মঙ্গলবার, জুন ৯, ২০২৬
27.8 C
Dhaka

রেমিট্যান্সে মোটরসাইকেলসহ মেগা গিফট দিচ্ছে নগদ

টেকভিশন২৪ ডেস্ক: রেমিট্যান্সে মেগা গিফট দেওয়ার ক্যাম্পেইন শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। কমপক্ষে ৫ হাজার টাকা রেমিট্যান্স প্রাপ্ত ব্যক্তি নগদ থেকে এই মেগা গিফট পেতে পরেন। এর বাইরে সরকারের ঘোষিত ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনা তো থাকছেই।


রেমিট্যান্সে মেগা গিফটের এই ক্যাম্পেইন শুরু হয়েছে গত ১৫ অক্টোবর। নগদ ব্যবহার করে রেমিট্যান্স গ্রহণ করলে মোটরসাইকেল, স্মার্ট টিভি, স্মার্ট ফোন, সোনার বারসহ নানা উপহার জেতার সুযোগ থাকছে।


নগদ শুরু থেকেই বৈধভাবে দেশে প্রবাসী আয় আনার জন্য কাজ করে যাচ্ছে। সে জন্য রেমিট্যান্স সেবা উদ্বোধনের পর থেকেই খুব কম খরচে প্রবাসীদের কষ্টার্জিত আয় তার পরিবার ও স্বজনের হাতে পৌঁছে দেওয়ার কাজ করছে প্রতিষ্ঠানটি। এ জন্য তারা বিভিন্ন সময় প্রণোদনা হিসেবে বিভিন্ন উপহার দিয়ে থাকে।
এবারের ক্যাম্পেইনে তাই প্রবাসী আয় গ্রহণকারীদের জন্য বিশেষ উপহারের ব্যবস্থা করেছে নগদ। এই মেগা উপহারের ক্যাম্পেইন চলবে আগামী ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত। এই ক্যাম্পেইন চলাকালে একজন গ্রাহক একবারই এই উপহারের জন্য বিবেচিত হবেন।


প্রত্যেক উপহার বিজয়ীকে নগদ থেকে ফোন করে জানানো হবে। তারা নগদের প্রধান কার্যালয় থেকে সপ্তাহে একদিন এই উপহার সংগ্রহ করার সুযোগ পাবেন।
নগদ লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার, মোঃ সিহাব উদ্দীন চৌধুরী এই মেগা উপহার ক্যাম্পেইন সম্পর্কে বলেন, ‘আমরা যে কোনো সেবা দেওয়ার সময় সবসময় আগে গ্রাহকদের সুবিধা, স্বাচ্ছন্দ এবং সুযোগের কথা বিবেচনা করে থাকি। আমরা চাই বৈধ উপায়ে প্রবাসীরা তাদের কষ্টে আয় করা টাকা পরিবারের কাছে পাঠান। এ জন্যই নগদ প্রথমবারের মত রেমিট্যান্স গ্রাহকদের জন্য মেগা উপহারের ঘোষনা নিয়ে এসেছি। এতে প্রবাসীরা ও তাদের পরিবার বৈধ চ্যানেলে টাকা পাঠানো ও গ্রহণ করায় উৎসাহিত হবেন। এতে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে।’


নগদ রেমিট্যান্স সেবা চালু করার পর থেকে বৈধভাবে প্রবাসীর আয় দেশে আনার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে। তারা নিশ্চিত করতে চেয়েছে প্রবাসীদের পাঠানো টাকা যেন কোনো বাধা ছাড়াই, দ্রুততম সময়ে এবং স্বল্পতম খরচে স্বজনের হাতে পৌঁছায়।


নগদ সম্প্রতি রেমিট্যান্স দেশে আনার জন্য বিশ্বের অন্যতম বৃহৎ পেমেন্ট নেটওয়ার্ক টেরা পে-এর সাথে চুক্তি করেছে। এর ফলে নগদ আরও দ্রুত সময়ে আন্তর্জাতিক অর্থ বৈধভাবে লেনদেনে সক্ষম হয়ে উঠেছে।
প্রবাসীরা এখন বিশ্বের উল্লেখযোগ্য সংখ্যক দেশ থেকে বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে পারেন নগদ ব্যবহার করে। এসব দেশের মধ্যে রয়েছে ইতালিসহ ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, কাতার, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং জাপান।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

সর্বশেষ

সিএমজি’র দ্বিতীয় ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’ আসছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন...

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ন্যাশনাল সেকেন্ডারি সায়েন্স টিচার্স কনফারেন্স আয়োজনে চুক্তি স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা...

বায়োস্কোপ+ এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের টেলকো-অ্যাগনস্টিক অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম বায়োস্কোপ+ বাংলাদেশের দর্শকদের...

চাকরির ভুয়া ইমেইল দিয়ে তথ্য চুরির চেষ্টা, ক্যাসপারস্কির সতর্কতা

টেকভিশন২৪ ডেস্ক: গুগলের অ্যাপশিট প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরির প্রস্তাবের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি