মঙ্গলবার, জুন ৯, ২০২৬
27.8 C
Dhaka

২১ অক্টোবর বাংলাদেশ স্ক্র্যাচ অলিম্পিয়াড ২০২৩

টেকভিশন২৪ ডেস্ক:  “শেখ রাসেল দিবস” উদযাপনের অংশ হিসেবে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে বাংলাদেশ স্ক্র্যাচ অলিম্পিয়াড ২০২৩। স্ক্র্যাচ বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, মাকসুদুল আলম সায়েন্স ল্যাব (ম্যাসল্যাব) ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ স্ক্র্যাচ অলিম্পিয়াড ২০২৩। ইলেক্ট্রনিক্স কোম্পানি নিউটনের সহযোগিতায় আয়োজিত এই অলিম্পিয়াডে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা মোট ৩ টি ক্যাটাগরিতে অংশ নিতে পারবে।

বিশ্বব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে অটোমেশন,কম্পিউটারায়ন ও ডিজিটালাইজেশনের কারণে আমাদের দেশেও প্রযুক্তিবিদ তথা কম্পিউটার প্রোগ্রামারদের চাহিদা বেড়েই চলেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে একটি দক্ষ জাতি গড়ার উদ্দেশ্যে বাংলাদেশেও স্কুল পর্যায় থেকে প্রোগ্রামিং শেখার প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু প্রোগ্রামিং এর ভাষা স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সহজবোধ্য না হওয়ায় বাংলায় প্রোগ্রামিং শিক্ষা দেয়ার চেষ্টা করে যাচ্ছে বিডিওএসএন। ইতিপূর্বে প্রোগ্রামিং ভাষা স্ক্র্যাচকে (Scratch.mit.edu) বাংলা ভাষায় লোকালাইজ (অনুবাদ) করার কাজ করেছে বিডিওএসএন যার ফলস্বরূপ Scratch.mit.edu ওয়েবসাইটে বাংলা ভাষা যুক্ত হয়েছে।

স্ক্র্যাচ (Scratch) হল একটি ব্লক ভিত্তিক ভিজ্যুয়াল প্রোগ্রামিং ভাষা, যার মাধ্যমে প্রাইমারী স্কুলের শিক্ষার্থী থেকে শুরু করে যে কোন বয়সের শিক্ষার্থীরা খুব সহজেই প্রোগ্রামিং লজিক শিখতে পারে। স্ক্র্যাচ শেখার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা গেইম, অ্যানিমেশন ভিডিও এবং কার্টুন তৈরি করতে পারে। স্ক্র্যাচ এ প্রোগ্রামিং করতে কোন কোড শেখার প্রয়োজন নেই, এটি একটি ইন্টারয়াক্টিভ ইন্টারফেস প্রদান করে, যা বোঝার প্রক্রিয়া খুবই সহজ। বিশ্বের মোট ৭০টি ভাষায় Scratch ওয়েবসাইটে প্রোগ্রামিং করার পাশাপাশি সম্প্রতি বাংলাকে যুক্ত করায় এখন থেকে Scratch দিয়ে বাংলা ভাষায়ও কোডিং করা যায়। এটি আমাদের বাংলা ভাষার জন্য একটি নতুন মাইলফলক যা আমাদের দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রোগ্রামিং শেখার নতুন দ্বার উন্মোচন করেছে। ভবিষ্যতে প্রযুক্তি ক্ষেত্রে দক্ষতার জন্য শিক্ষার্থীদের কম্পিউটার প্রোগ্রামিং জানা আবশ্যক। এই লক্ষ্যে বাংলাদেশ সরকার স্কুলের পাঠ্যসূচিতে প্রোগ্রামিং শিক্ষাকে অন্তর্ভুক্ত করেছে। কম্পিউটার প্রোগ্রামিং-কে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে এমআইটি উদ্ভাবিত স্ক্রাচ প্রোগ্রামিং এ দক্ষ করার জন্য কাজ করছে বিডিওএসএন।

দেশের স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রোগ্রামিং চর্চাকে জনপ্রিয় এবং সহজতর করে তোলার লক্ষ্যে স্ক্র্যাচ প্রোগ্রামিং ভাষাকে বাংলায় ভাষান্তর করার সুফল পাচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের থেকে শুরু করে সকল পর্যায়ের শিক্ষার্থীরা। বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের সাথে স্ক্র্যাচের পরিচিতি ঘটাতে আগামী ২১ অক্টোবর ২০২৩ তারিখে প্রথমবারের মতো বাংলাদেশ স্ক্র্যাচ অলিম্পিয়াড ২০২৩ আয়োজন করা হচ্ছে। ১ম থেকে ৮ম শ্রেণীর শিক্ষার্থীরা সরাসরি ৩টা ক্যাটাগরির যেকোনো একটিতে এই অলিম্পিয়াডে অংশ নিতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটে আয়োজিত এ অলিম্পিয়াড বিকাল ২.৩০টা থেকে শুরু হয়ে বিকাল ৫.০০ টা পর্যন্ত চলবে।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

সর্বশেষ

সিএমজি’র দ্বিতীয় ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’ আসছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন...

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ন্যাশনাল সেকেন্ডারি সায়েন্স টিচার্স কনফারেন্স আয়োজনে চুক্তি স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা...

বায়োস্কোপ+ এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের টেলকো-অ্যাগনস্টিক অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম বায়োস্কোপ+ বাংলাদেশের দর্শকদের...

চাকরির ভুয়া ইমেইল দিয়ে তথ্য চুরির চেষ্টা, ক্যাসপারস্কির সতর্কতা

টেকভিশন২৪ ডেস্ক: গুগলের অ্যাপশিট প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরির প্রস্তাবের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি