শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬
30.4 C
Dhaka

সাইবার হামলা থেকে নিরাপদ রাখতে এআই প্রযুক্তি ব্যবহার করছে গুগল

টেকভিশন২৪ ডেস্ক: সাইবার হামলা ও প্রতারণা থেকে ব্যবহারকারীদের নিরাপদ রাখতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করছে গুগল। এ জন্য নিজেদের থ্রেট ইন্টেলিজেন্স টুলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চ্যাটবট ‘জেমিনি’ যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। নতুন এ উদ্যোগের ফলে থ্রেট ইন্টেলিজেন্স টুলটি সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি ও ক্ষতিকর ম্যালওয়্যার শনাক্ত করার পাশাপাশি সেগুলো থেকে রক্ষার উপায় সম্পর্কে জানতে সহায়তা করবে।  

জানা গেছে, থ্রেট ইন্টেলিজেন্স টুলে জেমিনি প্রো চ্যাটবটের ১ দশমিক ৫ সংস্করণ ব্যবহার করা হয়েছে। জেমিনি চ্যাটবটের এই সংস্করণ সাইবার হামলার ঝুঁকিতে থাকা অসংখ্য তথ্য দ্রুত স্ক্যান করতে পারে। পাশাপাশি খুবই দ্রুত এআইয়ের সাহায্যে ক্ষতিকর ম্যালওয়্যারের কোড বিশ্লেষণ করে সেটি থেকে নিরাপদে থাকার সমাধান দিতে পারে।

গুগলের দাবি, জেমিনি প্রো এআই মাত্র ৩৪ সেকেন্ডে ভয়ংকর ওয়্যানক্রাই ম্যালওয়্যারের কোড যাচাই করে সুরক্ষিত থাকার সম্ভাব্য সমাধান দিতে পেরেছে। ফলে থ্রেট ইন্টেলিজেন্স টুল শুধু সাইবার হামলার ঝুঁকিই শনাক্ত করে না, বরং সম্ভাব্য প্রতিকার দিতেও ভূমিকা রাখছে।

উল্লেখ্য, সম্প্রতি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যান্ডিয়্যান্ট কিনেছে গুগল। ধারণা করা হচ্ছে, নতুন এ উদ্যোগের পাশাপাশি ভবিষ্যতে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রযুক্তিও ব্যবহার করবে প্রতিষ্ঠানটি।সূত্র – প্রথম আলো

এই সপ্তাহের জনপ্রিয়

দায়িত্ব গ্রহণ করলেন রেহান আসিফ আসাদ

টেকভিশন২৪ ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং...

কীভাবে পাবেন ফ্যামিলি কার্ড?

টেকভিশন২৪ ডেস্ক : দেশের দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য...

এয়ারবিএনবিতে বিশ্বব্যাপী ‘এখন বুক, পরে পরিশোধ’ সেবা চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাসা ভাড়া দেওয়া ও নেওয়ার অনলাইন প্ল্যাটফর্ম...

স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটির বিভাগের সভাকক্ষে আইসিটি...

ঢাকা ব্যাংকের ইসলামিক ডিপিএস এখন বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক : মাসিক ইসলামিক ডিপিএস সেবায় গ্রাহকের আগ্রহের পর...

সর্বশেষ

বিকাশের মাধ্যমে জাকাত-অনুদান পৌঁছাচ্ছে সুবিধাবঞ্চিতদের কাছে

টেকভিশন২৪ ডেস্ক: পবিত্র রমজান মাসে সমাজের সামর্থ্যবান ও বিত্তবানরা...

প্রিমিয়াম ফিচারে এলো গিগাবাইট গেমিং মনিটর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তিপণ্যের বাজারে সাশ্রয়ী মূল্যে ও প্রিমিয়াম...

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে মানবসদৃশ রোবট আনবে অনার

টেকভিশন২৪ ডেস্ক: চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান অনার আগামী মাসে বার্সেলোনায়...

আইসিটি সচিব শীষ হায়দারের নিয়োগ বাতিল

টেকভিশন২৪ ডেস্ক : চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া নয় সিনিয়র সচিব...

দায়িত্ব গ্রহণ করলেন রেহান আসিফ আসাদ

টেকভিশন২৪ ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং...

ঢাকা ব্যাংকের ইসলামিক ডিপিএস এখন বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক : মাসিক ইসলামিক ডিপিএস সেবায় গ্রাহকের আগ্রহের পর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি