শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
27 C
Dhaka

স্যামসাং সার্ভিস উইকে চলছে দুর্দান্ত অফার

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি, স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় ছাড়, দুর্দান্ত অফার ও সুবিধাজনক সেবা নিয়ে সার্ভিস উইক শুরু করেছে স্যামসাং। স্যামসাং এই প্রথম তাদের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এই ধরনের সার্ভিস উইক (সেবা সপ্তাহ) অফার নিয়ে এসেছে।

এ অফারের মাধ্যমে দেশজুড়ে ক্রেতারা সাশ্রয়ী মূল্যে স্যামসাং’র উদ্ভাবনী পণ্যগুলো ক্রয় করার চমৎকার সুযোগ পাবেন এবং এর পাশাপাশি নিজেদের সুবিধামত বিভিন্ন ধরনের সেবাও উপভোগ করতে পারবেন।   

সার্ভিস উইক অফারের মাধ্যমে ওয়্যারেন্টি সেবার বাইরে থাকা ক্রেতারা সেবা গ্রহণ করতে পারবেন। এতে স্মার্টফোনের সার্ভিস ফি’র উপর ক্রেতারা পাবেন ৫০ শতাংশ ছাড় এবং ফিচার ফোনের সার্ভিস ফি’র উপর পাবেন ৩০ শতাংশ ছাড়। এছাড়াও, সেবা গ্রহণের সময় গ্রাহকরা বিনামূল্যে একটি মাস্ক উপহার পাবেন। এর পাশাপাশি, তাদেরকে ভালোভাবে মোবাইল ফোন ব্যবহার সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের জবাব ও পরামর্শ দেয়া হবে।

এ উপলক্ষে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, “ওয়্যারেন্টি সেবা ক্রেতাদের পণ্য ক্রয়ের সময় ঝুঁকি নিরসনে এবং সেবা নিশ্চিতকরণে কার্যকরি একটি মাধ্যম। চলমান মহামারি ইতিমধ্যে অনেক পরিবারের জন্য আর্থিক অস্থিতিশীলতা সৃষ্টি করেছে; ফলে, ওয়ারেন্টি শেষ হয়ে যাওয়া পণ্যগুলো মেরামতের জন্য অত্যন্ত ব্যয়বহুল খরচ বহন করা তাদের জন্য কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্যামসাং সবসময় ক্রেতাদের সুবিধা অনুযায়ী উদ্ভাবন ও উন্নতিকে অগ্রাধিকার দিয়ে আসছে। তাই প্রথমবারের মতো সার্ভিস উইক চালু করতে পেরে আমরা আনন্দিত। আমরা বিশ্বাস করি যে, এই সুযোগ মানুষকে স্মার্টফোন সম্পর্কিত বিষয়ে তাদের সুবিধাজনক লক্ষ্য অর্জনে সহায়তা করবে।”

স্যামসাং সার্ভিস উইকে অংশ নেয়া ক্রেতাগণ আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত তাদের পরবর্তী ক্রয়ে অতিরিক্ত ৫ শতাংশ ছাড় (বিদ্যমান অফারগুলোর উপরে) উপভোগ করতে পারবেন। স্যামসাং সার্ভিস উইক ও ছাড়ের অফার আগামী ২৮ আগস্ট পর্যন্ত চলবে। সারাদেশব্যাপি সকল স্যামসাং ব্র্যান্ড স্টোর থেকে ক্রেতারা এ সুবিধাগুলো গ্রহণ করতে পারবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি