শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬
31.6 C
Dhaka

স্যাটেলাইট কানেক্টিভিটি নতুন অ্যান্ড্রয়েড ভার্সনে

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: জুলাইয়ের শেষ দিকে উন্মোচিত হয়েছে গুগলের নতুন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৩। নতুন অপারেটিং সিস্টেম আগমনের এক মাস পূর্ণ হওয়ার আগেই অ্যান্ড্রয়েড ১৪ এর বেটা ভার্সনের তথ্য প্রকাশ করেছে গুগল। চমক হিসেবে অ্যান্ড্রয়েডের এই নতুন ভার্সনে স্যাটেলাইট সংযোগ থাকবে, এমনটাই দাবি করেছেন গুগল ইকোসিস্টেমের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিরোশি লকহেইমার।

তিনি বলেন, অ্যান্ড্রয়েডের পরবর্তী সংস্করণে স্যাটেলাইটের সংযোগ থাকবে। এ জন্য গুগল অংশীদারদের সাহায্য করবে। আশা করা যাচ্ছে, ২০২৩ সালে বেটা ভার্সন চালু হবে।

হিরোশি লকহেইমার বলেন, বিশ্বজুড়ে স্মার্টফোন ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও উন্নত করতে হ্যান্ডসেট সরাসরি স্যাটেলাইটের সাথে যুক্ত করা হবে, যা এখনকার সেলুলার কানেক্টিভিটির থেকে একেবারে আলাদা হবে।

এদিকে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের স্পেসএক্স এবং টি-মোবাইল মার্কিন যুক্তরাষ্ট্রের স্মার্টফোনে স্যাটেলাইট সংযোগ আনতে হাত মিলিয়েছে। টি-মোবাইল প্রত্যন্ত অঞ্চলে মোবাইল ব্যবহারকারীদের ওয়্যারলেস কানেক্টিভিটি দেওয়ার জন্য স্টারলিংকের স্যাটেলাইট ব্যবহার করার পরিকল্পনা করছে। এ পরিষেবার অধীনে, ২০২৩ সালের জুনের মধ্যে টি-মোবাইলে স্যাটেলাইটের ইন্টারনেট ব্যবহার করতে পারবেন গ্রাহক।

এ বিষয়ে ইলন মাস্ক টুইটারে বলেন, বিশ্বব্যাপী ইন্টারনেটের ডেড জোন নির্মূল করার পরিকল্পনা নিয়ে ২০২৩ সালে স্টারলিংক ভি২ পরিষেবা চালু করবে।

টেক জায়ান্ট অ্যাপল ৭ সেপ্টেম্বরে আইফোন ১৪ সিরিজ বাজারে আনছে। এই সিরিজে স্যাটেলাইট কানেক্টিভিটি ফিচার যুক্ত করা হতে পারে। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, স্যাটেলাইট সংযোগের জন্য ইতোমধ্যেই হার্ডওয়্যার পরীক্ষা শেষ হয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

দায়িত্ব গ্রহণ করলেন রেহান আসিফ আসাদ

টেকভিশন২৪ ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং...

কীভাবে পাবেন ফ্যামিলি কার্ড?

টেকভিশন২৪ ডেস্ক : দেশের দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য...

স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটির বিভাগের সভাকক্ষে আইসিটি...

আইসিটি সচিব শীষ হায়দারের নিয়োগ বাতিল

টেকভিশন২৪ ডেস্ক : চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া নয় সিনিয়র সচিব...

এয়ারবিএনবিতে বিশ্বব্যাপী ‘এখন বুক, পরে পরিশোধ’ সেবা চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাসা ভাড়া দেওয়া ও নেওয়ার অনলাইন প্ল্যাটফর্ম...

সর্বশেষ

বিকাশের মাধ্যমে জাকাত-অনুদান পৌঁছাচ্ছে সুবিধাবঞ্চিতদের কাছে

টেকভিশন২৪ ডেস্ক: পবিত্র রমজান মাসে সমাজের সামর্থ্যবান ও বিত্তবানরা...

প্রিমিয়াম ফিচারে এলো গিগাবাইট গেমিং মনিটর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তিপণ্যের বাজারে সাশ্রয়ী মূল্যে ও প্রিমিয়াম...

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে মানবসদৃশ রোবট আনবে অনার

টেকভিশন২৪ ডেস্ক: চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান অনার আগামী মাসে বার্সেলোনায়...

আইসিটি সচিব শীষ হায়দারের নিয়োগ বাতিল

টেকভিশন২৪ ডেস্ক : চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া নয় সিনিয়র সচিব...

দায়িত্ব গ্রহণ করলেন রেহান আসিফ আসাদ

টেকভিশন২৪ ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং...

ঢাকা ব্যাংকের ইসলামিক ডিপিএস এখন বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক : মাসিক ইসলামিক ডিপিএস সেবায় গ্রাহকের আগ্রহের পর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি