক পেমেন্টে পাঁচ শতাংশ...

খুচরা বাজার ব্যবস্থাপনায় ইউনিলিভারের এআই প্ল্যাটফর্ম আইকিউ নেক্সাসের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে...

নতুন প্রজন্মের এআই ও প্রিমিয়াম ডিজাইনের ল্যাপটপ এনেছে লেনোভো

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বে এআই-নির্ভর কম্পিউটিং ও প্রিমিয়াম...

রাজধানীতে চলছে ৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি